শিশুদিবসে ভারতের স্বাধীনতার লড়াইয়ের সর্বকনিষ্ঠ শহিদ বাজি রাউতকে স্মরণ করলেন সেহওয়াগ

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பற்றிய சில தகவல்கள்- வீடியோ

১৪ নভেম্বর শিশুদিবস। ক্রিকেটার থেকে সেলিব্রিটিরা দিনভর কেউ নিজের কেউ বা অন্যের ছোটবেলার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। সেখান থেকেই হটকে দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।

শিশুদিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় টুইটে ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম কিশোর শহীদ বাজি রাউতের ছবি পোস্ট করে তাঁকে স্মরণ করলেন সেহওয়াগ।

সোশ্য়াল মিডিয়ায় পোস্টে হ্য়াস ট্যাগ চিল্ড্রেন ডে লিখে বাজিকে নিয়ে দু'কথা লিখেছেন বীরু। পোস্টে ভারতীয় ক্রিকেটার লেখেন, ' দেশের সর্বকনিষ্ঠ শহিদ বাজি রাউত। শিশু দিবসে আজ তাঁকে স্মরণ করি।'

প্রসঙ্গত ১৯৩৮ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ওড়িশার ব্রাহ্মণী নদীর তীরবর্তী গোটা গ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। ঘটনার কিছুদিন আগে ওড়িশার ভুবন গ্রামে বেশ কয়েকজন গ্রামবাসীকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। বন্দিদের মু্ক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।

প্রতিবাদের পাল্টায় নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছিল ইংরেজ পুলিশ।এতে দুজনের মৃত্যু হয়। এতেই গ্রামবাসীরা আরও ক্ষোভে ফেটে পরে। বিক্ষোভকারীদের ভয়ে পালানোর চেষ্টা করে পুলিশ।

প্রাণে বাঁচতে রাতের অন্ধকারে ব্রাহ্মনী নদী পার হওয়ার জন্য নৌকায় গার্ড বাজিকে ইংরেজ পুলিশ সাহায্যের জন্য হুমকি দেয়।ইংরেজ পুলিশের কথায় রাজি না হওায় কিশোর বাজি রাউতের মাথায় বন্দুকের বাট আঘাত করে তারা। এরপর ক্ষুব্ধ ব্রিটিশ পুলিশ বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করলে বাজি রাউত সহ তাঁর সঙ্গীদের মৃত্যু হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 14, 2019, 19:04 [IST]
Other articles published on Nov 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+