ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে ২৬৮ রানে আটকে রাখলো বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ (৩ উইকেট) ও ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের (২ উইকেট) দুর্দান্ত বোলিংয়ে অস্বস্তিতে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।
রৌদ্রোজ্জ্বল ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দুই ওপেনার শুরুটা ভাল করলেও ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কেমার কোচের বলে রোহিত শর্মাকে (১৮) বিতর্কিত আউট দেন আম্পায়ার। এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কেএল রাহুলের ৬৯ রানের পার্টনারশিপ হয়। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় হোল্ডারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতের ডান-হাতি ওপেনার রাহুল। বিজয় শঙ্কর (১৪) ও কেদার যাদব (৭) তাড়াতাড়ি ফিরে গেলেও বিরাট কোহলি (৭২), মহেন্দ্র সিং ধোনি (৫৬) এবং হার্দিক পাণ্ডিয়া ভারতীয় ইনিংসকে ২৬৮ পর্যন্ত পৌঁছে দেন। শেষ ওভারে ১৬ রান করেন মাহি।
শেষ উইকেট নিলেন মহম্মদ শামি। ১৪৩ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ভারত জিতল ১২৫ রানে।
৩৩ ওভার শেষে উঠল ১৩৫ রান। শেষ উইকেট ফেলতে চেষ্টা চালাচ্ছে ভারত।
৩২ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ ১২৯ রান তুলল।
মেডেন ওভার নিলেন কুলদীপ যাদব। ৩১ ওভারের শেষেও ওয়েস্ট ইন্ডুিজ ১২৪ রান ৯ উইকেটের বিনিময়ে।
৩০ ওভার শেষে উঠল ৯ উইকেটে ১২৪ রান।
চাহালকে এক ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ফিরে গেলেন শেলডন কোটরেল। করলেন ১০ রান। নবম উইকেট হারাল ক্যারিবিয়ানরা।
২৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১১৪ রান তুলল।
মহম্মদ শামি তুলে নিলেন আরও একটি উইকেট। আউট হলেন শিমরন হেতমায়ার। অষ্টম উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের।
২৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলল ১১২/৭। চাহালের বলে পান্ডিয়া ক্যাচ ধরতে গেলেও বল সামনে পড়ায় একটুর জন্য বেঁচে গেলে ক্যারিবিয়ানরা।
২৭তম ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলল ৭ উইকেটে ১০৭ রান।
পরের বলেই ফ্যাবিয়ান অ্যালেনকে আউট করলেন বুমরা। সপ্তম উইকেট পড়ল ক্যারিবিয়ানদের।
ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেটের পতন হল। বুমরার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কার্লোস ব্রেথওয়েট। তিনি করেন ১ রান।
যুজবেন্দ্র চাহলের ওভারে এল একটি চার সহ ৬ রান। ২৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০৭/৫।
২৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০১/৫।
ওয়েস্ট ইন্ডিজের শতরান পূর্ণ।
শিমরোন হেটমেরকে সঙ্গ দিতে ক্রিজে এলেন কার্লোস ব্রেথওয়েট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তিনি।
পেসার জসপ্রীত বুমরাকে ফের আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
৬ রান করে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হোল্ডার। ২৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৮/৫।
চাহলের বলে আউট হোল্ডার।
লম্বা পার্টনারশিপের খোঁজে ওয়েস্ট ইন্ডিজ। বল করছেন যুজবেন্দ্র চাহল।
কুলদীপ যাদবের ওভারে এল ৫ রান। ২৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৭/৪।
ওভারে এল ৮ রান। ২২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯২/৪।
হেটমেরের ক্যাচ ফসকালেন এমএস ধোনি। দিলেন চারও।
ম্যাচ এখন ভারতের নিয়ন্ত্রণে।
যুজবেন্দ্র চাহলকে বল করতে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ক্রিজে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ২১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮৪/৪।
নিকোলাস পুরানের উইকেট নিলেন কুলদীপ যাদব। তুলে মারতে গিয়ে মহম্মদ শামির হাতে ধরা দিলেন পুরান(২৮)।
চার সহ প্রথম ওভারে ৫ রান দিলেন কেদার। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮০/৩।
ভারতের পার্ট টাইম স্পিনার কেদার যাদবকে বল করতে ডাকলেন অধিনায়ক বিরাট কোহলি।
কুলদীপ যাদবের ওভারে এল ৪ রান। ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৫/৩।
সুনীল আমব্রিসের উইকেট নিলেন হার্দিক পাণ্ডিয়া। ওই ওভারেই ২টি চার সহ দিলেন ১১ রান। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭১/৩।
চতুর্থ ওভারে ৪ রান দিলেন কুলদীপ যাদব। পুরান ও আমব্রিসের মধ্যে ৪৪ রানের পার্টনারশিপ। ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬০/২।
ওভারে এল ৬ রান। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৬/২।
চতুর্থ ওভারের দ্বিতীয় বলে চার দিলেন পাণ্ডিয়া।
ভারতের হয়ে বোলিং আক্রমণে হার্দিক পাণ্ডিয়াই।
