অশ্বিনের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টেও বেসামাল ওয়েস্ট ইন্ডিজ, চালকের আসনে ভারত

জামাইকা, ৩১ জুলাই : প্রথম টেস্টে শেষ ইনিংসে একাই সাত উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়ে ইনিংসে ভারতকে জিতিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। এদিন জামাইকায় দ্বিতীয় টেস্টে যেন সেখান থেকেই শুরু করলেন।

অশ্বিনের ঘূর্ণিতে বেসামাল ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে কোনও প্রতিরোধ ছাড়াই অল আউট হয়ে গেল ১৯৬ রানে। অশ্বিন নিলেন ৫২ রানে ৫ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১২৬। মুরলী বিজয়ের জায়গায় খেলতে নামা কেএল রাহুল ৭৫ রানে ও চেতেশ্বর পূজারা ১৮ রানে অপরাজিত হয়েছেন। শিখর ধাওয়ান ২৭ রান করে আউট হয়েছেন।

এদিন ম্যাচের শুরুতেই ভারতকে সাফল্য এনে দেন মহম্মদ শামি ও ইশান্ত শর্মা। সাবাইনা পার্কের সবুজ উইকেটে ৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপরে নিজের ঘরের মাঠে কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মার্লস স্যামুয়েলস (৩৭ রান)।

ব্ল্যাকউডের (৬২ রান) সঙ্গে জুটি বেঁধে দলকে টানতে থাকেন স্যামুয়েলস। তবে এই দুজন অশ্বিনের বলে ফিরে যেতেই ক্যারিবিয়ান ইনিংসে ধস নামে। মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায়। অশ্বিন ছাড়াও শামি ও ইশান্ত ২ টি করে উইকেট পেয়েছেন। ১টি উইকেট পেয়েছেন অমিত মিশ্র।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 31, 2016, 9:37 [IST]
Other articles published on Jul 31, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+