
নারিনের শরীরে অস্ত্রোপচার
সিপিএলে পরপর তিন ম্যাচ ভালো খেলেও চতুর্থ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স শিবির থেকে বাদ গিয়েছিল সুনীল নারিনের নাম। পরের দুটি ম্যাচেও স্পিনার টার্নড অল-রাউন্ডারকে না দেখে নাইট ফ্যানদের মনে কু ডেকেছিল। যাবতীয় ভাবনাচিন্তার অবসান ঘটিয়েছেন টিকেআর কোচ ব্রেন্ডন ম্যাকুলাম। জানিয়েছেন, নারিনের কিডনিতে জমে থাকা পাথর সরাতে অস্ত্রোপচার হয়েছিল। তাই ক্যারিবিয়ান তারকা কিছুদিন বিশ্রামে ছিলেন বলে জানিয়েছেন ব্রেন্ডন।

আইপিএল খেলতে পারবেন তো!
অস্ত্রোপচারের পর সুনীল নারিন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে ত্রিনবাগো নাইট রাইডার্স সূত্রে খবর। মঙ্গলবার দলের হয়ে খেলতেও নামেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলে অংশ নিতেও নারিনের কোনও অসুবিধা হবে না বলেই জানানো হয়েছে।

অবশেষে মাঠে নামলেন নারিন
মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে জামাইকা তালাওয়াসের বিরুদ্ধে খেলতে নেমেছেন সুনীল নারিন। পুরনো মেজাজে তাঁকে ব্যাট ঘোরাতেও দেখা যায় এদিন। ১১ বলে ২৯ রান করেন ক্যারিবিয়ান ক্রিকেটার। ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান সুনীল।

সুনীলের অপেক্ষায় কেকেআর
ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে যেভাবে একের পর এক ম্যাচে কামাল করছেন সুনীল নারিন, তাতে তাঁকে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছেন কেকেআর সমর্থকরা। এবারের আইপিএলে নারিন দুর্দান্ত কিছু করবেন বলেই আশা শাহরুখ খান শিবিরের।


Click it and Unblock the Notifications














