লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের ৪, জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের ২ উইকেটের দৌলতে দক্ষিণ আফ্রিকাকে ২২৭ রানে বেঁধে দিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ১টি উইকেট নিয়েছেন চায়না ম্যান কুলদীপ যাদব। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেননি। শেষ বেলায় অল-রাউন্ডার ক্রিস মরিস ও কাগিসো রাবাডা যথাক্রমে ৪২ এবং ৩১ রান করলেও তা যথেষ্ট বলে মনে হয়নি। তাঁরা ছাড়াও ৩৮ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ৩১ রান করেন ডেভিড মিলার। জিততে গেলে ভারতকে ২২৮ রান করতে হবে।
১২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা।
১৫ বল বাকী থাকতে ৬ উইকেটে জয় পেল ভারত।
৪৭ ওভার শেষ বল ভারত তুলল ২২৩ রান। ক্রিজে নেমে পরপর বাউন্ডারি হাঁকালেন হার্দিক পান্ডিয়া। শেষ ১৮ বলে চাই ৫ রান।
ক্রিস মোরিসের বলে ৩৪ রানে ফিরলেন ধোনি।
৪৬ ওভার শেষে উঠল ২১৩ রান। শেষ ২৪ বলে চাই ১৫ রান।
ইমরান তাহিরের বলে উঠল ১০ রান। ধোনি ৩০ ও রোহিত ১২০ রানে ব্যাট করছেন।
আর ৩৬ বলে চাই ৩০ রান। ৪৪ ওভার শেষে ভারত তুলল ১৯৮/৩।
শামসির ওভারে এল ১৪ রান। ৪৩ ওভার শেষে ভারত তুলল ৩ উইকেটে ১৯৩ রান। ৫০ রানের পার্টনারশিপ পূরণ করলেন রোহিত-ধোনি।
৪২ ওভার শেষে উঠল ১৭৯ রান। এবার জেতার জন্য বড় নিঃসঙ্কোচে বড় শট খেলতে পারেন রোহিত।
১২৮ বলে শতরান করলেন রোহিত শর্মা। ৪১ ওভার শেষে ভারত তুলল ৩ উইকেটে ১৭৬ রান।
৪০ ওভারের পর উঠল ১৭১ রান। শতরানের দিকে এগিয়ে চলেছেন রোহিত।
ফেলুকওয়াও-র ওভারে উঠল মাত্র ৪ রান। শেষ ৬৬ বলে ভারতের প্রয়োজন ৬০ রান। ৩৯ ওভারের পর রান ১৬৮।
৩৮ ওভারের শেষে উঠল ১৬৪ রান। ক্রিজে রয়েছেন রোহিত ও ধোনি।
৩৭ ওভার শেষে উঠল ১৫৮ রান।
শামসি ফের ভালো ওভার করলেন। দিলেন মাত্র ৪ রান। ৩৬ ওভার শেষে ভারত ১৫৪/৩।
৩৫ ওভারে ১৫০ রানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
শামসির ওভারে উঠল মাত্র ২ রান। ৩৪ ওভার শেষে উঠল ১৪৫ রান। রোহিথ শর্মা ৮৬ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন ধোনি।
ইমরান তাহিরের ওভারে উঠল ৪ রান। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৩ রান।
রাবাডার সফল মেডেন ওভার। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/৩।
রাবাডার স্লোয়ারে বোকা বনে আউট হলেন কেএল রাহুল। ৩১.৩ ওভারে ভারতের স্কোর ১৩৯/৩।
মাঠ জুড়ে শট খেলছেন রোহিত। তাহিরের ওভারে এল ১০ রান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/২।
হিটম্যান ব্যাক ইন ট্র্যাক। রাবাডাকে চার হাঁকালেন ভারতের সহ-অধিনায়ক। ৭৩ রানে খেলছেন রোহিত। রাহুলের রান ২৫। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১২৯/২।
ইমারান তাহিরকে ফিরিয়ে আনলেন ডুপ্লেসি। রোহিত শর্মার ব্যাট কথা বলছে। ওভারে এল একটি চার সহ ৮ রান। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১২৩/২।
ক্রিস মরিসের বদলে কাগিসো রাবাডা আরো একবার এলেন বোলিং অ্যাটাকে। ওভারে এল ২ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/২।
রোহিত ও রাহুলের পার্টনারশিপে অর্ধ-শতরান পূর্ণ। ২টি চার সহ সামসির ওভারে এল ১১ রান। ভয়ঙ্কর হয়ে উঠছেন রোহিত। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৩/২।
মরিসের ওভারে এল ৭ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১০২/২।
হাত খুলে খেলছেন রোহিত। ১৩ রাানে ব্যাট করছেন রাহুল। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/২।
ভেল্কি দেখাচ্ছেন মরিস। এই ওভারে দিলেন মাত্র ১ রান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ৯২/২।
হাত খুললেন রোহিত শর্মা। সামসির ওভারে লম্বা ছয় মারার পাশাপাশি অর্ধ-শতরান পূর্ণ করলেন ভারতের সহ-অধিনায়ক। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৯১/২।
ক্রিস মরিসকে বোলিং অ্যাটাকে ফিরেয়ে আনলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আবারও মেডেন দিলেন ডান-হাতি ফাস্ট বোলার। ২২ ওভার শেষে ভারতের স্কোর ৮২/২
৪২ রানে খেলছেন রোহিত শর্মা। তাবরেইজ সামসির ২১ ওভারে এল ৪ রান। ২১ ওভার শেষে ভারতের স্কোর ৮২/২।
২টি দুর্দান্ত চার সহ আন্ডিলে ফেলুকওয়াও-র ওভারে এল ১০ রান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৭৮/২।
