
৪১ পূর্ণ করলেন বীরেন্দ্র শেহবাগ। একমাত্র ভারতীয় হিসেবে টেস্টের এক ইনিংসে একাধিকবার তিনশো ও তার বেশি রান করা বর্ণময় এই ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোনও কার্পণ্য করেনি বিসিসিআই। বীরুকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে ভারতীয় ক্রিকেটার কেদার যাদব।
পাকিস্তানের মুলতানে প্রথমবার টেস্টে ত্রিশতরান করেছিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাঠে জীবনের দ্বিতীয় ত্রিশতরান এসেছিল বীরুর ব্যাট থেকে। এহেন ব্যক্তিত্বকে তাঁরই কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। টুইটারে শেহবাগের এক ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Happy Birthday Mr. Triple Centurion @virendersehwag 😎😎👏🙌 pic.twitter.com/CavtNuG6ze
— BCCI (@BCCI) October 19, 2019
পাল্টা টুইটে বিসিসিআই-কে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার।
It’s all about timing and what a timing , sharp at mid night with the video upload! Many thanks @BCCI https://t.co/22229mEx4S
— Virender Sehwag (@virendersehwag) October 20, 2019
টুইটারে বীরেন্দ্র শেহবাগের সঙ্গে তাঁর একটি ছবি পোসেট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ওপরে লিখেছেন, বল মারা ও জোকস করার ক্ষেত্রে সমান পারদর্শী বীরেন্দ্র শেহবাগ। ৪১তম জন্মদিনে প্রাক্তন সতীর্থের উদ্দেশে সচিনের শুভেচ্ছা, 'জনমদিন মুবারাক বীরু'।
Cracking the ball on the field and cracking jokes off it has always been your mantra! Janamdin Mubarak Viru. pic.twitter.com/bf49XXNjK0
— Sachin Tendulkar (@sachin_rt) October 20, 2019
টুইটারে বীরেন্দ্র শেহবাগকে ৪১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। শেহবাগকে 'বিশেষ বন্ধু' বলেও সম্বোধন করেছেন ভেরি ভেরি স্পেশাল।
Special birthday wishes to a special friend @virendersehwag May your birthday be sprinkled with fun and laughter. Have a great day and year ahead Bratha🤗 pic.twitter.com/YJEYT1HrAn
— VVS Laxman (@VVSLaxman281) October 20, 2019
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ও বর্তমান ক্রিকেটার কেদার যাদবও বার্থ ডে বয় বীরেন্দ্র শেহবাগকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি।
Happy Birthday, @virendersehwag 🥳 have a smashing year ahead. pic.twitter.com/cri83r3AdL
— Aakash Chopra (@cricketaakash) October 20, 2019
Happy birthday Viru paa 🤗 Have a great year ahead 🙂 @virendersehwag pic.twitter.com/PCqfZoOpuS
— IamKedar (@JadhavKedar) October 20, 2019
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল বীরেন্দ্র শেহবাগকে ৪১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
Happy birthday @virendersehwag. Thank you for the constant motivation. And of course - the laughs. 😊 Have a great day! #HappybirthdaySehwag pic.twitter.com/bMnmdfXdCm
— Mayank Agarwal (@mayankcricket) October 20, 2019