বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় ফ্যানদের কাছে কী আবেদন রাখলেন নিউজিল্যান্ডের স্পিডস্টার

মুহূর্তের অপেক্ষা! তারপরই লর্ডসে মেগা ফাইনাল। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল শুরুর কয়েক ঘন্টা আগে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে বিশেষ আবেদন রাখলেন নিউজিল্যান্ডের স্পিডস্টার জেমস নিশাম।সেমিতে ভারতকে হারিয়েই বিশ্বকাপ ফাইনালে উঠেছে কিউয়িরা। এবার ভারতীয় সমর্থকদের কাছে বিশেষ আবদার রাখলেন নিশাম।

নিশামের আবেদন

নিশামের আবেদন

সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। ইংল্যান্ডের প্রবাসী ভারতীয়রা অনেকেই কোহলিদের ফাইনালে দেখার আশায় আগে থেকে লর্ডসের টিকিট কেটেছিলেন। ভারত ফাইনালে উঠতে না পারায় লন্ডনের প্রবাসী ভারতীয়রা অনেকেই তাই হতাশ! তাঁদের কাছেই ফাইনালের টিকিট বিক্রি করে দেওয়ার জন্য অবেদন করেছেন নিশাম।

টুইটে কী পোস্ট করেছেন কিউয়ি স্পিডস্টার

টুইটে কী পোস্ট করেছেন কিউয়ি স্পিডস্টার

ভারতীয় ফ্যানেদের জন্য টুইটে নিশাম লিখেছেন, ভারত ফাইনালে নেই। যদি আপনার পছন্দের দল ফাইনালে না থাকার কারণে মাঠে থাকতে না চান, দয়া করে অন্য সমর্থকদের ফাইনাল দেখার সুযোগ করে দিন। বিশ্বকাপের অফিশিয়াল পেজে টিকিট বিক্রি করে দিন। তাতে অন্য কোনও ক্রিকেট পাগল দর্শক ম্যাচ দেখার সুযোগ পাবে।

বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ড হেড টু হেড

বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ড হেড টু হেড

বিশ্বকাপে মোট ৯ বারের সাক্ষাতে ৫বার ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। ৪ বার ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ফাইনালে আজ যে দলই জিতবে তারা প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চেলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 14, 2019, 13:48 [IST]
Other articles published on Jul 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+