বোলিংয়ে পরিবর্তন। বাঁ-হাতি স্পিনার তাবারেইজ সামসির ওভারে এল ৩ রান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৬৮/২।
ছন্দে ফিরছেন রোহিত শর্মা। ৩৫ রানে ব্যাট করছেন ভারতের সহ-অধিনায়ক। রাহুলের স্কোর ৩। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৬৫/২।
মরিয়া দক্ষিণ আফ্রিকা। কোহলি ও ধাওয়ানের উইকেট হারিয়ে সাবধানী ভারত। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৬২/২।
অধিনায়ক সাজঘরে ফেরার পর ক্রিজে এলেন কেএল রাহুল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৫৪/২।
হার্টব্রেক। আন্ডিলে ফেলুকওয়াও-র বলে আউট বিরাট কোহলি (১৮)। ম্যাচ অন। ১৫.৩ ওভারে ভারতের স্কোর ৫৪/২।
ভারতের অর্ধ-শতরান পূর্ণ। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৫০/১।
২৬ রানে খেলছেন রোহিত। ১২ রানে খেলছেন বিরাট। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/১।
ভারতের হয়ে পার্টনারশিপ বানানোর চেষ্টায় অধিনায়ক ও সহ-অধিনায়ক। ইমরানের ওভারে এল ৫ রান। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪৪/১।
ফের বোলিং চেঞ্জ। কাগিসো রাবাডার পরিবর্তে আন্ডিলে ফেলুকওয়াও-কে আনলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ওভারে এল ৩ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৩৯/১।
ক্রিস মরিসের পরিবর্তে বোলিং অ্য়াটাকে এলেন ইমরান তাহির। দিলেন ২ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৩৬/১।
সাবধানী ভারত। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩৪/১।
মরিসের ওভারে ২ রান নিলেন বিরাট কোহলি। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৩১/১।
স্টানিং ছয় ও ২টি চার মেরে রাবাডাকে মোক্ষম জবাব দিলেন রোহিত শর্মা। ওভারে এল ১৫ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২৯/১।
মরিয়া দক্ষিণ আফ্রিকা। মেডেন দিলেন ক্রিস মরিস। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১৪/১।
দুরন্ত রাবাডা। ৬ ওভার শেষে ভারতের স্কোর ১৪/১।
রাবাডার আগ্রাসী বোলিংয়ের শিকার হলেন শিখর ধাওয়ান। ১৩ রানে প্রথম উইকেট হারাল ভারত। ক্রিজে এলেন অধিনায়ক বিরাট কোহলি।
নিজের দ্বিতীয় ওভারে ক্রিস মরিস দিলেন ২ রান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩/০।
রাবাডার ওভারে এল মাত্র ১ রান। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১১/০।
ইমরান তাহিরের পরিবর্তে তৃতীয় ওভারে ক্রিস মরিসকে আনলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। একটি চার সহ ওভারে এল ৬ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১০/০।
দ্বিতীয় ওভারে আগ্রাসী বোলিং কাগিসো রাবাডার। ২ ওভার শেষে ভারতের স্কোর ৪/০।
ইংল্যান্ড ম্যাচের মতো ইমরান তাহিরকে নিয়ে প্রথম ওভার বল করালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ওভারে এল ৩ রান। প্রথম ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩।
২২৮ রানের টার্গেটে পৌঁছতে ব্যাট করতে নামলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।
শেষ ওভারে দুরন্ত ভুবনেশ্বর কুমার। ২টি উইকেট সহ দিলেন ৩ রান। ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৭/৮।
৪২ রান করে আউট হলেন ক্রিস মরিস। ৪৯.২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৪/৮।
দুর্দান্ত জসপ্রীত বুমরা। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিলেন। ৪৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৪/৭।
ভুবনেশ্বর কুমারের ওভারে এল ৯ রান। ৪৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২১৮/৭।
শেষ বেলায় চালিয়ে খেলছেন ক্রিস মরিস। সঙ্গতে কাগিসে রাবাডা। পার্টনারশিপে অর্ধ-শতরান। ৪৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২০৯/৭।
ভুবনেশ্বর কুমারের ওভারে এল ৮ রান। ৪৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২০০/৭।
৪৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯২/৭।
১০ ওভারে ৫২ রানে ৪ উইকেট। যুজবেন্দ্র চাহলের বোলিং সমীকরণ। শেষ ওভারে ছয় খেলেন লেগ স্পিনার। ৪৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯০/৭।
হার্দিক পান্ডিয়াকে অ্যাটাকে আনলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একটি চার সহ ওভারে এল ৯ রান। ৪৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮২/৭।
