৩টি উড়ান পাল্টে ও ২ ঘণ্টা ড্রাইভ করে সতীর্থকে চমকে দিয়েছিলেন এমএস ধোনি

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কতটা মাটির কাছাকাছি থাকা মানুষ, তা অকপটে জানিয়েছেন পাঞ্জাব তথা ভারতীয় ব্যাটসম্যান মনদীপ সিং। তাঁকে চমকে দিতে কী উপায়ে পাঞ্জাবে পৌঁছেছিলেন মাহি, তাও জানিয়েছেন মনদীপ। জেনে নেওয়া যাক সেই ঘটনা।

মনদীপের কেরিয়ার

মনদীপের কেরিয়ার

২০১৬ সালে ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন মনদীপ সিং। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন সেই দলের হয়ে তিনটি টি-টোয়ন্টি ম্যাচ খেলে ৮৭ রান করেছিলেন মনদীপ। একটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।

মনদীপের বিয়ে

মনদীপের বিয়ে

২০১৬ সালে ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনদীপ সিং। সেই অনুষ্ঠানে এমএস ধোনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাঞ্জাবের ক্রিকেটার। মনদীপ জানিয়েছেন, সেই সময় তাঁকে হ্যাঁ বা না কিছুই বলেননি ধোনি। শুধু বলেছিলেন, সেই সময় তাঁর নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনা রয়েছে।

৩টি উড়ান ও ২ ঘণ্টা ড্রাইভ

৩টি উড়ান ও ২ ঘণ্টা ড্রাইভ

মনদীপ সিং জানিয়েছেন, তাঁকে কিছু না জানিয়েই আচমকা তাঁর বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচি থেকে দিল্লি এবং দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত তিনটি আলাদা উড়ান পাল্টে, ঘন কুয়াশায় দুই ঘণ্টা ড্রাইভ করে মাহি তাঁর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন মনদীপ। তিনি সেই মুহূর্ত কখনও ভুলবেন না বলে জানিয়েছেন পাঞ্জাবের ক্রিকেটার।

মাটির মানুষ ধোনি

মাটির মানুষ ধোনি

মনদীপ সিং-র কথায়, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দলে তিনি মাত্র কয়েকটি ম্যাচ খেলেছিলেন। তা সত্ত্বেও তাঁর প্রতি এই ভালোবাসা এমএসের অতি সাধারণ সত্ত্বার প্রতিফলন ঘটায় বলে জানিয়েছেন মনদীপ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 28, 2020, 21:31 [IST]
Other articles published on Apr 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+