পার্থ টেস্টে বিরাট কোহলির সঙ্গে তাঁর খুনসুটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মেলবোর্ন টেস্টেও বদলালেন না টিম পেইন। বৃস্পতিবার (২৭ ডিসেম্বর)-ও স্টাম্পের পিছন থেকে সমানে স্লেজিং চালিয়ে গেলেন অজি অধিনায়ক। শুধু এইবার তাঁর লক্ষ্য ছিল কোহলির বদলে রোহিত শর্মা।
বৃহস্পতিবার চা বিরতির পর, স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে তাঁর কথা। স্লিপে ফিল্ডিং করা অ্যারন ফিঞ্চকে পেইন বলেন, তাঁর আইপিএল-এ রাজস্থান রয়্যালয় আর মুম্বই ইন্ডিয়ান্স কোন দলে যোগ দেবেন তা তিনি ঠিক করতে পারছেন না। এমসিজিতে রোহিত ছয় মারতে পারলে তিনি মুম্বইতেই যাবেন।
"If Rohit hits a six here I'm changing to Mumbai" 😂#AUSvIND pic.twitter.com/JFdHsAl84b
— cricket.com.au (@cricketcomau) December 27, 2018
বেশ কয়েক ওভার ধরে পেইন ও ফিঞ্চ স্টাম্পের পিছনে এই ধরণের কথোপকথন চালিয়ে যান। কিন্তু তাতে রোহিতের মনোসংযোগে ব্য়াখাত ঘটানো যায়নি। পেইনদের স্লেজিংয়ে অবশ্য মাঝে মধ্যেই তাঁর গাম্ভীর্যের বাধ ভেঙে গিয়েছে। হেসে ফেলেছেন মুম্বইকর। কিন্তু পরমুহূর্তেই স্থির মাথায় তিনি ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে গিয়েছেন। ভারত ৪৪৩/৭ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করার সময় তিনি ৬৮ রানে অপরাজিত ছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্স পরে এক টুইটে রোহিতের এই কঠিন মনোসংযোগের বিষয়টি আলাদা করে তুলেও ধরেছে।
— Mumbai Indians (@mipaltan) December 27, 2018
এর আগে পার্থ টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে, কোহলির সঙ্গে বারেবারে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন পেইন। যার জন্য এক সময় আম্পায়ারকে অবধি হস্তক্ষেপ করে হয়েছিল। এমনকী ম্য়াচের পর পুরস্কার বিতড়নের সময়ও দুই অধিনায়ক একে অপরকে এড়িয়েই গিয়েছিলেন।