গব্বর ইজ ব্যাক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচকদের মোক্ষম জবাব দিল শিখর ধাওয়ানের ১০৯ বলে ১১৭ রানের ইনিংস। সঙ্গতে বিরাট কোহলি (৮২), রোহিত শর্মা (৫৭), হার্দিক পাণ্ডিয়া (৪৮), মহেন্দ্র সিং ধোনিদের (২৭) ধামাকাদার ব্যাটিংয়ের সৌজন্যে অজিদের বিরুদ্ধে ৩৫২ রান তুলে রেকর্ড গড়ল ভারত। শেষ ওভারে অসাধারণ একটি ছয় ও চার মেরে নিজের জাত চেনালেন কেএল রাহুলও (১১)। অস্ট্রেলিয়ার হতাশাজনক বোলিং পারফরম্যান্সে একমাত্র মুক্ত কুড়িয়েছেন মার্কাস স্টোইনিস। নিয়েছেন ২ উইকেট। মিচেল স্টার্ক, কমিন্স, কুল্টর-নাইলরা নিয়েছেন ১টি করে উইকেট।
৩১৬ রানে অলআউট হল অস্ট্রেলিয়া। ৩৬ রানে ম্যাচ জিতল ভারত।
আর বাকী ১ ওভার। ৪৯ ওভার শেষে অজি ব্রিগেড তুলল ৩১২ রান। শেষ ওভারে চাই ৪১ রান।
শেষ হল ৪৮তম ওভার। মাত্র ২৫ বলে ৫০ রান করলেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়া ৩০৯/৮।
বুমরা ফেরালেন প্যাট কামিন্সকে। ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছে ভারত। এখন জয় সময়ের অপেক্ষা। ৪৭ ওভার শেষে ৩০০ রানে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
৪৬ ওভার শেষে উঠল ২৯১/৭। শেষ ২৪ বলে চাই ৬২ রান।
৪৫তম ওভারে নাথন কুল্টার নাইলকে ফেরালেন বুমরা। অস্ট্রেলিয়া ৭ উইকেট খুইয়ে করল ২৮৪ রান।
৪৪তম ওভারে উঠল ৯ রান। অস্ট্রেলিয়া ২৭৮/৬।
৪৩ ওভারের পর উঠল ২৬৯/৬।
৪২ ওভার শেষে উঠল ২৫৬ রান। ৬ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। শেষ ৮ ওভারে চাই ৯৭ রান।
৪১ ওভার শেষে অজিরা তুলল ২৪৭/৬। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান।
যুজবেন্দ্র চাহাল এনে দিলেন আরও একটি উইকেট। মারাত্মক ব্যাটিং করা ম্যাক্সওয়েল ফিরলেন ১৪ বলে ২৮ রান করে। ষষ্ঠ উইকেট হারিয়ে ২৪৪ রান আপাতত তুলেছে অস্ট্রেলিয়া।
ভুবির বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন স্টিভ স্মিথ। করলেন ৬৯ রান। শেষ বলে মার্কাস স্টইনিসকে বোল্ড করলেন ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৪০ ওভার শেষে তুলল ২৩৮ রান।
বুমরার ওভারে এল ১৩ রান। তিনটে চার মারলেন স্মিথ-ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া তুলল ২৩৫/৩।
বোলিং চেঞ্জ করে ভুবনেশ্বর কুমারকে ফেরানো হলেও তিনি দিয়ে বসলেন ১৫ রান। নেমেই মারকাটারি ব্যাটিং গ্লেন ম্যাক্সওয়েলের।
বুমরার বলে ৪২ রানে ফিরলেন খোয়াজা। নামলেন গ্লেন ম্যাক্সওয়েল। নেমেই চার মারলেন। ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ২০৭/৩। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ।
হাত খুলছেন খোয়াজা। এই ওভারে কুলদীপের বলে উঠল ১৪ রান। অস্ট্রেলিয়া পৌঁছে গেল ২০০ রানে। ৩৬ ওভার শেষে উঠল ২০১ রান।
হার্দিক দিলেন ৭ রান। ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া তুলল ১৮৭ রান। অর্ধশতরান করে ব্যাটিং স্টিভ স্মিথের।
যাদবের বলে উছল ৮ রান। অস্ট্রেলিয়ার শেষ ৯৬ বলে চাই ১৭৩ রান ১০.৮ রান প্রতি ওভার গড়ে।
শেষ হল ৩৩তম ওভার। অস্ট্রেলিয়া তুলল ১৭২ রান। স্টিভ স্মিথ অর্ধশতরানের দিকে এগোচ্ছেন। তবে এই ম্যাচ জিততে হলে প্রায় প্রতি বলে ২ রান করে নিতে হবে অজিদের।
৩২ তম ওভার উঠল মাত্র ৬ রান। অস্ট্রেলিয়া ১৬৫/২। আর প্রয়োজন ১৮৮ রান।
ফের এক অনবদ্য ওভার করলেন যুজবেন্দ্র চাহাল। দিলেন মাত্র ৪ রান।
