
দক্ষিণ আফ্রিকার শক্তি
চোট আঘাতে জর্জরিত দক্ষিণ আফ্রিকা শিবিরের প্রধান শক্তি তাদের বোলিং বিভাগে লুকিয়ে আছে। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ডেল স্টেইন। চোট পেয়েছেন লুঙ্গি এনগিডিও। তা সত্ত্বেও ইমরান তাহির, কাগিসো রাবাডা সম্বৃদ্ধ প্রোটিয়াদের বোলিং আক্রমণ ভারতীয় ব্যাটসম্যানদের চিন্তার কারণ হতে পারে। অন্যদিকে, ইন-ফর্ম কুইন্টন ডি কক, মার্করাম, ডুপ্লেসি, মিলার সম্বৃদ্ধ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপও এই ম্যাচে কামাল করতে পারে।

দক্ষিণ আফ্রিকার দুর্বলতা
গত দুই ম্যাচে বোলারদের দক্ষিণ আফ্রিকান বোলারদের হতশ্রী পারফরম্যান্স ঢাকতে ব্যর্থ হন ব্যাটসম্যানরা।

ভারতের শক্তি
ওপেনে রোহিত শর্মা-শিখর ধাওয়ান, ওয়ান ডাউন বিরাট কোহলি, মিডিল অর্ডারে মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া সম্বৃদ্ধ ভারতের ব্যাটিং শক্তিকে ভয় পায় না, এমন দল বিশ্বে নেই। অন্যদিকে, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি নির্ভর বোলিং বিভাগও টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর হতে পারে।

ভারতের দুর্বলতা
প্র্যাকটিস ম্যাচে ওপেনারদের ব্যর্থতা এই ম্যাচে বজায় থাকুক, চান না ভারতের ক্রিকেট সমর্থকরা।

মুখোমুখি দুই দল
বিশ্বকাপে মোট চারবার মুখোমুখি হয়েছে দুই দল। দক্ষিণ আফ্রিকা জিতেছে তিন বার এবং ভারত জিতেছে একবার।


Click it and Unblock the Notifications



















