মঙ্গলবার এজবাস্টনে যেভাবে শুরু করেছিল ভারত তাতে মনে হয়েছিল যে তারা ৩৫০ পেরিয়ে যাবে। রোহিত শর্মা ও কেএল রাহুলের মধ্যে ১৮০ রানের পার্টনারশিপ হয়। যা এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ। অন্যদিকে, ইংল্যান্ডের পর বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। একই বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করে প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেরিয়ে গেলেন হিটম্যান। ছুঁলেন শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে। ৯২ বলে ১০৪ রান করে তিনি আউট হন। ৯২ বলে ৭৭ রাব করে রোহিতকে যোগ্য সঙ্গত দেন কেএল রাহুল।
এদিন বিরাট কোহলি (২৬) ব্যর্থ হলেও চার নম্বরে নেমে ৪১ বলে ৪৮ রানের মূল্যবান ইনিংস খেলেন তরুণ ঋষভ পন্থ। শেষ বেলায় মোস্তাফিজুর রহমান ও শাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং এবং আরও একবার মহেন্দ্র সিং ধোনির মন্থর ব্যাটিংয়ের সুবাদে ভারতকে ৩১৪ রানে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। ৫ উইকেট নেন মোস্তাফিজুর। একটি করে উইকেট নেন শাকিব আল হাসান, রুবেল হুসেন ও সৌম্য সরকার।
পরের বলে দুরন্ত ইয়র্কারে মুস্তাফিজুর রহমানের উইকেট ছিটকে দিলেন বুমরা। ভারত বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।
দুরন্ত ইয়র্কারে রুবেল হোসেনের উইকেট ছিটকে দিলেন বুমরা। ৯ রানে ফিরলেন রুবেল। বাংলাদেশ হারাল নবম উইকেট।
ডেথ ওভারে ভালো বল করলেন শামি। দিলেন মাত্র ৭ রান। শেষ ১৮ বলে বাংলাদেশের চাই ৩৬ রান।
শেষ ২৪ বলে বাংলাদেশের জয় পেতে চাই ৪৩ রান।
মারমুখী ব্যাটিং চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪৬ ওভার শেষে উঠল ২৭২/৮।
বাংলাদেশ ৪৫ ওভার শেষে তুলল ২৬৪ রান। শেষ ৩০ বলে চাই ৫১ রান।
ভুবনেশ্বরকে ছক্কা হাঁকিয়ে পরের বলে ৮ রানে আউট হয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। অষ্টম উইকেট খোয়াল বাংলাদেশ।
শেষ ৩৬ বলে চাই ৬৪ রান।
৪৪ ওভার শেষে দলগত আড়াইশো রানে পৌঁছে গেল বাংলাদেশ। স্কোর ২৫১/৭।
শাব্বির রহমানকে ৩৬ রানে বোল্ড করলেন বুমরা।
ভুবির ওভারে এল মাত্র ৫ রান। শেষ ৭ ওভারে বাংলাদেশের চাই ৭০ রান।
শেষ হল ৪২তম ওভার। বাংলাদেশ ৬ উইকেটে ২৪০ রান তুলেছে।
৪১ ওভার শেষে বাংলাদেশ তুলল ২২৯/৬।
দারুণ আক্রমণাত্মক খেলছে বাংলাদেশ। সাব্বির ও সইফুদ্দিন মারমুখী ব্যাটিং করছেন। ৪০ ওভার শেষে বাংলাদেশ ৬ উইকেটে ২২৫ রান তুলল। শেষ ৬০ বলে চাই ৯০ রান।
৩৯ ওভার শেষ হল। বাংলাদেশ এই ওভারেও নিল ১১ রান। স্কোর ২১৯/৬।
এক ওভারে শামি দিলেন ১৭ রান। ৩৮ ওভার শেষে ২০৮ রানে পৌঁছল বাংলাদেশ।
চাহাল দিলেন মাত্র ১ রান। বাংলাদেশ ১৯১/৬।
৩৬ তম ওভারের পর বাংলাদেশের রান ১৯০/৬।
৩৫তম ওভারের পর বাংলাদেশ ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে। ক্রিজে রয়েছেন সইফুদ্দিন ও শাব্বির।
৩৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৭৯/৬।
বাংলাদেশের শেষ ভরসা শাকিব আল হাসানকে ৬৬ রানে ফেরালেন হার্দিক পাণ্ডিয়া।
বাংলাদেশ ৩৩তম ওভারে তুলল মাত্র ৫ রান। ক্রিজে রয়েছেন শাকিব। ৫ উইকেটে বাংলাদেশের রান ১৭৭।
তিন রানে বুমরাহর বলে ফিরলেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ হারাল পঞ্চম উইকেট।