কুলদীপ দিলেন মাত্র ২ রান। ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১৫৫/২।
নিজের বলে খোয়া়জার ক্যাচ ফেললেন চাহাল। ৪২ রানে ব্যাট করছেন স্মিথ। ৯-এ খোয়াজা। ২৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৩/২।
হার্দিক পাণ্ডিয়ার ওভারে কেএল রাহুলের দুর্দান্ত ফিল্ডিং। ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪৯/২।
চাহলের ওভার থেকে ৫ রান নিলেন অজিরা। ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪৪/২।
হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ৫ রান। ৩৪ রানে ব্যাট করছেন স্মিথ। ক্রিজে উসমান খোওয়াজা। ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৯/২।
২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৪/২।
চাহলের বলে ক্যাচ আউট হলেন ভয়ঙ্কর ওয়ার্নার (৫৬)। মাঠে উচ্ছ্বাস। ২৪.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৩/২।
ধীরে ধীরে ম্যাচে চেপে বসছে অস্ট্রেলিয়া। হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ৬ রান। ২৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৭/১।
কেদার যাদবকে বল করতে ঢাকলেন ভারত অধিনায়ক বিরাট। ছয় ও চার মারলেন স্টিভ স্মিথ। দুই অজি ব্যাটসম্যানের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ। ওভারে এল ১৪ রান। ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২১/১।
৭৭ বলে অর্ধ-শতরান পূর্ণ করলেন ওয়ার্নার। ৫০-এ খেলছেন অজি ওপেনার। স্মিথের স্কোর ১৫। চাহলের ওভারে এল ২ রান। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৭/১।
উইকেটের লক্ষ্যে জসপ্রীত বুমরাকে আক্রমণে আনলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওভারে একটি চার মারলেন ডেভিড ওয়ার্নার। ২১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৫/১।
মেঘাবৃত ওভালে ম্যাচে ফেরার লড়াই চালাচ্ছেন ওয়ার্নার ও স্মিথ। ৪৫ রানে খেলছেন ওয়ার্নার। স্মিথের স্কোর ১৪। ২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৯/১।
ধীরে ধীরে খেলা ধরছেন ওয়ার্নার। ম্যাচে ফিরছে অস্ট্রেলিয়া। একটি চার সহ কুলদীপের ওভার থেকে এল ৭ রান। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৪/১।
অবশেষে বল করতে এলেন দক্ষিণ আফ্রিকা ম্যাচের নায়ক যুজবেন্দ্র চাহল। প্রথম ওভারে ৮ রান দিলেন ভারতীয় লেগ স্পিনার। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৭/১।
ড্রিংকস ব্রেকের পর ফের শুরু হল খেলা। কুলদীপ যাদবের চতুর্থ ওভার থেকে ৪ রান নিলেন অজিরা। ৩৩-এ খেলছেন ওয়ার্নার। স্মিথের স্কোর ৬। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৯/১।
ওভারের প্রথম বলই নো করলেন পাণ্ডিয়া। সেই বলে চারও মারলেন ওয়ার্নার। যদিও ফ্রি হিট পেয়ে তা কাজে লাগাতে পারেননি অজি ওপেনার। ওভারে এল ৮ রান। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৫/১।
আপাত শান্ত ওয়ার্নারের ব্যাট। কুলদীপ যাদবের তৃতীয় ওভারে এল ৪ রান। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৭/১।
ফিঞ্চের জায়গায় ক্রিজে এলেন স্টিভ স্মিথ। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৩/১।
কেদার যাদব ও পাণ্ডিয়ার যুগলবন্দিতে রান আউট হলেন ভয়ঙ্কর হয়ে ওঠা ফিঞ্চ। ১৩.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৬১/১।