নিজের তৃতীয় ওভারে ৫ রান দিলেন কুলদীপ যাদব। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫০/২।
হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ৩ রান। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪৫/২।
১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪২/২
ওভারে এল ৫ রান। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৯/২।
মাত্র ১ রান নিতে সক্ষম হলেন পুরান।
পাণ্ডিয়ার ওভার স্টেপ নো বলে ফ্রি হিট পেল ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিজে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান সুনীল আমব্রিস ও নিকোলাস পুরান।
বল করছেন হার্দিক পাণ্ডিয়া।
কুলদীপের প্রথম ওভারে এল ৫ রান। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৪/২।
চায়না ম্যান কুলদীপ যাদব এলেন বোলিং অ্যাটাকে।
পরপর উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ওভারে ৪ রান দিলেন পাণ্ডিয়া। ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৯/২।
জসপ্রীত বুমরার পরিবর্তে হার্দিক পাণ্ডিয়ার হাতে বল তুলে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ওভারে এল ৪ রান। ৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৫/২।
এখনও পর্যন্ত ওভারে এল ২ রান।
ভয়ঙ্কর মহম্মদ শামি নিজের পঞ্চম ওভার বল করছেন।
বুমরার ওভারে এল ৫ রান। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২১/২।
দুর্দান্ত শামি। ওভারে এল ৪ রান। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৬/২।
শামির দ্বিতীয় উইকেট। শাই হোপের স্ট্যাম্প ওড়ালেন ভারতীয় পেসার।
শামির চতুর্থ বলে চার মারলেন শাই হোপ।
চতুর্থ ওভার বল করছেন গেইলের উইকেট নেওয়া মহম্মদ শামি।
বুমরার ওভারে এল ২ রান। ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২/১।
ক্রিজে ক্যারিবিয়ান ব্যাটসম্যান সুনীল আমব্রিস ও শাই হোপ।
জসপ্রীত বুমরার তৃতীয় ওভার।
৬ রান করে আউট হলেন ভয়ঙ্কর গেইল। ওভারে এল ১ রান। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০/১।
শামির বলে আউট হলেন ক্রিস গেইল।
৩ বলে ১ দিয়েছেন শামি।
নিজের তৃতীয় ওভার বল করছেন মহম্মদ শামি।
বুমরার ওভারে এল ২ রান। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯/০।
জসপ্রীত বুমরার দ্বিতীয় ওভার। স্ট্রাইকে ক্রিস গেইল।
শামির দ্বিতীয় ওভারে এল ২ রান। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭/০।
মহম্মদ শামির সামনে সুনীল আমব্রিস।
বুমরার ইয়র্কার সামলাতে হিমশিম গেইল। ওভারে এল ১ রান। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫/০।
দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
শেষ হল শামির ওভার। প্রথম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪/০।
চতুর্থ বল গেইলের ব্যাটের কানায় লেগে হল চার।
শামির প্রথম বল ছেড়ে দিলেন গেইল।
উল্টো দিকে গেইলের পার্টনার সুনীল আমব্রিস।
ক্রিস গেইলকে প্রথম ওভার বল করবেন গত ম্যাচে হ্যাটট্রিক করা মহম্মদ শামি।
নামছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরাও।
মাঠে নেমে পড়েছেন ভারতীয় খেলোয়াড়েরা।
আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
শেষ ওভারে ২টি ছয় ও একটি চার মারলেন মহেন্দ্রে সিং ধোনি।
অর্ধ-শতরান পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি।
চার মেরে হোল্ডারের বলে ক্যাচ আউট বিরাট কোহলি।
স্পিনার অ্যালেনের ওভারে এল ২ রান। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ১৭৬/৪।
হোল্ডারের ওভারে এল ৩ রান। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ১৭৪/৪।
ফের বোলিং অ্যাটাকে এলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।
ফ্যাবিয়ান অ্যালেনের অষ্টম ওভারে এল ৫ রান। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ১৭১/৪।
কেমার রোচের দুর্ধর্ষ স্পেল। ১০ ওভারে ৩৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ১৬৬/৪।
নিজের শেষ ওভার বল করছেন কেমার রোচ।
ফ্যাবিয়ান অ্যালেনের ওভারে স্ট্যাম্প আউট হতে হতে বাঁচলেন ধোনি। ওভারে এল একটি চার সহ ৮ রান। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১৬২/৪।
রোচের ওভারে এল মাত্র ২ রান। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৫৪/৪। ৬৮ বলে ৫৬ রানে খেলছেন বিরাট কোহলি।
নিজের নবম ওভার বল করছেন কেমার রোচ।
ওভারে এল ২ রান। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/৪।
ক্যারিবিয়ান বোলিং অ্যাটাকে ফের বাঁ-হাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেন।
ওভারে ২ রান দিলেন রোচ। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৫০/৪।
নিজের অষ্টম ওভার বল করছেন কেমার রোচ।
ভারতের বর্তমান ও প্রাক্তন অধিনায়কের যুগলবন্দি কী দেখা যাবে?