শেষ হল ৩২তম ওভারত। হার্দিক দিলেন মাত্র তিন রান। বাংলাদেশ তুলল ১৭২/৪।
৩১তম ওভারে উঠল ৬ রান। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে।
ম্যাচে ২ উইকেট হার্দিক পাণ্ডিয়ার। ওভারে এল ৭ রান। ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬৩/৪।
চতুর্থ বলে লিটনের উইকেট তুলে নিলেন হার্দিক। ক্যাচ ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
পাণ্ডিয়ার ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে লিটন দাসের দুর্দান্ত ছয়।
হার্দিক পাণ্ডিয়ার ষষ্ঠ ওভার।
ওভারে এল ৯ রান। ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫৬/৩।
৬২ বলে ৫৭ রানে খেলছেন শাকিব।
ভুবনেশ্বর কুমারের সপ্তম ওভার।
অধিনায়কের মিস ফিল্ডে চার সহ হার্দিকের ওভারে এল ৮ রান। শাকিব আল হাসানের আরও একটি অর্ধ শতরান। ২৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৪৭/৩।
মহম্মদ শামির পরিবর্তে ফের ভারতের বোলিং আক্রমণে এলেন হার্দিক পাণ্ডিয়া।
ভুবনেশ্বর ষষ্ঠ ওভারে এল ৬ রান। ২৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩৯/৩। ১৩৮ বলে ১৭৬ রান করতে হবে বাংলাদেশকে।
প্রথম ৩ বলে দিলেন ৪ রান।
যুজবেন্দ্র চাহলের পরিবর্তে ভুবনেশ্বর কুমারকে ফের বল করতে ডাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
শামির ষষ্ঠ ওভারে এল ৬ রান। ২৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/৩।
প্রথম তিন বলে দিলেন ৩ রান।
ষষ্ঠ ওভার বল করছেন মহম্মদ শামি।
চাহলের সপ্তম ওভারে এল ২ রান। ২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৭/৩।
যুজবেন্দ্র চাহলের সপ্তম ওভার।
নিজের পঞ্চম ওভারে ৪ রান দিলেন মহম্মদ শামি। ২৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৫/৩।
৪৭ বলে ৪০ রানে ব্যাট করছেন শাকিব।
ক্রিজে নেমেছেন লিটন দাস।
মহম্মদ শামিকে ফের আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
মুশফিকুরের মারা একটি চার সহ চাহলের ষষ্ঠ ওভার থেকে ৫ রান নিল বাংলাদেশ। ওভারের শেষ বলে আউটও হলেন মুশফিকুর।
যুজবেন্দ্র চাহলের ষষ্ঠ ওভার। উইকেটের খোঁজে মরিয়া ভারত।
হার্দিকের চতুর্থ ওভারে এল ৯ রান। ২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১১৬/২।
১৯ বলে ২০ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
৪৪ বলে ৩৮ রানে খেলছেন শাকিব।
হার্দিকের চতুর্থ ওভারের প্রথম বলেই চার মারলেন শাকিব।
যুজবেন্দ্র চাহলের পঞ্চম ওভার থেকে ৩ রান নিল বাংলাদেশ। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০৭/২।
পাণ্ডিয়ার ওভারে এল ৬ রান। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০৪/২।
৩৪ বলে ২৯ রানে খেলছেন শাকিব আল হাসান। মুশফিকুর রহিমের স্কোর ১৬ বলে ১৭।
বাংলাদেশের শতরান পূর্ণ।
হার্দিক পাণ্ডিয়ার তৃতীয় ওভার।
ওভারে ২টি চার সহ এল ১০ রান। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯৮/২।
যুজবেন্দ্র চাহলের চতুর্থ ওভার।
হার্দিকের ওভারে একটি চার সহ এল ৯ রান। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৮/২।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন হার্দিক পাণ্ডিয়া।
যুজবেন্দ্র চাহলের তৃতীয় ওভার থেকে এল ৪ রান। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৯/২।
