পরতে পরতে চড়াই উতরাইয়ের উত্তেজক গল্পে ভরা ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ মহারণ। এই না হলে বড় ম্যাচ। ভারতের বিরুদ্ধে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপের পক্ষে এই রান তাড়া করা সম্ভব বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব।
আলো আঁধারির মায়ায় মোড়া এজবাস্টনে রবিবার ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের শুরুটাও হয় ধামাকাদার। মাত্র ২২ ওভারে ১৬০ রান তুলে নেন ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। সেই সময় দিশেহারা দেখায় ভারতীয় বোলারদের। দুর্দান্ত সেঞ্চুরি করেন বোয়ারস্টো। ২৩তম ওভারের প্রথম বলে রয়ের উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান চায়না ম্যান কুলদীপ যাদব।
এরপরেই মহম্মদ শামি ঝড় শুরু হয় এজবাস্টনে। বেয়ারস্টো (১১১), জো রুট (৪৪) ও অধিনায়ক ইয়ন মর্গ্যানের (১) উইকেট পরপর নিয়ে ভারতকে ম্যাচে ফেরান শামি। মারমুখী জোস বাটলার (২০) ও ক্রিস ওকসের (৭) উইকেট তুলে ম্যাচে ৫ উইকেটের মালিক হন বাংলার পেসার। তবে উইকেট নিলেও নিজের শেষ ২ ওভারে ৩২ রানও দেন শামি। শেষবেলায় ৫৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন স্টোকস। অন্যদিকে, ডেথ ওভারে আবারও দুর্দান্ত বোলিং করেন জসপ্রীত বুমরা। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
৫০ ওভার শেষে ৩০৬ রানে থামল ভারতের ইনিংস। ইংল্যান্ড ম্যাচ জিতল ৩১ রানে।
ইংল্যান্ড টিকে রইল বিশ্বকাপে। শেষ ৬ বলে চাই ৪৪ রান। ভারত ২৯৪/৫।
এই ওভারে এল মাত্র ৬ রান। শেষ ১২ বলে চাই ৫১ রান। ভারত ৪৮ ওভারের পর ৫ উইকেটে ২৮৭ রান।
ঠুকঠুক করে এগোচ্ছে ধোনি-যাদব জুটি। এই ওভারে এল মাত্র ৫ রান। ভারত ৪৭ ওভার শেষে ২৮১/৫।
৪৬ ওভার শেষে উঠল ৫ উইকেটে ২৭৬ রান। শেষ ২৪ বলে জেতার জন্য চাই ৬২ রান।
৪৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ভারত ২৬৭ রান তুলল। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেদার যাদব।
প্ল্যাঙ্কেটের বলে ৪৫ রানে ফিরলেন পাণ্ডিয়া। ভারত খোয়াল পঞ্চম উইকেট।
জোফ্রা আর্চারের বলে উঠল মাত্র ৫ রান। ভারত ৪৪ ওভার শেষে ২৬০ রান তুলল। শেষ ৩৬ বলে চাই ৭৮ রান।
ভালো ফিল্ডিং সাজিয়ে সেইমতো বোলিং করছেন ইংরেজ বোলাররা। ওকসের ওভারে উঠল ৭ রান। ভারত ৪৩ ওভার শেষে ২৫৫/৪। শেষ ৭ ওভারে করতে হবে ৮৩ রান।
রশিদের ওভারে উঠল মাত্র ৫ রান। ৪২ ওভার শেষে ভারত ২৪৮ রান তুলেছে।
৪১তম ওভারে ওকসের বলে উঠল ৯ রান। ভারত ৪ উইকেটে তুলল ২৪৩ রান।
৪০ ওভার শেষে ভারতের স্কোর ২৩৪/৪।
লিয়াম প্ল্যাঙ্কেটের বলে ৩২ রানে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল ভারত।
ক্রিস ওকসের এক ওভারে পাণ্ডিয়া নিলেন ১৬ রান। ৩৯ ওভার শেষে উঠল ২২৬ রান।
শেষ হল ৩৮ তম ওভার। মার্ক উডের ৬ বলে এল ৬ রান। ভারত ৩ উইকেটে ২১০ রান।
৩৭ ওভার শেষে ভারত ৩ উইকেটে ২০৪ রান তুলল।
ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া। রয়েছেন ঋষভ পন্থ।
ক্রিস ওকসের বলে শতরান করে ১০২ রানে আউচ হয়ে ফিরলেন রোহিত শর্মা।
মার্ক উডের ওভারে উঠল ১০ রান। ৩৬ ওভার শেষে ঊাপত ১৯৮/২।
ফের এক অনবদ্য শতরান করলেন রোহিত শর্মা। ৩৫ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৮৮ রান তুলল।
শেষ হল ৩৪তম ওভার। ধীরে ধীরে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টায় পন্থ ও রোহিত। ভারত ১৮৩/২।
৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/২।
