লেজেন্ড সচিনের রেকর্ড কী বিরাটের পক্ষে ভাঙা সম্ভব? উত্তর দিলেন কিংবদন্তি আক্রম

সচিন তেন্ডুলকর বনাম বিরাট কোহলি। সেরা কে? এই প্রশ্ন এখন ক্রিকেট মহলে কান পাতলে শুনতে পাওয়া যায়। একই সঙ্গে লেজেন্ড সচিনের রেকর্ড বিরাট কোহলির পক্ষে অতিক্রম করা সম্ভব কিনা, তা নিয়েও ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ শেষ নেই। সে ব্যাপারেই নিজের ধারণা ব্যক্ত করলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার তথা লেজেন্ড ওয়াসিম আক্রম।

সচিনের কেরিয়ার

সচিনের কেরিয়ার

ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। ১০০টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডে-তে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গড়েছিলেন সচিন।

বিরাটের কেরিয়ার

বিরাটের কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। টেস্টে এখনই সম্ভব না হলেও ওয়েন ডে সেঞ্চুরির সংখ্যায় আর কয়েক দিনের মধ্যেই হয়তো সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন বিরাট।

কী বললেন আক্রম

কী বললেন আক্রম

সব না পারলেও সচিন তেন্ডুলকরের কিছু রেকর্ড বিরাট কোহলির পক্ষে ভাঙা সম্ভব বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। মাস্টার ব্লাস্টারের সমকক্ষ হতে রান মেশিন বিরাটকে আরও সময় অতিবাহিত করতে হবে বলে মনে করেন কিংবদন্তি।

বিরাট বনাম সচিন

বিরাট বনাম সচিন

বিরাট কোহলি এবং লেজেন্ড সচিন তেন্ডুলকরের মধ্যে তুলনা টানতে রাজি নন ওয়াসিম আক্রম। তাঁর কথায়, সচিনকে ক্রিকেট রেকর্ডে বিরাট টপকে গেলেও মাস্টার ব্লাস্টারের কৃতিত্ব কোনও অংশে খাটো হবে না। কারণ সচিন চিরকাল ক্রিকেটের ভগবান থাকবেন বলে দাবি আক্রমের।

করোনা সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মোহনবাগান-ইস্টবেঙ্গল-এটিকের ফুটবলাররা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 14, 2020, 17:39 [IST]
Other articles published on May 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+