হার্দিকের সফল ওভারে এল ২ রান। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৫/২।
অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল চালাতে গিয়ে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশী ওপেনার সৌম্য।
গত ওভারে ১০ রান খাওয়া মহম্মদ শামির পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে বল করতে ডাকা মাস্টার স্ট্রোক। পড়ল সৌম্য সরকারের উইকেট। ৩৮ বলে ৩৩ রান করলেন সৌম্য।
যুজবেন্দ্র চাহলের দ্বিতীয় ওভার থেকে ৪ রান নিল বাংলাদেশ। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৩/১।
ওভারে এল ১০ রান। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৯/১।
মহম্মদ শামির চতুর্থ ওভারের প্রথম বলেও চার মারলেন সৌম্য সরকার।
ওভারে এল ৬ রান। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৯/১।
প্রথম বলেই চাহলকে চার মারলেন শাকিব।
লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে বোলিং অ্যাটাকে আনল ভারত।
এই ওভারে এল ৬ রান। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৩/১।
শামির তৃতীয় ওভারে সৌম্য সরকারের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন নাকচ করে দেন টিভি আম্পায়ার।
মহম্মদ শামির তৃতীয় ওভারের প্রথম বলে চার মারলেন সৌম্য সরকার।
বুমরার চতুর্থ ওভারে এল ৭ রান। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৭/১।
বুমরার ওভারের দ্বিতীয় বলেই ৪ মারলেন শাকিব।
ভুবনেশ্বর কুমারের পরিবর্তে জসপ্রীত বুমরাকে ফের বল করতে ডাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
শামির সফল ওভারে এল ২ রান। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪০/১।
ক্রিজে এলেন বিপজ্জনক শাকিব আল হাসান।
তামিম ইকবালকে বোল্ড করলেন শামি।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন মহম্মদ শামি।
ওভারে এল ৪ রান। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৮/০।
ভুবনেশ্বর কুমারের পঞ্চম ওভার।
শামির প্রথম ওভার থেকে এল একটি চার সহ ৬ রান। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৪/০।
বুমরার পরিবর্তে মহম্মদ শামি বোলিং অ্যাটাকে।
২৬ বলে ২০ রানে খেলছেন বাংলাদেশের তামিম ইকবাল।
ভুবনেশ্বরের ওভার থেকে ৪ রান নিলেন তামিম। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৮/০।
চতুর্থ ওভার বল করছেন ভুবনেশ্বর কুমার।
ওভারে ৬ রান। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৪/০।
জসপ্রীত বুমরার তৃতীয় ওভার। ওভার থ্রো-তে হল চার সহ মোট ৫ রান।
ওভারে এল ২ রান। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৮/০।
নিজের তৃতীয় ওভার বল করছেন ভুবনেশ্বর কুমার।
নিজের দ্বিতীয় ওভার মেডেন দিলেন জসপ্রীত বুমরা। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬/০।
ভুবনেশ্বরের দ্বিতীয় ওভারে ১টি চার সহ এল ৭ রান। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬/০।
জসপ্রীত বুমরার ওভারে ২টি চার মারলেন তামিম। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯/০।
চতুর্থ বলে চার বের করলেন তামিম ইকবাল।
ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
প্রথম ওভার বল করলেন ভুবনেশ্বর কুমার। দিলেন ১ রান। ১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১/০।