দুর্দান্ত চার মারলেন ঋষভ পন্থ।
লিয়াম প্ল্যাঙ্কেটের সপ্তম ওভার।
উডের পঞ্চম ওভারে এল ১১ রান। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৬৬/২।
৯৭ বলে ৯০ রানে খেলছেন রোহিত।
বোলিং অ্য়াটাকে এলেন মার্ক উড। পরপর দুটি চার মেরে তাঁকে স্বাগত জানালেন রোহিত।
প্ল্যাঙ্কেটের ওভারে এল ৩ রান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৫৫/২।
নিজের ষষ্ঠ ওভার বল করছেন লিয়াম প্ল্যাঙ্কেট।
আর্চারের ওভারে এল ৪ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/২।
নিজের সপ্তম ওভার বল করছেন জোফ্রা আর্চার।
ওভারে এল ৪ রান। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৪৮/২।
ক্রিজে এলেন নবাগত ঋষভ পন্থ।
বড় ধাক্কা খেল ভারত। প্ল্যাঙ্কেটের বলে আউট হলেন বিরাট কোহলি। ৭৬ বলে ৬৬ করলেন ভারত অধিনায়ক।
ওভারে এল ৪ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৪৪/১।
উইকেটের খোঁজে আর্চারকে বোলিং অ্যাটাকে আনল ইংল্যান্ড।
ওভারে এল ৭ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১৪০/১।
রোহিতের ব্যাটে রানের বর্ষণ। আদিলকে চার হাঁকালেন হিটম্যান।
তিনটি চার সহ স্টোকসের চতুর্থ ওভারে এল ১৩ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৩৩/১।
৭৫ বলে ৬৯ রানে খেলছেন রোহিত।
তৃতীয় বলে অফে আরও একটি চার মারলেন হিটম্যান।
ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছে ভারত। বেন স্টোকসের চতুর্থ ওভারে প্রথম দুই বলে লেগে ও অফে ২টি চার হাঁকালেন রোহিত।
আদিল রশিদের চতুর্থ ওভারে কোহলির একটি চার সহ এল ৮ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১২০/১।
স্টোকসের ওভারে এল ৫ রান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১১২/১।
নিজের তৃতীয় ওভার বল করছেন বেন স্টোকস।
কোহলি ও রোহিতের মধ্যে শতরান পার্টনারশিপ।
রশিদের ওভারে শেষ বলে চার মেরে অর্ধ শতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১০৭/১।
নিজের তৃতীয় ওভার বল করছেন আদিল রশিদ।
ওভারে এল ৭ রান। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১০০/১।
স্টোকেসের চতুর্থ বলে রোহিতের চোখ জুড়ানো কভার ড্রাইভে চার।
দুই ব্যাটসম্য়ানের মধ্যে ৮৬ রানের পার্টনারশিপ।
৬১ বলে ৫২ রানে খেলছেন বিরাট। ৫৮ বলে ৪২ রানে খেলছেন রোহিত।
শেষ বলে রোহিতের চার। ওভারে এল ১০ রান। ২১ ওভার শেষে ভারতের স্কোর ৯৩/১।
রশিদের দ্বিতীয় ওভারের প্রথম বলেই চার হাঁকালেন রোহিত শর্মা।
কোহলির একটি সুন্দর চার সহ স্টোকসের প্রথম ওভারে এল ৯ রান। বিরাটের অর্ধ শতরান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৮৩/১।
বেন স্টোকসকে বোলিং আক্রমণে আনলেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্য়ান।
ওভারে এল মাত্র ৩ রান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৭৪/১।
বল করতে এলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।
চলছে ড্রিংকস ব্রেক।
বিরাট ও রোহিতের মধ্যে ৬৩ রানের পার্টনারশিপ। ৫৩ বলে ৪২ রানে ব্যাট করছেন ভারত অধিনায়ক। ৪৬ বলে ২৯ রানে ব্যাট করছেন সহ অধিনায়ক।
নিজের চতুর্থ ওভারে ৪ রান দিলেন মার্ক উড। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৭১/১।
ওভারে এল ১০ রান। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৬৭/১।
প্ল্যাঙ্কেটকে পুল করে চার হাঁকালেন রোহিত শর্মাও।
৩৯ রানে খেলছেন বিরাট।
প্ল্যাঙ্কেটকে চার হাঁকালেন কোহলি।
কোহলি ও রোহিতের মধ্যে অর্ধ শতরান পার্টনারশিপ।