ওভারে এল ৮ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৪৮/৪।
এখনও পর্যন্ত ওভারে দিয়েছেন ৪ বলে ৩ রান। ক্রিজে এসেছেন এমএস ধোনি। মারলেন চার।
পঞ্চম ওভার বল করছেন ওশেন থমাস।
দুর্দান্ত কেমার রোচ। পরপর উইকেট হারিয়ে চাপে ভারত। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৪০/৪।
রোচের তৃতীয় উইকেট। ৭ রান আউট হলেন কেদার যাদব।
পরের বলেই কেদারের বিরুদ্ধে কট বিহাইন্ড উইকেটের আবেদন। রিভিউ নিল ওয়েস্ট ইন্ডিজ।
রোচকে চার মারলেন কেদার।
নিজের সপ্তম ওভার বল করছেন অপ্রতিরোধ্য কেমার রোচ।
ওভারে এল ৭ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৩৫/৩।
ওশেন থমাসের ওভারে একটি চার মেরে ও সিঙ্গলস নিয়ে অর্ধ-শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।
কেমার রোচের সফল ওভারে এল ২ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১২৮/৩।
দুর্দান্ত বোলিং পরিবর্তন। ফের উইকেট নিলেন কেমার রোচ। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট বিজয় শঙ্কর।
ওভারে এল ৮ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১২৬/২।
কোটরেলকে চার মারলেন কোহলি।
কোটরেলের বলে সিঙ্গলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি।
একটি চার সহ ওভারে এল ৫ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১১৮/২।
দুর্দান্ত হোল্ডারের বিরুদ্ধে সাবধানী কোহলি।
ওভারে এল ১ রান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১১৩/২।
নিজের পঞ্চম ওভার বল করছেন শেলডন কোটরেল।
ওভারে এল আরও একটি ৪ সহ ৮ রান। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১১২/২
জেসন হোল্ডারকে কভার ড্রাইভে চার হাঁকালেন বিজয় শঙ্কর।
কোটরেলের বলে চার মারলেন কোহলি। ওভারে এল ৬ রান। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১০৪/২।
ভারতের শতরান পূর্ণ।
বোলিংয়ে পরিবর্তন। ফ্যাবিয়ান অ্যালেনের পরিবর্তে বল করতে এলেন শেলডন কোটরেল।
কাসাল করলেন হোল্ডার। ২১ ওভার শেষে ভারতের স্কোর ৯৮/২।
নতুন ব্যাটসম্যান বিজয় শঙ্কর।
৪৮ রান করে ক্লিন বোল্ড হলেন রাহুল।
নিজের পঞ্চম ওভার বল করছেন জেসন হোল্ডার।
ওভারে এল ৮ রান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/১।
ফ্যাবিয়ান অ্যালেনের ওভারে ক্রিস গেইলের দারুণ ফিল্ডিং।
ওভারে এল ২ রান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৮৯/১।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বল করছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।
ওভারে এল ৯ রান। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৮৬/১।
ফ্যাবিয়ানের ওভারে ফের চার মারলেন রাহুল।
ওভারে এল ৫ রান। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৭৭/১।
হোল্ডারের বলে চার মারলেন রাহুল।
ড্রিংকস ব্রেক শেষে প্রথম ওভার বল করছেন ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার।
৪৯ বলে ৩১ রানে খেলছেন রাহুল। ২৪ বলে ২১ রানে ব্যাট করছেন কোহলি।
হাত খুলছেন দুই ভারতীয় ব্যাটসম্যান। ফ্যাবিয়ানকে চার মারলেন রাহুল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৭২/১। চলছে ড্রিংকস ব্রেক।
আরও একটি মেডেন ওভারে হোল্ডারের। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৬৭/১।
জেসন হোল্ডারের দ্বিতীয় ওভার।
বাঁ-হাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনের দ্বিতীয় ওভার থেকে এল ৫ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৬৭/১।
নিজের প্রথম ওভারই মেডেন দিলেন হোল্ডার। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৬২/১।
এবার নিজেই বল করতে এলেন ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার।
ওভারে এল একটি চার সহ ৬ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৬২/১
বোলিংয়ে পরিবর্তন। স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনকে আক্রমণে আনলেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।
