পোলার্ডকে নেতা বেছেই ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ভারত সফরের জন্য তাদের টি-টোয়েন্টি ও ওয়ান ডে দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পোলার্ডকে নেতা বেছেই দুই ফর্ম্যাটের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ক্যারিবিয়ানরা। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে খেলা দলে খুব বেশি পরিবর্তন ঘটানো হয়নি।

উল্লেখ্য লখনৌর একানা স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে যায় কাইরন পোলার্ডের দল। তবে ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করা যে বেশ কঠিন কাজ, তা স্বীকার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ফিল সিমন।

প্রসঙ্গত কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট সিরিজে ওয়াশ আউট করে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এরপরই সীমিত ওভারের ফর্ম্যাটে দলের অধিনায়ক পরিবর্তন করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জেসন হোল্ডারের পরিবর্তে অভিজ্ঞ কাইরন পোলার্ডকে দলের অধিনায়ক নির্বাচন করা হয়। এই পরিবর্তন ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ শিবিরের খেলায় কোনও পরিবর্তন আনে কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

এক নজরে দেখে নিন ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত টি-টোয়েন্টি ও ওয়ান ডে দল -

টি-টোয়েন্টি : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান আলেন, ব্র্যান্ডন কিং, দীনেশ রামদিন, শেলডন কোটরেল, এভিন লুইস, শেরফেন রাদার্ফোর্ড, শিমরোন হেটমের, খারি পিয়েরে, লেন্ডল সিমন্স, জেসন হোল্ডার, হেডেন ওয়ালশ জুনিয়র, কেমো পল, নিকোলাস পুরান, কেসরিক উইলিয়ামস।

ওয়ান ডে : কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনীল আমব্রিস, শাই হোপ, রস্টন চেজ, আলজাররি জোসেফ, রোমারিও শেফার্ড, খারি পিয়েরে, শেলডন কোটরেল, ব্র্যান্ডন কিং, হেডেন ওয়ালশ জুনিয়র, কেমো পল, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, শিমরোন হেটমের, এভিন লুইস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 29, 2019, 10:05 [IST]
Other articles published on Nov 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+