ওভারে এল ৪ রান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৫৭/১।
মার্ক উডের তৃতীয় ওভারের প্রথম দুই বলে ২ রান করলেন কোহলি।
প্ল্যাঙ্কেটের তৃতীয় ওভার থেকে এল ২ রান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৫৩/১।
ওভারে এল ৮ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৫১/১।
কোহলির দুর্দান্ত কভার ড্রাইভে চার।
প্রথম ৩ বলে এল ৪ রান।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন ইংল্যান্ডের মার্ক উড।
ওভারে এল ৩ রান। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪৩/১।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন প্ল্যাঙ্কেট।
উডের ওভারে এল দুটি চার সহ ৯ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪০/১।
উডের তৃতীয় বলে চার হাঁকালেন রোহিত।
অন্যদিকে জোফ্রা আর্চারের পরিবর্তে মার্ক উডকে বোলিং অ্যাটাকে আনলেন ইংল্যান্ডের অধিনায়র মর্গ্য়ান।
প্ল্যাঙ্কেটের প্রথম ওভারে এল ৩ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৩১/১।
ওকসের জায়গায় লিয়াম প্ল্যাঙ্কেট এলেন বোলিং আক্রমণে।
আর্চারের ওভারে এল ১ রান। প্রথম ১০ ওভারে ভারতকে ২৮ রানে বেঁধে রাখল ইংল্যান্ডের বোলাররা।
প্রথম দুই বলে কোনও রান এল না।
জোফ্রা আর্চারের পঞ্চম ওভার।
ওকসের পঞ্চম ওভারে এল ৫ রান। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২৭/১।
১৬ রানে খেলছেন কোহলি। ১১-এ ব্যাট করছেন রোহিত।
পরের দুই বলে কোনও রান হল না।
ওকসের পঞ্চম ওভারের প্রথম বলেই কোহলি টাচ! এল চার রান।
আর্চারের চতুর্থ ওভার এল মাত্র ২ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২২/১।
জোফ্রা আর্চারের চতুর্থ ওভার।
ওকসের চতুর্থ ওভারে এল ৩ রান। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২০/১।
পরের দুই বলে রান হল না।
ক্রিস ওকসের চতুর্থ ওভারের প্রথম বলে সিঙ্গেলস নিলেন রোহিত শর্মা।
৬ ওভার শেষে ভারতের স্কোর ১৭/১
জোফ্রা আর্চারের তৃতীয় ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে চার মারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আরও একটি মেডেন দিলেন দুর্দান্ত ওকস। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৯/১।
প্রথম ৫ বলে এল না কোনও রান।
ইংল্যান্ডের পঞ্চম ও নিজের তৃতীয় ওভার বল করছেন ক্রিস ওকস।
ওভারে এল ১ রান। ৪ ওভার শেষে ভারতের স্কোর ৯/১। চাপে বিরাট বাহিনী।
বল করছেন জোফ্রা আর্চার। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
৩ ওভার শেষে ভারতের স্কোর ৮/১।
শুরুতেই ধাক্কা। ক্রিস ওকসের বলে আউট কেএল রাহুল।
নিজের প্রথম ওভারে ৮ রান দিলেন আর্চার। ২ ওভার শেষে ভারতের স্কোর ৮/০।
পঞ্চম বলে ফের চার মারলেন রোহিত।
হিটম্যান অন মুড। জোফ্রা আর্চারের ওভারের প্রথম বলেই চার মারলেন রোহিত শর্মা।
প্রথম ওভার মেডেন দিলেন ক্রিস ওকস। ১ ওভার শেষে ভারতের স্কোর ০/০।
ক্রিস ওকসের প্রথম বল ছেড়ে দিলেন কেএল রাহুল।
৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নামলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল।
শেষ ওভারে মাত্র ৩ রান দিলেন বুমরা। ৫০ ওভার শেষে ৩৩৭ রান তুলল ইংল্যান্ড।
চতুর্থ বলে বেন স্টোকসের উইকেট নিলেন বুমরা।
ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে ২ রান দিলেন জসপ্রীত বুমরা।
ওভারে ১৫ রান দিলেন শামি। ৪৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৩৪/৬।
৪৯তম ওভারে রানের বন্যা।