শুরু হচ্ছে ম্যাচের দ্বিতীয় ইনিংস।
শেষবেলায় মোস্তাফিজুরের কামাল, ৫০ ওভারে ৩১৪ রান তুলল ভারত
দুর্দান্ত মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন মোস্তাফিজুর।
৩৩ বলে ৩৫ রান করে আউট হলেন মহেন্দ্র সিং ধোনি।
বাংলাদেশ ও নিজের শেষ ওভার বল করছেন মোস্তাফিজুর রহমান।
শাফিউদ্দিনের ওভারে এল ১১ রান। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৩১১/৬।
পঞ্চম বলে আবারও কভার দিয়ে ধোনির চার।
মহম্মদ শাফিউদ্দিনের সপ্তম ওভারের দ্বিতীয় বলে চার মারলেন ধোনি।
মোস্তাফিজুরের আরও একটি সফল ওভার শেষ হল। ওভারে এল ৩ রান। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৩০০/৬।
ওভারের দ্বিতীয় বলে আউট হলেন দীনেশ কার্তিক। মোস্তাফিজুরের তিন নম্বর শিকার।
নিজের নবম ওভার বল করছেন মোস্তাফিজুর রহমান।
শাফিউদ্দিনের ওভারে এল ৯ রান। ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ২৯৭/৫।
চতুর্থ বলে চার মারলেন দীনেশ কার্তিক।
৩ বলে এল ৩ রান।
নিজের ষষ্ঠ ওভার বল করছেন বাংলাদেশের মহম্মদ শাফিউদ্দিন।
মোস্তাফিজুরের অষ্টম ওভার থেকে এল ৯ রান। ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ২৮৮/৫।
মোস্তাফিজুর রহমানের অষ্টম ওভারের প্রথম বলেই স্কোয়ার কাটে চার মারলেন ধোনি।
নিজের শেষ ওভারে মাত্র ২ রান দিলেন শাকিব। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ২৭৯/৫।
ঋষভের ক্যাচ ধরলেন সৌম্য সরকার।
শাকিব আল হাসানের বলে ৪১ বলে ৪৮ রান করে আউট হলেন ঋষভ পন্থ।
রুবেলের শেষ বলে চার মারলেন ধোনি। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ২৭৭/৪।
ওভারের পরের দুই বলে পন্থকে বিট করলেন রুবেল।
নিজের অষ্টম ওভার বল করতে এসে প্রথম বলে লেগ বাইতে চার দিলেন রুবেল হুসেন।
৩৬ বলে ৪৭ রানে খেলছেন ঋষভ।
ওভারে এল ৩ রান। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ২৬৮/৪।
নিজের নবম ওভার বল করছেন শাকিব।
মোস্তাফিজুরের সপ্তম ওভারে এল ১০ রান। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ২৬৫/৪।
২৯ বলে ৪২ রানে খেলছেন ঋষভ।
মোস্তাফিজুর রহমানের সপ্তম ওভারের প্রথম বলেই লেগ সাইডে ঋষভ পন্থের চার।
শাকিবের ওভারে এল ৪ রান। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২৫৫/৪।
নিজের অষ্টম ওভার বল করছেন বাংলাদেশের শাকিব আল হাসান।
শাফিউদ্দিনের পঞ্চম ওভারে এল ১৪ রান। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২৫১/৪।
২৫ বলে ৩৬ রানে খেলছেন ঋষভ।
পরপর তিনটি চার ঋষভের।
মহম্মদ শাফিউদ্দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে অফে ও লেগে চার মেরে চাপ কমালেন ঋষভ পন্থ।
মোস্তাফিজুর রহমানের মেডেন উইকেটে খেলায় ফিরল বাংলাদেশ।
মোস্তাফিজুরের ষষ্ঠ ওভারে পরপর উইকেট হারিয়ে চাপে ভারত। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ২৩৭/৪।
২ বলে ০ রান করে আউট হলেন হার্দিক পাণ্ডিয়া।
ক্রিজে এলেন হার্দিক পাণ্ডিয়া।
অধিনায়ক হিসেবে একই বিশ্বকাপের পরপর ছয় ম্যাচে ৬টি অর্ধ শতরানের রেকর্ড অধরা রইল বিরাটের।
২৭ বলে ২৬ রান করে মোস্তাফিজুরের বলে ক্যাচ আউট হলেন বিরাট কোহলি।
বাঁ-হাতি মিডিয়াম পেস মোস্তাফিজুর রহমান এলেন বোলিং আক্রমণে।
