লকডাউনের পর ক্রিকেটে ফিরলে কোন কোন রেকর্ডের মালিক হতে পারেন এমএস ধোনি

IPL 2019:Chennai vs Punjab | Harbhajan tweets | தோனி அணிக்காக அதை செஞ்சுட்டே இருப்பேன்: ஹர்பஜன்

৯ মাস বাইশ গজ থেকে দূরে থাকা এমএস ধোনির ক্রিকেটে প্রত্যাবর্তন কবে ঘটবে, তা নিয়ে জল্পনা অব্যাহত। করোনা ভাইরাসের জেরে চলতি বছর আদৌ আইপিএল হবে কিনা, না হলে ধোনিকে আর ক্রিকেটে দেখা যাবে কিনা, তা নিয়েও চর্চা তুঙ্গে পৌঁছেছে। সেসবের মধ্যেই দেখে নেওয়া যাক লকডাউনের পর ক্রিকেটে ফিরলে কোন কোন রেকর্ডের মালিক হতে পারেন এমএস ধোনি।

ক্রিকেট থেকে দূরে

ক্রিকেট থেকে দূরে

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। এরপর দেশের সর্বকালের সেরা অধিনায়ক ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নিয়ে নেন। চলতি বছরের আইপিএলে প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল তাঁর। সেই মতো অনুশীলনও শুরু করেছিলেন মাহি। কিন্তু করোনা ভাইরাসের জেরে আইপিএল ভেস্তে যাওয়ায়, ধোনিদের অনুশীলনও বন্ধ করে দিতে হয়। তবে ক্রিকেটে ফিরলে কোন কোন রেকর্ডের মালিক হতে পারেন এমএস ধোনি, তা দেখে নেওয়া যাক।

ওয়ান ডে রান

ওয়ান ডে রান

টিম ইন্ডিয়ার হয়ে ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেলে ১০৭৭৩ রান করেছেন এমএস ধোনি। ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মাহি। দেশের হয়ে ফের ওয়ান ডে খেলার সুযোগ পেলে অনায়াসেই প্রাক্তনী রাহুল দ্রাবিড়কে টপকে যাবেন ধোনি। ১০৮৮৯ ওয়ান ডে রানের মালিক দ্রাবিড়, তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (১১৩৬৩) টপকে যাওয়ার সুযোগ রয়েছে এমএসের সামনে।

টি-টোয়েন্টি ম্যাচ

টি-টোয়েন্টি ম্যাচ

এখনও পর্যন্ত ভারতকে সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া এমএস ধোনি, শতক থেকে আর দুই কদম দূরে রয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহি। তালিকার শীর্ষে থাকা রোহিত শর্মা, ভারতের হয়ে ১০৮টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এমএস।

আইপিএল

আইপিএল

সর্বাধিক আইপিএল ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখনও পর্যন্ত ১৯০টি ম্যাচ খেলেছেন মাহি। আর ১০টি ম্যাচ খেললেই ২০০-র গণ্ডি ছোঁবেন দেশের সর্বাকালের সেরা ক্রিকেট অধিনায়ক। তালিকার শীর্ষ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না ১৯৩টি আইপিএল ম্যাচ খেলেছেন।

করোনা লকডাউনে ধোনির কাছে বাইক স্টার্ট দেওয়া শিখলেন জিভা, ভিডিও ভাইরাল

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 17, 2020, 14:57 [IST]
Other articles published on May 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+