শামির ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছয় হাঁকালেন বেন স্টোকস।
নিজের শেষ ওভারের প্রথম বলেই ওকসকে ফেরালেন শামি। ম্যাচে নিলেন ৫ উইকেট।
নিজের নবম ওভারে একটি চার সহ ৯ রান দিলেন বুমরা। ৪৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩১৯/৫।
বেন স্টোকসকে সঙ্গ দিতে ক্রিজে এলেন ইংরেজ অল রাউন্ডার ক্রিস ওকস।
৪৮তম ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
শামির ওভারে এল ১৭ রান। শেষ বলে বাটলারের উইকেটও নিলেন ভারতীয় পেসার। ৪৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩১০/৫।
চতুর্থ বল ফুলটস করলেন শামি। চার মারলেন বাটলার। পঞ্চম বলে ছয় হাঁকালেন ইংরেজ উইকেটরক্ষক।
নিজের নবম ওভারের প্রথম তিন বলে ৭ রান খেলেন মহম্মদ শামি।
বুমরার ওভারে এল মাত্র ৪ রান। ৪৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৯৩/৪।
অর্ধ শতরান পূর্ণ করেছেন বেন স্টোকস। ৪০ বলে ৫৩ রানে খেলছেন ইংরেজ অল রাউন্ডার।
নিজের অষ্টম ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
শামির অষ্টম ওভারে এল ১১ রান। ৪৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৮৯/৪।
শামির ওভারের চতুর্থ বলে ছয় মারলেন জোস বাটলার।
ফের আক্রমণে এসেই আরও একটা উইকেট নিলেন মহম্মদ শামি। ৪৪ রান করে পাণ্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন জো রুট।
দুটি নিশ্চিত চার বাঁচালেন ঋষভ পন্থ। ১০ ওভারে ৬০ রান দিলেন পাণ্ডিয়া। ৪৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৭৭/৩।
দ্বিতীয় বলই করলেন লো ফুলটস। চার হাঁকিয়ে এর জবাব দিলেন বেন স্টোকস।
হার্দিক পাণ্ডিয়াকে তাঁর শেষ ওভার বল করার সুযোগ দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
রান চেক। নিজের সপ্তম ওভারে মাত্র ৩ রান দিলেন বুমরা। ৪৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৬৮/৩।
রুট-স্টোকসের জুটি ভাঙতে মরিয়া ভারত। বল করছেন জসপ্রীত বুমরা।
১০ ওভারে ৮৮ রান দিলেন যুজবেন্দ্র চাহল। ৪২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৬৫/৩।
দুই ইংরেজ ব্যাটসম্যানের মধ্যে অর্ধ শতরানের পার্টনারশিপ।
চাহলের প্রথম বলেই ছয় হাঁকালেন বেন স্টোকস।
নিজের শেষ ওভার বল করছেন চাহল।
বুমরার ষষ্ঠ ওভারে এল ৮ রান। ৪১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৫৩/৩।
দুই ব্যাটসম্যানের মধ্যে ৪৫ রানের পার্টনারশিপ।
৩২-এ ব্যাট করছেন স্টোকস।
৩৪ করে খেলছেন রুট।
ইংল্যান্ডের উইকেটের খোঁজে জসপ্রীত বুমরাকে বোলিং আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
চাহলের নবম ওভার থেকে এল ১৫ রান। ৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৪৫/৩।
চতুর্থ বলে রিভার্স সুইপে স্টোকসের ছয়।
ইংল্যান্ডের ব্যাটিং গড় টায়টায় ছয়।
চাহলের পরের বলে লেগ সাইডে স্টোকসের দৃষ্টিনন্দন চার।
৪০তম ওভারের প্রথম বলই ওয়াইড করলেন যুজবেন্দ্র চাহল।
নিজের নবম ওভারে ৬ রান দিলেন হার্দিক। ৩৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৩০/৩।
নিজের নবম ওভার বল করছেন হার্দিক পাণ্ডিয়া।
চাহলের ওভারে এল ৮ রান। ৩৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২২৪/৩।
যুজবেন্দ্র চাহলের অষ্টম ওভারের তৃতীয় বলে চার মারলেন বেন স্টোকস।
নিজের অষ্টম ওভারে ৩ রান দিলেন হার্দিক। ৩৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২১৬/৩।