সৌম্য সরকারের ষষ্ঠ ওভারে এল ১০ রান। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ২৩৭/২।
স্ট্রাইক নিচ্ছেন বিরাট কোহলি।
১৮ বলে ২১ রানে খেলছেন পন্থ।
প্রথম বলেই লেগ সাইডে চার মারলেন ঋষভ।
সৌম্য সরকারের ষষ্ঠ ওভার। স্ট্রাইকে ঋষভ পন্থ।
শাকিবের সপ্তম ওভারে এল ১০ রান। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ২২৭/২।
শাকিবকে সুইপ করে চার মারলেন ঋষভ পন্থ।
২৩ বলে ২৩ রানে খেলছেন বিরাট।
শাকিবের সপ্তম ওভারের প্রথম বলেই চার মারলেন কোহলি।
শাকিব আল হাসানকে আবারও বোলিং আক্রমণে আনলেন বাংলাদেশের অধিনায়ক।
সৌম্যর ওভারে এল ৬ রান। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ২১৭/২।
নিজের পঞ্চম ওভার বল করছেন সৌম্য সরকার।
ওভারে এল ৭ রান। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২১১/২।
রুবেল হুসেনের সপ্তম ওভারে চার মারলেন বিরাট কোহলি।
মোসাদ্দেক হোসেনের চতুর্থ ওভারে একটি ছয় সহ এল ৮ রান। ছয় মারলেন ঋষভ। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ২০৪/২।
রুবেলের সফল ওভার শেষ হল। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৯৬/২।
অধিনায়ক কোহলিকে সঙ্গ দিতে ক্রিজে এলেন ঋষভ পন্থ।
রুবেলের বল ৯২ বলে ৭৭ রান করে আউট হলেন কেএল রাহুল।
রুবেল হুসেনের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলেই স্ট্রেট ড্রাইভে চার মারলেন বিরাট কোহলি।
সৌম্যর ওভারে এল ৬ রান। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৯০/১।
সৌম্য সরকারের চতুর্থ ওভার।
রুবেলের পঞ্চম ওভার থেকে এল ৩ রান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৮৪/১।
নিজের পঞ্চম ওভার বল করছেন বাংলেদেশের পেসার রুবেল হুসেন।
সৌম্যর সফল ওভার শেষ হল। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৮১/১।
ক্রিজে এলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
৯২ বলে ১০৪ রান করে সৌম্য সরকারের বলে আউট হলেন রোহিত শর্মা।
৯০ বলে শতরান পূর্ণ করলেন রোহিত। একই বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে ছুঁলেন রোহিত।
শাকিবের ওভারে সেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত শর্মা।
ওভারে এল ৪ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৭৩/০।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন সৌম্য সরকার।
শাকিবের পঞ্চম ওভারে এল ৫ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১৬৯/০।
আবার বল করতে এলেন শাকিব আল হাসান।
সৌম্যর প্রথম ওভারে এল ২ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৬৪/০।
৭৯ বলে ৯৩ রানে খেলছেন রোহিত।
৭৬ বলে ৬৭ রানে খেলছেন রাহুল।
২ বলে ১ রান দিলেন সৌম্য।
পার্ট টাইম সৌম্য সরকারের হাতে বল তুলে দিলেন বাংলাদেশের অধিনায়ক।
রুবেলের ওভারে এল ৪ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৬২/০।
নিজের চতুর্থ ওভার বল করছেন রুবেল হুসেন।
৯০-র ঘরে রোহিত। মোস্তাফিজুরের পঞ্চম ওভারে এল ১১ রান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১৫৮/০।
৭২ বলে ৮৮ রানে খেলছেন রোহিত।
প্রথম বলেই ছয় হাঁকালেন হিটম্যান।
উইকেটের খোঁজে মরিয়া বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ফের এলেন বোলিং আক্রমণে।
রুবেল হুসেনের তৃতীয় ওভারে এল ৮ রান। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১৪৭/০।