থমাসের ওভারে এল ৯ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৫৬/১।
পঞ্চম বলে চার মারলেন রাহুল।
তৃতীয় বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে দুর্দান্ত চার মারলেন ভারতীয় অধিনায়ক।
ওশেন থমাসের তৃতীয় ওভার ফেস করছেন কোহলি।
রোচের পঞ্চম ওভারে এল ৩ রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/১।
রোহিত কী আউট ছিলেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
২০ রানে ব্যাট করছেন রাহুল। ৭ রানে খেলছেন কোহলি।
নিজের পঞ্চম ওভার বল করছেন কেমার রোচ।
থমাসের ওভার থেকে ৬ রান নিলেন কেএল রাহুল। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৪৪/১।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন ওশেন থমাস।
কেমার রোচের ওভারে এল ৩ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩৮/১।
কেমার রোচের চতুর্থ ওভার।
নিজের প্রথম ওভারে একটি চার সহ ৬ রান দিলেন থমাস। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৫/১।
ক্রিজে এলেন অধিনায়ক বিরাট কোহলি।
বল করতে এলেন ওশেন থমাস।
৬ ওভার শেষে ভারতের স্কোর ২৯/১। ১৮ রান করলেন হিটম্যান।
আউট হলেন রোহিত শর্মা।
রোচের ওভার থেকে এল ১২ রান। রোহিতের বিরুদ্ধে কট বিহাইন্ড উইকেটের আবেদন।
চতুর্থ বলে কেএল রাহুলের চার।
ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ ও নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ছয় খেলেন কেমার রোচ। রোহিত শর্মার অসাধারণ পুল।
তৃতীয় ওভারে ৮ রান দিলেন কোটরেল। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১৭/০।
তৃতীয় বলে স্কোয়ার কাটে রোহিতের দুর্দান্ত চার।
শেলডন কোটরেলের তৃতীয় ওভারের প্রথম বলেই সিঙ্গলস নিলেন রাহুল।
কেমার রোচের ওভার থেকে একটি করে সিঙ্গলস নিলেন রোহিত ও রাহুল। ৪ ওভার শেষে ভারতের স্কোর ৯/০।
কেমার রোচের দ্বিতীয় ওভার।
কোটরেলের ওভার থেকে এল ২ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৭/০।
ওয়াইড বল থেকে এল ১ রান।
ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সাবধানেই সামলাচ্ছেন ভারতীয় ওপেনাররা।
শেলডন কোটরেলের দ্বিতীয় ওভার। প্রথম ২ বল থেকে কোনও রান এল না।
কেমার রোচের ওভারে এল ১ রান। ২ ওভার শেষে ভারতের স্কোর ৫/০।
রোচের প্রথম দুই বলে এল ১ রান।
দ্বিতীয় ওভার বল করছেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।
প্রথম ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪
পরপর ২টি বল ছেড়ে পরের বলে সিঙ্গলস নিলেন রেহিত শর্মা।
কোটরেলের ওভারের দ্বিতীয় বলে ৩ রান নিলেন রাহুল।
প্রথম বল ডিফেন্সিভ ঢঙে খেললেন রাহুল।
প্রথম ওভার বল করছেন শেলডন কোটরেল।
ভারতের হয়ে স্ট্রাইক নেবেন কেএল রাহুল।
মাঠে নামলেন দুই ভারতীয় ওপেনার।
জাতীয় সঙ্গীত গাইলেন দুই দলের খেলোয়াড়েরা।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ : ক্রিস গেইল, সুনীল আমব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরোন হেটমের, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, শেলডন কোটরেল, ওশেন থমাস।
ভারতের প্রথম একাদশ : কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা।
ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন করা হলেও অপরিবর্তিত ভারতের প্রথম একাদশ।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের।
রৌদ্রোজ্জ্বল পরিবেশে ওল্ড ট্রাফোর্ডে ব্যাটিং সহায়ক উইকেট। পিচে স্পিনাররা বিশেষ সুবিধা পেতে পারেন।
আর ৩৭ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ হবে বিরাট কোহলির।
আর কিছুক্ষণের মধ্যেই টস করতে মাঠে নামবেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
ইতিমধ্যেই মাঠে পৌঁছে গিয়েছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা। প্রিয় দলের প্র্যাকটিস দেখতেও ক্রিকেট প্রেমীদের উৎসাহ চোখে পড়েছে।