৩৭তম ওভারে হার্দিক পাণ্ডিয়াকে বল করতে ডাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ছয়ের নিচে নামল ইংল্য়ান্ডের রানের গড়। সপ্তম ওভারে মাত্র ২ রান দিলেন শামি। ৩৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২১৩/৩।
নিজের সপ্তম ওভার বল করছেন দুর্ধর্ষ মহম্মদ শামি।
১০ ওভারে ৭২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২১১/৩।
নিজের শেষ ওভার বল করছেন কুলদীপ যাদব।
শামির সফল মেডেন ওভার। ৩৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০৭/৩।
ইয়ন মর্গ্যানেরও উইকেট নিলেন ইন ফর্ম মহম্মদ শামি।
ধীরে ধীরে ম্য়াচে ফেরার চেষ্টায় ভারত।
উইকেট টেকার মহম্মদ শামির ষষ্ঠ ওভার।
ওভারে এল ২ রান। ৩৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০৭/২।
নিজের নবম ওভারে বল করছেন কুলদীপ যাদব।
৩২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০৫/২।
ক্রিজে এলেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান।
ভয়ঙ্কর বেয়ারস্টোকে ফেরালোন মহম্মদ শামি। ১০৯ বলে ১১১ করেন জনি।
৩ বলে ১ রান দিলেন শামি।
মহম্মদ শামি ফিরে এলেন বোলিং আক্রমণে।
নিজের সপ্তম ওভারে ২ রান দিলেন চাহল। ৩১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০৪/১।
কুলদীপ যাদবের পরিবর্তে যুজবেন্দ্র চাহলকে বোলিং অ্যাটাকে আনলেন কোহলি।
সপ্তম ওভারে ৬ রান দিলেন হার্দিক পাণ্ডিয়া। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০২/১।
ইংল্যান্ডের রানের গড় কিছুটা কমলেও, উইকেটের জন্য লড়তে হচ্ছে ভারতকে।
ওভারে এল ২ রান। ২৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯৬/১।
কুলদীপ যাদবের অষ্টম ওভার।
হার্দিকের ওভারে এল ৩ রান। ২৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯৪/১।
ষষ্ঠ ওভার বল করছেন হার্দিক পাণ্ডিয়া।
কুলদীপের সপ্তম ওভারের শেষ বলে আবার চার। ওভারে এল ৮ রান। ২৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯১/১।
জনির বিক্রমে দিশাহারা ভারত।
উইকেট টেকার কুলদীপ যাদবের সপ্তম ওভারের তৃতীয় বলে বেয়ারস্টোর চার।
৯০ বলে শতরান পূর্ণ করলেন বেয়ারস্টো। ২৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৮৩/১।
হার্দিক পাণ্ডিয়ার পঞ্চম ওভার।
নিজের ষষ্ঠ ওভারে একটি চার সহ ৭ রান দিলেন কুলদীপ। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৮০/১।
উইকেটের পিছনে বিবর্ণ এমএস ধোনি।
নিজের পঞ্চম ওভারে ১০ রান দিলেন বুমরা। ২৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৭৩/১।
বোলিং অ্যাটাকে এলেন জসপ্রীত বুমরা।
কুলদীপের সফল ওভারে এল ৩ রান। ২৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৬৩/১।
রয়ের পরিবর্তে ক্রিজে ইন ফর্ম জো রুট।
জেসন রয়ের দুর্দান্ত ক্যাচ ধরলেন পরিবর্ত রবীন্দ্র জাদেজা। অবশেষে ইংল্যান্ডের প্রথম উইকেট নিতে সফল ভারত। ৬৬ করে কুলদীপ যাদবের বলে আউট রয়।
ভয়ঙ্কর জনি বেয়ারস্টো খেলছেন ৮৯ রানে। তাঁর পার্টনার জেসন রয়ের স্কোর ৬৬। হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ৫ রান। ২২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৬০/০।
ওভারে এল ১০ রান। ২১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৫৫/০।
অপ্রতিরোধ্য দুই ইংরেজ ওপেনার।
কুলদীপের ওভারের প্রথম বলেই ছয় মারলেন জনি।
ওভারে এল ৪ রান। ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৪৫/০।
যুজবেন্দ্র চাহলের পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে বোলিং অ্যাটাকে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