দ্বিতীয় বল পুল করে চার মারলেন রোহিত শর্মা।
রুবেল হুসেনের তৃতীয় ওভার।
আবার চার। ওভারে এল ১৩ রান। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/০।
মোসাদ্দেকের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তুলে ছয় হাঁকালেন রোহিত।
ওভারে এল ৪ রান। ২১ ওভার শেষে ভারতের স্কোর ১২৬/০।
৬৪ রানে খেলছেন রোহিত শর্মা।
৫৮ রানে ব্যাট করছেন কেএল রাহুল।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন রুবেল।
নিজের দ্বিতীয় ওভারে ৫ রান দিলেন মোসাদ্দেক। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১২২/০।
রুবেলের প্রথম ওভারে দুটি চার সহ এল ১২ রান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১১৭/০।
অর্ধ শতরান পূর্ণ করলেন কেএল রাহুল।
পেসার রুবেল হুসেনকে আক্রমণে আনলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তোজা। প্রথম বলেই দিলেন চার।
নিজের প্রথম ওভারে ৬ রান দিলেন মোসাদ্দেক। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১০৫/০।
স্পিনার মোসাদ্দেক হোসেন বল করতে ডাকলেন মাশরাফি।
চলছে ড্রিংকস ব্রেক।
১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯৯/০।
৪২ রানে ব্যাট করছেন রাহুল। ৫৩ রানে খেলছেন রোহিত।
শাকিব আল হাসানের চতুর্থ ওভার।
মোর্তোজার পঞ্চম ওভারে এল ১০ রান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/০।
চতুর্থ বলে রাহুলের দুরন্ত ছয়।
মাশরাফি মোর্তোজার পঞ্চম ওভার।
শাকিবের তৃতীয় ওভারে অর্ধ শতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। ওভারে এল ৯ রান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮৭/০।
ওভারের দ্বিতীয় বলেই ছয় হাঁকালেন রোহিত শর্মা।
বল করছেন শাকিব।
ওভারে এল ৪ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৭৮/০।
মাশরাফি মোর্তোজার চতুর্থ ওভার।
শাকিবের ওভারে এল ১ রান। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৭৪/০।
শাকিব আল হাসানের দ্বিতীয় ওভার।
মোর্তোজার দ্বিতীয় ওভার থেকে এল ২ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৭৩/০।
ওভারে এল ২ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৭১/০।
উইকেটের খোঁজে শাকিব আল হাসানকে বোলিং অ্যাটাকে আনল বাংলাদেশ।
মোর্তোজার দ্বিতীয় ওভারে দুটি চার সহ এল ১০ রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৬৯/০।
ফের বোলিং আক্রমণে এলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তোজা। প্রথম বলেই দিলেন চার। বাউন্ডারি হাঁকালেন রাহুল।
মুস্তাফিজুরের চতুর্থ ওভারে এল ১২ রান। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫৯/০।
অফ স্ট্যাম্পের বাইরে ফেলা বলেও চার মারলেন রোহিত।
রোহিত ও রাহুলের মধ্যে অর্ধ শতরান পার্টনারশিপ।
মুস্তাফিজুরের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে কভার দিয়ে চার মারলেন রোহিত।
শাফিউদ্দিনের চতুর্থ ওভারে এল ১১ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/০।
চতুর্থ বলেও কভার ড্রাইভে রাহুলের চার।
শাফিউদ্দিনের চতুর্থ ওভারের তৃতীয় বলে চার হাঁকালেন কেএল রাহুল।
শাফিউদ্দিনের চতুর্থ ওভার।
মুস্তাফিজুরের তৃতীয় ওভারের প্রথম তিন বল থেকে ৫ রান নিলেন রোহিত শর্মা।