চাহলের বলে মরিসের সাহসী ছয়। ওভারে এল ৯ রান। ৪২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৭৩/৭।
৪১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬৪/৭।
চাহলে বিদ্ধ প্রোটিয়া। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬১/৭।
স্টেপ আউট করে সারতে গিয়ে আউট ফেলুকওয়াও। চাহলের ৪ নম্বর উইকেট। ৩৯.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৮/৭।
কুলদীপ যাদবের বলে ম্যাচের প্রথম ছয় মারলেন ফেলুকওয়াও। ওভারে এল ১১ রান। ৩৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৭/৬।
ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। চাহলের ওভারে এল ৬ রান। ৩৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৪৬/৬।
কুলদীপের ওভারে এল ২ রান। ৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৪০/৬।
চাপে প্রোটিয়া। ৩৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৮/৬।
কেদারের পরিবর্তে বোলিং অ্যাটাকে এসেই মিলারকে (৩১) ফেরালেন যুজবেন্দ্র চাহল। ৩৫.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৫/৬।
বাঁ-হাতি মিলার ও ফেলুকওয়াও-র মধ্যে ৪৫ রানের পার্টনারশিপ। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৪/৫।
একটি চার সহ কেদার যাদবের ওভারে এল ৫ রান। ৩৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩২/৫।
জসপ্রীত বুমরাকে সরিয়ে ভুবনেশ্বর কুমারকে আনলেন ভারতীয় অধিনায়ক। ৩ রান দিলেন ভুবি। ৩৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৭/৫।
১ রান দিলেন কেদার যাদব। ৩২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৪/৫।
মেডেন দিলেন জসপ্রীত বুমরা। ধীরে ধীরে পার্টনারশিপ তৈরির চেষ্টায় বাঁ-হাতি মিলার ও ফেলুকওয়াও। ৩১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৩/৫।
ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা দক্ষিণ আফ্রিকার। ২৬ রানে খেলছেন মিলার। ফেলুকওয়াও-র ১৫ রান। ৩০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৩/৫।
দুই এন্ডেই বোলিং চেঞ্জ। আবারও অ্যাটাকে এলেন বুমরা। ওভারে একটি চার সহ দিলেন ৬ রান। ২৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৮/৫।
আবারও বোলিং চেঞ্জ। যুজবেন্দ্র চাহলের পরিবর্তে কেদার যাদবকে আনলেন ভারতীয় অধিনায়ক বিরাট। প্রথম ওভারে ৫ রান দিলেন কেদার। ২৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১২/৫।
দুই এন্ডেই ভারতীয় স্পিন অ্যটাকের বিরুদ্ধে লড়ছেন ডেভিড মিলার ও আন্ডিলে ফেলুকওয়াও। ২৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৭/৫।
২৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫/৫।
ম্যাচ বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদবের ওভারে এল ৫ রান। ২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৩/৫।
চাহলের ওভারে এল ৯ রান। ২৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৮/৫।
উইকেট নিলেন চায়না ম্যান কুলদীপ। দক্ষিণ আফ্রিকান ইনিংসে ধস। ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৯/৫।
আনপ্লেয়েবেল চাহলের ওভারে এল ৩ রান। ২২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৮/৪।
উল্টো দিকে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে কুলদীপ যাদবকে আনলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওভারে এল ৫ রান। ক্রিজে ডেভিড মিলার ও জেপি ডুমিনি। ২১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৫/৪।
দুরন্ত চাহল। বোলিং চেঞ্জ কাজে দিল ভারতের। ডুসেনের পর আউট হলেন অধিনায়ক ডুপ্লেসি (৩৮)। ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮০/৪।
যুজবেন্দ্র চাহলের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ক্লিন ভ্যান ডার ডুসেন (২২)। ১৯.১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৮/৩।
নিজের পঞ্চম ওভার শেষ করলেন পান্ডিয়া। এই ওভারে দিলেন ৩ রান। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৮/২।
ফের বোলিং চেঞ্জ। কুলদীপের পরিবর্তে যুজবেন্দ্র চাহলের প্রথম ওভারে এল ৪ রান। ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৫/২।
ধীরে ধীরে পার্টনারশিপ গড়ার পথে দক্ষিণ আফ্রিকা। ৩৪ রানে খেলছেন অধিনায়ক ডুপ্লেসি। ডুসেনের রান ১৯। হার্দিক পান্ডিয়ার ওভারে এল ৬ রান। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭১/২।
