কেন কাইরন পোলার্ডের ওপর রেগে গেলেন রোহিত শর্মা?

ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে রীতিমতো ঝগড়ায় লিপ্ত হলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। তা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। নেটিজেনদের প্রশ্ন, ব্যাপারটা কী?

শুক্রবার সকালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডকে ট্যাগ করে টুইটারে তিনটি রাগের ইমোজি পোস্ট করেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। তার পাল্টা হিসেবে পোলার্ড, রোহিতের ওই পোস্টকেই রি-ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করে। যেখানে দেখা যাচ্ছে, ভোর চারটের সময় কেউ রোহিত শর্মাকে ফোন করছে। তাতে বিরক্ত হিটম্যানকে ভিডিও-তে অস্থির হতেও দেখা যাচ্ছে। ভিডিও-র ওপর পোলার্ড লিখেছেন, 'সুপ্রভাত ব্রোহিট। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মোকাবিলার আগে তুমি নিশ্চয়ই ঘুম ভাঙার কল পেয়েছো।'

না, এতে অস্থির হওয়ার কিছু নেই। কারণ গোটাটাই সাজানো। আসলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের লড়াইকে জনপ্রিয় করে তুলতে রোহিত শর্মা ও পোলার্ডকে নিয়ে বিশেষ বিজ্ঞাপনি প্রচার শুরু করেছেন ব্রডকাস্টাররা। বিজ্ঞাপনের প্রথম এপিসোডে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডকে বিমানবন্দর থেকে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন ভারতের সহ অধিনায়ক রোহিত। পথিমধ্যে পোলার্ডকে ফেলে গাড়ি নিয়ে চলে যান হিটম্যান।

এরপর কাইরন পোলার্ড সোশ্য়াল মিডিয়ায় রোহিত শর্মাকে আন-ফলো করে দেন। তারপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রোহিতের 'ওয়েক আপ কল' বিজ্ঞাপন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ শুরুর আগে সুপার হিট, তা বলা চলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 29, 2019, 17:56 [IST]
Other articles published on Nov 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+