কুলদীপের ওভারে বেয়ারস্টোর দুর্দান্ত ছয়। ওভারে এল ১১ রান। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৪১/০।
নিজের ষষ্ঠ ওভারের শেষ বলে ছয় খেলেন চাহল। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৩০/০।
ওভারের পঞ্চম বলে ফের ছয় খেলেন কুলদীপ। ওভারে এল ১২ রান। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২৪/০।
জেসন রয়ের অর্ধ শতরান পূর্ণ।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন কুলদীপ যাদব।
চলছে ড্রিংকস ব্রেক।
কোমরে সামান্য চোট পেয়ে এই মুহূর্তে মাঠের বাইরে কেএল রাহুল।
দুই ইংরেজ ওপেনারের দাপটে দিশেহারা টিম ইন্ডিয়ার বোলাররা।
কার্যত টুর্নামেন্ট প্রথমবার গভীর সঙ্কটে ভারত।
শেষ বলেও ছয়। চাহলের ওভারে এল ১৫ রান। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১১২/০। নাজেহাল ভারত।
উইকেট নিতে মরিয়া ভারত।
চাহলের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ছয় মেরে অর্ধ শতরান পূর্ণ করলেন জনি বেয়ারস্টো।
৪৮ রানে খেলছেন জনি। ৪৪ রানে খেলছেন রয়। ওভারে এল ১৩ রান। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯৭/০।
কুলদীপকে চার মারলেন জনি বেয়ারস্টো।
চায়না ম্যানকে আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট। তাঁকেও তুলে চার মারলেন ইংরেজ ওপেনার রয়।
ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছেন দুই ইংরেজ ওপেনার।
চাহলের ওভারে একটি ছয় ও চার সহ এল ১১ রান। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮৪/০।
খেলায় চেপে বসেছে ইংল্যান্ড। ওভারে এল ১০ রান। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭৩/০।
হার্দিক পাণ্ডিয়ার দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দুর্দান্ত ২টি চার মারলেন ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টো।
চাহলের ওভারে এল ৩ রান। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৩/০।
নিজের তৃতীয় ওভার বল করছেন যুজবেন্দ্র চাহল।
শেষ বলে চার। ওভারে এল ১৩ রান। ১১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬০/০।
পাণ্ডিয়ার বলে জেসন রয়ের দুর্দান্ত ছয়।
৪ বলে ১ রান দিয়েছেন হার্দিক।
জসপ্রীত বুমরার পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে বোলিং অ্যাটাকে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
নিজের চতুর্থ ওভারে ১ রান দিলেন মহম্মদ শামি। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪৭/০।
রান দিলেন না তৃতীয় বলেও।
প্রথম দুই বলে কোনও রান দিলেন না শামি।
চাহলের পরিবর্তে মহম্মদ শামিকে ফিরিয়ে আনা হল।
মেডেন ওভার দিলেন বুমরা। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪৬/০।
৫ বলে কোনও রান দিলেন না বুমরা।
জসপ্রীত বুমরার চতুর্থ ওভার।
দুটি চার সহ চাহলের ওভারে এল ৯ রান। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪৬/০। হাত খুললেন জেসন রয়।
২ বলে ১ রান।
যুজবেন্দ্র চাহলের দ্বিতীয় ওভার।
জসপ্রীত বুমরার তৃতীয় ওভারে এল ২ রান। ৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৭/০।
নিজের তৃতীয় ওভার বল করছেন বুমরা।
শামির পরিবর্তে বুমরাকে বোলিং আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট।
চাহলের প্রথম ওভারে একটি চার সহ এল ৭ রান। ৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৫/০।
লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে বল করতে ডাকলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