কুলদীপ যাদবের ওভারে মিস ফিল্ড করলেন ভুবি। দিলেন চার রান। ওভারে এল ৯ রান। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৫/২।
ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডুপ্লেসির সঙ্গে লড়ছেন ডুসেন। হার্দিক পান্ডিয়ার ওভারে একটি চার সহ এল ৮ রান। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৬/২।
একটি চার সহ কুলদীপ যাদবের ওভারে এল ৫ রান। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৮/২।
দ্বিতীয় ওভারে ৩ রান দিলেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার ইনিংস সামলানোর মরিয়া চেষ্টায় ডুপ্লেসি ও ডুসেন। এরই মাঝে আচমকা উঠে আসা বলে হাতে সামান্য চোট পেলেন প্রোটিয়াদের অধিনায়ক। গেম অন। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৩/২।
বোলিংয়ে জোড়া পরিবর্তন। হার্দিকের পর এবার কুলদীপের হাতে বল ধরালেন কোহলি।১২ তম ওভারে চায়ানম্যানের খরচ ৩ রান। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা- ৪০/২
হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিলেন কোহলি। ওভারে হার্দিকের খরচ ৩ রান। ১১ ওভার শেষে স্কোরবোর্ড ৩৭/২ রান তুলল প্রোটিয়াবাহিনী।
বুমরাহের পঞ্চম ওভার। ক্রিজে ব্যাটিং করছেন ডুপ্লেসি-ডুসেন জুটি। ওভারে বুমরাহ খরচ করলেন মাত্র ২ রান। টানা তিনটি ডট বল দিয়ে ওভার শুরু করেন জসপ্রীত। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৪/২
ভুবনেশ্বর কুমারের ওভারে এল ১ রান। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২/২।
ম্যাচে চেপে বসেছে ভারত। ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩১/২।
ভারতীয় পেস অ্যাটাকে নাজেহাল দক্ষিণ আফ্রিকা। ৭ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩০/২।
ফ্যাবুলাস বুমরা। ইনফর্ম ডি ককেরও উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। ৬ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ২৬/২।
টিম ইন্ডিয়ার ফ্লাইং স্টার্ট। ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২/১।
জসপ্রীত বুমরার অসাধারণ ওভার শেষ। ৪ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯/১।
And now the wicket follows!
— Cricket World Cup (@cricketworldcup) June 5, 2019
Bumrah has Amla caught by Rohit at second slip.#TeamIndia https://t.co/8NgAGFXO0b
দুরন্ত জসপ্রীত বুমরা আউট করলেন অভিজ্ঞ আমলাকে। ৩.২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১/১।
ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় ওভারে একটি চার সহ এল ৬ রান। ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১০।
জসপ্রীত বুমরার অসাধারণ ওভারে। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৪।
প্রথম ওভার বল করলেন ভুবনেশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ২ রান।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ : কুইন্টন ডি কক, হাসিম আমলা, ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), রেইসে ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্ডিলে ফেলুকওয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, তাবরেইজ সামসি।
ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল।
Play is set to get underway!
— Cricket World Cup (@cricketworldcup) June 5, 2019
Here are the line-ups for #SAvIND 👇#ProteaFire #TeamIndia pic.twitter.com/yMxxffg4Ew
দুই স্পিনার ও দুই পেসার নিয়ে দক্ষিণ আফ্রিকা বধে নেমেছে বিরাট কোহলির ভারত। খেলছেন জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
সাউদাম্পটনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা।
Toss news from the Hampshire Bowl!
— Cricket World Cup (@cricketworldcup) June 5, 2019
Faf du Plessis wins the toss and South Africa will bat first.#SAvIND LIVE 🔽 https://t.co/yx6Mkqsy3J pic.twitter.com/RZXnBCsOsF
টসের জন্য মাঠে নামলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি।
সাউদাম্পটনের পিচে সবুজ ঘাসের লেশমাত্র নেই। অর্থাৎ ব্যাটিংয়ের জন্য উপযুক্ত এই সারফেস। ম্যাচে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।