
এমএস ধোনির কামব্যাক
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। তারপর থেকে ৭ মাস মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট ব্যাট হাতে বাইশ গজে দেখা যায়নি। এই আইপিএলে ফের ক্রিকেটে কামব্যাক করার কথা ছিল ভারতের সর্বকালের সেরা অধিনায়কের। কিন্তু করোনার জেরে আইপিএল বন্ধের উপক্রম হওয়ায় কামব্যাকও আপাতত স্থগিত হতে পারে ৩৮ বছরের ক্রিকেটারের।

কী বললেন শেহওয়াগ
ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনি আর প্রত্যাবর্তন করতে পারবেন বলে মনে করেন না লেজেন্ড বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর প্রশ্ন, টিম ইন্ডিয়ায় কার জায়গায় ঢুকবেন মাহি? ধোনির পরিবর্তে ভারতীয় দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের দায়িত্ব পালন করা কেএল রাহুল ও ঋষভ পন্থ, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। কেবল ধোনির কথা না ভেবে দেশের দুই তরুণ ক্রিকেটারের পাশে বিসিসিআই-র দাঁড়ানো উচিত বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার শেহওয়াগ।

কী বলেছিলেন যোশী
বিসিসিআই-র প্রধান নির্বাচকের চেয়ারে বসার পর সুনীল যোশীকে, মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি আইপিএল-কে মানদন্ড হিসেবে দাঁড় করিয়েছিলেন। বলেছিলেন, এই টুর্নামেন্টে ধোনিকে পারফরম্যান্স করে দেখাতে হবে।

আকাশ চোপড়ার মত
ভারতের প্রাক্তন ব্যাটসম্যান আকাশ চোপড়া মনে করেন যে মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারের প্রত্যাবর্তনের জন্য আইপিএল মানদন্ড হতে পারে না। ধোনি এমন ক্রিকেটার যে তিনি চাইলে যখন-তখন ভারতীয় দলে ঢুকতে পারেন বলেও মনে করেন আকাশ।


Click it and Unblock the Notifications


















