
মায়াঙ্ক প্রথম একাদশে এলে?
এখন ভারতের প্রথম একাদশের যা চেহারা, তাতে অন্তর্ভূক্ত করলে দল থেকে ফের বাদ পড়তে পারেন তরুণ ঋষভ পন্থ। কারণ বিশেষজ্ঞদের ধারণা, মায়াঙ্ককে ওপেন ছাড়া অন্য কোনও জায়গায় খেলাতে পারবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মায়াঙ্ককে সুযোগ দিতে কেএল রাহুলকে চার নম্বরে নামিয়ে একটা পরীক্ষা করে দেখতেই পারেন বিরাট কোহলিরা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলা ঋষভ পন্থের কাছে সেই সিদ্ধান্ত হার্ট ব্রেকিং হতে পারে।

বাংলাদেশের বিরুদ্ধেই কী মায়াঙ্ক?
এমন সম্ভাবনার উল্লেখ অনেকে করলেও এ ব্যাপারে কিন্তু উদাসীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট ভাল খেলা ঋষভ পন্থকে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধেও চার নম্বরে ব্যাট করতে পাঠানো হবে, তা নিশ্চিত। তাই এই ম্যাচে অন্তত সাজঘরে বসেই দলের খেলা দেখতে হবে মায়াঙ্ক আগরওয়ালকে।

কেদারের পরিবর্তে জাদেজা?
আফগানিস্তানের বিরুদ্ধে মন্থর অর্ধ শতরান ছাড়া এই বিশ্বকাপে কেদার যাদবের বিশেষ কোনও ভূমিকা নেই বলা চলে। বিশেষ করে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কেদারের অতি মন্থর ব্যাটিং যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়নি, সে খবর সূত্র মারফত জানা গিয়েছে। তাই বাংলাদেশ ম্যাচে কেদার যাদবের পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত ক্যাচ নেওয়া রবীন্দ্র জাদেজাকে নেওয়া যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে।


Click it and Unblock the Notifications



















