টি২০ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার মাটিতে জোর কদমে প্রস্তুতি সাড়ছে ভারত। মঙ্গলবার কয়েকজন ক্রিকেটার য়খন মাঠে ঘাম ঝড়ালেন বাকিরা সময় দিলেন জিমে শরীরচর্চায়। এই দলে রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালও ছিলেন। বুধবারের প্রথম টি২০ ম্যাচের ১২ জনের দলেও সুযোগ পেয়েছেন তিনি। তাই উত্তেজনা প্রকাশ করতে তাঁর সেই শরীরচর্চার একটি ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর এরপরই তাঁকে চরম অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হল।
ভিডিওটিতে গাব্বার জিমে তাঁকে কঠিন শারীরিক কসরত করতে দেখা গিয়েছে। ভিডিও-টি প্রকাশ পেতেই বিভিন্ন স্থান থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। একদিকে যেমন তাঁর কিছু সমর্থক তাঁকে আসন্ন সিরিজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই 'চর্চা' শুরু হয়ে যায় তাঁর বেহাল 'শরীর' নিয়েও। অনেকেই তাঁকে নিয়মিত প্রোটিন পাউডার খাওযার পরামর্শ দিয়েছেন।
তবে সবচেয়ে জনপ্রিয় হয়েছে ওয়েস্ট ইন্ডিজের 'দৈত্য' ক্রিস গেইলের প্রতিক্রিয়া। ব্যাঁ, চাহালের ভিডিও দেখে আর থাকতে না পেরে তিনিও মন্তব্য করে গিয়েছেন ভিডিওটির পাশে। তিনি লেখেন 'ভগবান আমায় রক্ষা কর!'
চেহারা যেমনই হোক ২৭ বছরের চাহাল কিন্তু ভারতের সীমিত ওভারের সেরা বোলারদের অন্যতম। ২৭টি টি২০আই ম্যাচ খেলে ৪৪টি উইকেট দখল করেছেন তিনি। সেরা বোলিং ২৫ রানে ৬ উইকেট। তবে ১২ জনের দলে জায়গা পেলেও মূল একাদশে ঢোকার জন্য তাঁর কঠিন লডা়ই আরও দুই স্পিনার কুলদীপ ও ক্রুঁণালের সঙ্গে। এর মধ্যে ক্রুণাল ব্য়াটটাও রতে পারেন বলে বাকি দুজনের থেকে এগিয়ে আছেন। কুল-চা জুটির কে শেষ পর্যন্ত ১১ জনের দলে থাকেন, সেটাই দেখার।
View this post on InstagramTrying to UP the game down under #stayahead #IndvsAus
A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on