আক্রমের দেখা সর্বকালের চার সেরা ব্যাটস্যানের তালিকায় ভারতের এক

আন্তর্জাতিক ক্ষেত্রে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করা ওয়াসিম আক্রমকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে তাঁকে যে যে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে হয়েছে, তাঁদের মধ্যে সেরা হিসেবে চার জনকে বাছলেন প্রাক্তন পাক অধিনায়ক।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে মাত্র ৭টি টেস্ট ও ২৪টি ওয়ান ডে খেলেছেন ওয়াসিম আক্রম। তা সত্ত্বেও মাস্টার ব্লাস্টারকেই সর্বকালের সেরা ব্যাটসম্যান বলেছেন প্রাক্তন পাক অধিনায়ক। ১৯৮৯ সালে জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়াসিম। ওই ম্যাচে অভিষেক হয়েছিল সচিনেরও। দশ বছর পর লিটল মাস্টারের বিরুদ্ধে ফের টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন সুলতান অফ সুইং। তাই সচিন ও তাঁর লড়াই খুব একটা বিখ্যাত হয়নি বলে জানিয়েছেন ওয়াসিম।

ব্রায়ান লারা

ব্রায়ান লারা

ব্যাটসম্যান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারাকে তিনি সম্মান করেন বলে জানিয়েছে ওয়াসিম আক্রম। ক্যারিবিয়ান লেজেন্ড হাই ব্যাটলিফ্ট নিয়েও যেভাবে ফাস্ট বোলারদের বিরুদ্ধে মাঠের চারিদিকে শট নিতে পারতেন, তাতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন আক্রম। মোট ৪০টি ম্যাচ খেলে মাত্র ৯ বার লারাকে আউট করেছেন ওয়াসিম।

রিকি পন্টিং

রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের বিরুদ্ধে ২২টি ম্যাচ খেলেছেন ওয়াসিম আক্রম। সেই অভিজ্ঞতা থেকে পাক লেজেন্ড জানিয়েছেন, শুরুর দিকে ততটা ক্ষুরধার ছিলেন না পন্টিং। তখন অজি কিংবদন্তিকে তিনি সহজেই আউট করতে পারতেন বলে জানিয়েছেন আক্রম। কিন্তু পরে পন্টিংয়ের খেলায় আকাশ-পাতাল পার্থক্য এসেছিল বলে জানিয়েছেন ওয়াসিম।

মার্টিন ক্রো

মার্টিন ক্রো

ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রো-কে সম্মান করেন ওয়াসিম আক্রম। ভয়ঙ্কর রির্ভাস সুইং নির্বিষ করার যে যোগ্যতা ক্রো-এর ছিল, অন্য কোনও ক্রিকেটারের মধ্যে তিনি তা পাননি বলে জানিয়েছেন সুলতান অফ সুইং।

বাবা হলেন হার্দিক, নাতাসার কোল আলো করে এল ফুটফুটে সন্তান, শুভেচ্ছায় ভরিয়ে দিল ভারতীয় ক্রিকেটজগৎ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 30, 2020, 18:19 [IST]
Other articles published on Jul 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+