মহম্মদ শামির তৃতীয় ওভারে এল ৯ রান। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৮/০।
শামির বলে আবারও ব্যাটের কানায় লেগে চার পেলেন জনি বেয়ারস্টো।
মহম্মদ শামির তৃতীয় ওভার।
বুমরার দ্বিতীয় ওভারে একটি চার সহ এল ৫ রান। ৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯/০।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে সিঙ্গলস দিলেন জসপ্রীত বুমরা।
শামির দ্বিতীয় ওভার থেকে এল ৪ রান। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৪/০।
মহম্মদ শামির দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল বেয়ারস্টোর ব্যাটের কানায় লেগে চার।
বুমরার ওভারে এল ১ রান। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০/০।
৩ বলে কোনও রান দেননি বুমরা।
ব্যাট করছেন ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টো।
ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
প্রথম ওভারে ৯ রান দিলেন শামি। ১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯/০।
পঞ্চম বলে আবারও চার দিলেন মহম্মদ শামি।
দ্বিতীয় বলে শামিকে চার মারলেন ইংরেজ ব্যাটসম্যান জেসন রয়।
জেসন রয়কে প্রথম বল ওয়াইড করলেন শামি।
প্রথম ওভার বল করবেন মহম্মদ শামি।
ব্যাট করতে নামল ইংল্যান্ড। কমলা জার্সিতে মাঠে ভারতীয় খেলোয়াড়রাও।
জাতীয় সঙ্গীত গেয়ে সমর্থকদের আবেগতাড়িত করলেন ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়েরা।
ইংল্যান্ড দল- জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, জোস বালটার, ক্রিস ওকস, আদিল রসিদ, লিয়াম প্লানকেট, জোফরা আর্চার, মার্ক উড
ইংল্যান্ড দলে এদিন দুটি পরিবর্তন রয়েছে। মইন আলির পরিবর্তে খেলছেন প্লানকেট ও ওপেনিংয়ে ফিরলেন জেসন রয়
ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি(অধিনায়ক), ঋষভ পন্থ, কেদার যাদব, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল
পায়ে সামান্য চোট রয়েছে বিজয়ের। সেকারণেই তাঁর পরিবর্তে এদিন পন্থকে দলে নেওয়া হয়েছে বলে জানান কোহলি
ভারতীয় দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিজয় শংকরের বদলে এদিন দলে এলেন ঋষভ পন্থ
এজবাস্টনে মরণ-বাঁচন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের।
এজবাস্টনের পিচে খয়েরি ঘাসের আধিক্য। যে দল শুরুতে ব্যাট করবে তারা সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।
২০১১ সালের বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের ম্যাচ টাই হয়।
এখনও পর্যন্ত বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ৩টি করে ম্যাচ জিতেছে দুই দলই।
আর কিছুক্ষণ পরেই টস ও পিচ রিপোর্ট।
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে কমলা জার্সি পরে নামবে টিম ইন্ডিয়া।
এখনও পর্যন্ত এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল ভারত। শেষ দুটি ম্যাচ হেরে চাপে ইংল্যান্ড।
তেরঙায় সেজে ঢোল-তাসা বাজিয়ে মাঠ মাতাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা।
মাঠে পৌঁছে গেছেন ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়রা। চলছে ওয়ার্ম-আপ।
রৌদ্রোজ্জ্বল এজবাস্টন। তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। খেলা শুরু হতে এখনও দেরি। তবু ক্রিকেটারদের প্র্যাকটিস দেখতে অনেক সকাল থেকে মাঠে ভিড় জমিয়েছেন ভারত ও ইংল্যান্ডের সমর্থকরা।