৬ ওভার শেষে ভারতের স্কোর ৩০/০
শাফিউদ্দিনের ওভারে এল ৯ রান।
তৃতীয় বলে কভারের ওপর দিয়ে ছয় হাঁকালেন রোহিত শর্মা।
নিজের তৃতীয় ওভার বল করছেন বাংলাদেশের শাফিউদ্দিন।
ভয়ঙ্কর রোহিত শর্মার ক্যাচ মিস করলেন অভিজ্ঞ তামিম ইকবাল।
প্রথম তিন বলে কোনও রান দিলেন না মুস্তাফিজুর।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন বাংলাদেশের বাঁ-হাতি মিডিয়াম ফাস্ট মুস্তাফিজুর রহমান।
ওভারে এল ৪ রান। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১৮/০।
পঞ্চম বলে শাফিউদ্দিনকে চার মারলেন রাহুল।
৪ বলে রাহুলকে রান নিতে দিলেন না শাফি।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন মহম্মদ শাফিউদ্দিন।
নিজের প্রথম ওভারে ৩ রান দিলেন মুস্তাফিজুর রহমান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৪/০।
প্রথম ৩ বলে ১ রান দিলেন মুস্তাফিজুর।
নিজে সরে মুস্তাফিজুর রহমানকে বোলিং আক্রমণে আনলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।
প্রথম ওভারে ১ রান দিলেন শাফিউদ্দিন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১১/০।
শাফিউদ্দিনের চতুর্থ বলও ডট দিলেন রাহুল।
প্রথম ৩ বলে রান হল না।
ম্যাচের দ্বিতীয় ওভার বল করবেন মহম্মদ শাফিউদ্দিন।
মাশরাফির প্রথম ওভার থেকে এল ১০ রান। ১ ওভার শেষে ভারতের স্কোর ১০/০।
চতুর্থ বলেই মাশরাফিকে পুল করে ছয় হাঁকালেন ইন-ফর্ম রোহিত শর্মা।
৩ বলে ২ রান ভারতের। সিঙ্গলস নিয়েছেন রাহুল।
মাশরাফির প্রথম বল সাবধানে খেললেন কেএল রাহুল।
বল করবেন মাশরাফি মোর্তোজা।
ব্যাট করতে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।
বাংলাদেশের বিরুদ্ধে আবারও পরিচিত নীল জার্সিতে ভারত।
দুই দেশের জাতীয় সঙ্গীত গাইলেন ক্রিকেটাররা। স্টেডিয়ামে আবেগঘন মুহূর্ত।
বাংলাদেশের প্রথম একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শাব্বির রহমান, মহম্মদ সৈফুদ্দিন, মাশরাফি মোর্তাজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ভারতের প্রথম একাদশ : কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরা।
বাংলাদেশ ম্যাচে ভারতীয় দলে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। কেদার যাদবের পরিবর্তে দলে এলেন দীনেশ কার্তিক। চায়না ম্যান কুলদীপ যাদবের পরিবর্তে দলে ভুবনেশ্বর কুমার।
এজবাস্টনে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের।
আর কিছুক্ষণের মধ্যেই টস।
এজবাস্টনের পিচ স্পিন সহায়ক। টস জিতলে আগে ব্যাট করা উচিত।
বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছতে ভারতের প্রয়োজন আর ১ পয়েন্ট।
বাংলাদেশের বিরুদ্ধে কেদার যাদবের পরিবর্তে ভারতীয় জার্সিতে মাঠে নামতে পারেন রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসারে খেলতে পারে ভারত। ইংল্যান্ড ম্যাচে প্রচুর রান দেওয়া যুজবেন্দ্র চাহলকে বসিয়ে ভুবনেশ্বর কুমারকে দলে নেওয়া হতে পারে।
রৌদ্রজ্জ্বল এজবাস্টনে আর কিছু সময় পরেই টস। তার আগে ওয়ার্ম-আপ করছেন ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা।
ম্যাচ শুরুর অনেক আগেই এজবাস্টনে ভিড় জমাতে শুরু করেছেন ভারত ও বাংলাদেশের ক্রিকেট ফ্যান। প্রিয় দলের জার্সি, পতাকায় সজ্জিত হয়ে ঢাক-ঢোল বাজিয়ে গ্যালারিতে শুরু হয়েছে নাচ।