
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড
গত দুই মরশুমে সফলতার হারে বিশ্বের বড় বড় ক্রিকেট খেলিয়ে দেশগুলিকে পিছনে ফেলে দিয়েছে ইংল্যান্ড। খেলোয়াড়রা এতটাই পোক্ত এবং ফর্মে রয়েছেন যে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বাছতে রীতিমতো হিমশিম খেতে হয় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ও নির্বাচকদের। গত দুটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ঘরোয়া দল। এবারও নিজেদের মাঠে ইংল্যান্ড প্রথম বারের জন্য বিশ্বকাপ তুলতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রধান শক্তি এবং অস্ত্র
উইকেটরক্ষ-ব্যাটসম্যান বিধ্বংসী জোস বাটলারের দুর্দান্ত ফর্ম যদি ইংল্যান্ডের প্রধান শক্তি হয়, জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টোরা সেই দলের অন্যতম অস্ত্র।

অল-রাউন্ডার
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, টম কুরানদের পাশাপাশি লিয়াম ডাওসন, জোফ্রা আর্চাররাও হাত ঘোরানোর পাশাপাশি ব্যাট ঘোরানোর দক্ষতা রাখেন। এত জন অল-রাউন্ডার যে দলে থাকেন, সেই দল ভালো ফল করবে, সেটাই তো স্বাভাবিক।

ব্যাটসম্যান
ইন-ফর্ম জোস বাটলার, জেসন রয়, জো রুটদের পাশাপাশি অধিনায়ক ইয়ন মর্গ্যান, জেমস ভিন্সের ফর্মও ইংল্যান্ডের নির্বাচকদের নিশ্চিন্ত করেছে।

বোলার
পাকিস্তানের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে চোখ ধাঁধানো প্রদর্শন করেছেন অভিজ্ঞ লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও আদিল রশিদ।

কোচ
প্রাক্তন অজি কোচ তথা ক্রিকেটার ট্রেভর বেইলিসের ট্রেনিংয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের সাফল্য উল্লেখযোগ্য।

প্রথম ম্যাচ
৩০ মে লন্ডনের ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ইংল্য়ান্ড।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল
ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জোস বাটলার, জেসন রয়, জো রুট, জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, টম কুরান, লিয়াম ডাওসন, জোফ্রা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, আদিল রশিদ।


Click it and Unblock the Notifications



















