
হার্সাল গিবসের ৩৬ রান
২০০৭-এ ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডান ভান বুঙ্গেকে এক ওভারে ছটি ছয় মেরে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্সাল গিবস। তাঁর ওই ওভারে নেওয়া ৩৬ রানের রেকর্ড এখনও অক্ষতই রয়েছে।

ভয়ঙ্কর এবি
৪, ৬ (নো বল), ২, ৪ (নো বল), ৪, ৪, ২, ৬ অর্থাৎ সর্বমোট ৩৪ রান। ২০১৫-র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডিভিলিয়ার্স, ওয়েস্ট ইন্ডিয়ান জেসন হোল্ডারের ৪৮তম ওভারকে এভাবেই হত্যা করেছিলেন। ওই ওভার তথা ম্যাচে পিচের সবদিকে স্ট্রোক খেলেছিলেন এবি। যার দৌলতে বিশ্ব ক্রিকেটে তাঁর নামকরণ হয়, মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। দুটি নো বল সহ হোল্ডারের এক ওভারে এবি ডিভিলিয়ার্সের করা ৩৪ রান বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

যুগ্মভাবে তৃতীয়
২০১১ সালে বিশ্বকাপে কানাডার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। কানাডিয়ান বোলার রিজওয়ান চিমার প্রথম বলে সিঙ্গলস নিয়ে অল-রাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে স্ট্রাইক দিয়েছিলেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় বল স্লোয়ার দিয়েছিলেন চিমা। লম্বা ছয় হাঁকিয়েছিলেন ফ্র্যাঙ্কলিন। তৃতীয় বলেও ছয় হাঁকান কিউই অল-রাউন্ডার। কানাডিয়ান চিমার চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে চার ও ছয় মারেন ফ্র্যাঙ্কলিন। ষষ্ঠ বল আর চিমার পরিবর্তে হারবীর বাইদওয়ানকে দিয়ে করিয়েছিলেন কানাডার অধিনায়ক।


Click it and Unblock the Notifications



















