
কেন অনিল কুম্বলে
বীরেন্দ্র শেহবাগের দাবি, এই মুহূর্তে বিসিসিআই-র নির্বাচন কমিটির চেয়ারম্য়ান পদের যোগ্য দাবিদার অনিল কুম্বলে। কারণ হিসেবে বীরুর যুক্তি, খেলোয়াড় জীবনে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার পাশাপাশি যুব ক্রিকেটারদের প্রশিক্ষণও দিয়েছেন জাম্বো। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে অনিল কুম্বলের জুরি মেলা ভার বলে মনে করেন বীরেন্দ্র শেহবাগ।

তাঁর অভিজ্ঞতা
নিজের জীবনের একটি ঘটনার কথা জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ। বলেছেন, বেশ কিছুদিন টিম ইন্ডিয়ার বাইরে থাকার পর ২০০৭-০৮ সালের অস্ট্রেলিয়া ট্যুরে তিনি ভারতীয় দল ঢোকেন। সেই সময় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে। শেহবাগ জানিয়েছেন, সিরিজ শুরুর আগে জাম্বো তাঁর ঘরে ঢুকে বলেছিলেন যে আগামী দুটি সিরিজের জন্য ভারতীয় দলে তাঁর জায়গা পাকা। অনিল কুম্বলে এমন কথা অনেককেই বলেছেন বলে দাবি বীরুর।

বিসিসিআই-র করণীয়
বর্তমানে বিসিসিআই-র নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। তাঁকে বার্ষিক এক কোটি টাকা বেতন দেয় বোর্ড। কিন্তু অনিল কুম্বলে এত কম বেতনে এই পদে কাজ করবেন না বলেই মনে করেন বীরেন্দ্র শেহবাগ।


Click it and Unblock the Notifications


















