
২০২০ বিশ্বকাপে ধোনিকে কি দেখা যাবে?
চলতি জুলাইয়ে ৩৮ পা দিয়েছেন মাহি। অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ বিশ্বকাপে ধোনি ভারতীয় দলে থাকলে তাঁর বয়স হবে ৩৯! এমনিতে সিএসকে'র সঙ্গে ২০১৮ সালের চুক্তি অনুযায়ী ২০২০ সালে হলুদ জার্সিতে টি-টোয়েন্টি লিগ খেলতে দেখা যাবে মাহিকে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ফোকাস করে দেশের হয়ে ধোনি খেলা চালিয়ে যাবেন কিনা সেটাও প্রশ্ন। সবচেয়ে বড় কথা নির্বাচকরা ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চাইছেন কিনা, এমন কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি।

একনজরে দেশের হয়ে টি-টোয়েন্টিতে ধোনি
ম্যাচ ৮৫টি
রান ১৬১৭ রান
গড়- ৩৭.৬
স্ট্রাইক রেট ১২৬.১৩
অর্ধশতরান ২টি

একনজরে আইপিলে চেন্নাইয়ের হয়ে ধোনি
ম্যাচ ১৬৬
রান ৪৩০৭
গড় ৪২.২২
স্ট্রাইক রেট ১৪০.১৫
অর্ধশতরান ২২টি


Click it and Unblock the Notifications



















