লকডাউনের পর ভারতীয় ক্যাম্পে কী ধোনির প্রত্যাবর্তন? প্রতিক্রিয়া ক্রিকেট মহলে

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউন উঠলেই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প আয়োজন করতে চলেছে বিসিসিআই। সেই শিবিরে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানেই প্রশ্ন উঠছে, তবে কী ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে এমএসের। তা নিয়ে ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

করোনা ভাইরাসের জেরে বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে বন্ধ ক্রিকেট

বিশ্বের ২১৩টি দেশে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন ৮৬ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় চার লক্ষে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউন জারি রেখেছে সরকার। বন্ধ রাখা হয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। সুদূর অস্ট্রেলিয়ায় চলতি বছরের অক্টোবরে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

লকডাউন-পরবর্তী শিবির

লকডাউন-পরবর্তী শিবির

প্রতিবন্ধকতা থাকলেও চলতি বছর আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। একই ভাবে লকডাউন কিছুটা শিথিল হলে ভারতীয় ক্রিকেটারদের মাঠে নামাতে উদগ্রীব হয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপ না হোক, নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজগুলির জন্য বিরাট কোহলিদের প্রস্তুতির সুযোগ করে দিতে এক শিবিরের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কবে শুরু

কবে শুরু

বিসিসিআই সূত্রে খবর, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা এই শিবির। কোনও নির্দিষ্ট একটি মাঠে সব রাজ্যের ক্রিকেটারদের জড়ো করতে না পারলে, তাঁদের নিজ নিজ আইপিএল দলের প্রস্ততি শিবিরে যোগ দিতে বলা হবে। বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ ছাড়া আরও বেশ কিছু ক্রিকেটারকে ওই শিবিরে ডেকে পাঠানো হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

তবে কি ধোনির প্রত্যাবর্তন

তবে কি ধোনির প্রত্যাবর্তন

প্রায় ১১ মাস ক্রিকেটের বাইরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফানালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে। ইতিমধ্যে বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন ধোনি। তাঁকে আদৌ আর ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে কিনা, তার কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয় যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে লকডাউন পরবর্তী বিসিসিআই-এর ক্যাম্পে এমএস-কে দেখা যেতে পারে বলে খবর চাউর হয়েছে। সেক্ষেত্রে তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও ফের উজ্জ্বল হচ্ছে, প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।

কী বলছে ক্রিকেট মহল

কী বলছে ক্রিকেট মহল

বিসিসিআই-এর প্রাক্তন প্রধান জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদের কথায়, তিনি জানেন না এই শিবির টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজন করা হচ্ছে কিনা। যদি তাই হয় তবে সেই শিবিরে এমএস ধোনির ডাক পাওয়া উচিত বলে মনে করেন প্রসাদ। দেশের বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার আশিস নেহরার কথায়, তিনি জাতীয় নির্বাচক হলে ধোনিকে দলে রাখতেন। তবে এমএস নিজে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা, তা নিয়ে ধন্দে রয়েছেন নেহরা। বিসিসিআই-এর ক্যাম্পে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে দেশের তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন হরভজন সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 19, 2020, 21:09 [IST]
Other articles published on Jun 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+