মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ম্যাঞ্চেস্টারের আবহাওয়া পূর্বাভাস

যে মাঠে পাকিস্তানকে পর্যুদস্ত করেছিল ভারতীয় ক্রিকেট দল, সেই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডেই বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলিরা। ম্যাচ টিকেটের চাহিদা যেমন তুঙ্গে, তেমনই খেলার দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। তাঁদের প্রার্থনা, আর বৃষ্টি যেন না হয়।

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের দিন প্রধানত মেঘলাই ছিল ম্যাঞ্চেস্টারের আকাশ। দু-এক পশলা বৃষ্টির জন্য কিছুক্ষণ বন্ধও থাকে দুই চির শত্রু দলের খেলা। যদিও ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ম্যাচের দিন রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকবে বলেই জানানো হয়েছে।

এখনও পর্যন্ত ইংল্যান্ড বিশ্বকাপে সবচেয়ে বড় ভিলেন হয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টির কারণে টুর্নামেন্টের চারটি ম্যাচ ভেস্তে গিয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড। সেই তালিকায় ভারত-নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে এতটাই বৃষ্টি হয় যে বিরাট কোহলিদের ইন্ডোর নেটে প্র্যাকটিস করতে হয়। এরপর ক্রিকেট প্রেমীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়, তবে কী বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচও। তেমনটা হবে না, আবহাওয়া দফতরের আশ্বাসে খুশি ভারতীয় ক্রিকেট ফ্যানরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 26, 2019, 14:30 [IST]
Other articles published on Jun 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+