কুলদীপ যাদবের দ্বিতীয় ওভারে ৬ রান নিলেন অজিরা। ৩৬-এ খেলছেন ফিঞ্চ। ওয়ার্নারের স্কোর ২১। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৯/০।
আগের ওভারে ১৯ রান খেয়েও দারুণ কামব্যাক পাণ্ডিয়ার। নিজের তৃতীয় ওভারে মাত্র ১ রান দিলেন হার্দিক। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৩/০।
কুলদীপ যাদবকে বল করতে আনলেন ভারত অধিনায়ক বিরাট। প্রথম ওভারে ৪ রান দিলেন চায়না ম্যান। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫২/০।
হার্দিক পাণ্ডিয়া বলে নিজের দ্বিতীয় চার মারলেন ওয়ার্নার। হাত খুললেন অজি অধিনায়ক ফিঞ্চও। মারলেন একটি ছয় ও ২টি চার। ওভারে এল ১৯ রান। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৮/০।
এখনও পর্যন্ত শান্ত ডেভিড ওয়ার্নারের ব্যাট। ভুবনেশ্বর কুমারের ওভারে এল ৫ রান। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৯/০।
জসপ্রীত বুমরার পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে আক্রমণে আনলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওভারে এল ৫ রান। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৪/০।
ভুবনেশ্বর কুমারের ওভার থেকে আবারও এল ১ রান। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯/০।
জসপ্রীত বুমরার দুর্দান্ত মেডেন ওভার। ৮ রানে খেলছেন ওয়ার্নার। ৯ রান করে ক্রিজে রয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮/০।
নিজের তৃতীয় ওভারে মাত্র ১ রান দিলেন ভুবনেশ্বর কুমার। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮/০।
নিজের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরা দিলেন একটি চার সহ ৭ রান। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭/০।
ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় ওভারে ২ রান তুললেন অজিরা। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০/০।
দ্বিতীয় ওভার বল করতে এলেন জসপ্রীত বুমরা। প্রথম বল ওয়ার্নারের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করলেও বেল না পড়ায় নট আউট ব্যাটসম্যান। ওভারে একটি চারও মারলেন ডেভিড। মোট ৫ রান দিলেন বুমরা। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮/০।
পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে বিনা উইকেটে ৩ রান তুলল অস্ট্রেলিয়া।
কেএল রাহুলের ফ্লিক সিক্সের পর আউট হলেন বিরাট কোহলি। করলেন ৭৭ বলে ৮২ রান। শেষ বলে চার মেরে ভারতের স্কোর ৩৫২-তে পৌঁছে দিলেন রাহুল। এক ওভারে ২ উইকেট নিলেন মার্কাস স্টোইনিস।
ফলো থ্রুতে ধোনির অসাধারণ ক্যাচ ধরলেন স্টোইনিস। ১৪ বলে ২৭ করে সাজঘরে ফিরলেন এমএস। ৪৯.১ ওভারে ভারতের স্কোর ৩৩৮/৪।
ক্রিজে অধিনায়কের উপস্থিতিতে প্রাক্তন অধিনায়কের ধামাকা। মিচেল স্টার্কের ওভারে একটি ছয় ও চার সহ ১৩ রান বের করলেন মাহি। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৩৩৮/৩।
হাত খুললেন এমএসডি। একটি চার সহ স্টোইনিসের ওভারে এল ৯ রান। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৩২৫/৩।
স্টার্কের ওভারে অধিনায়ক বিরাটের ইন সাইড-আউট ছয় ও ধোনির চার সহ এল ১৫ রান। ৭৯-তে খেলছেন কোহলি। ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ৩১৬/৩।
প্যাট কমিন্সের বলে চার মেরে আউট হার্দিক পাণ্ডিয়া। করলেন ধুমাধার ২৭ বলে ৪৮ রান। মাঠে এলেন এমএস। দর্শকদের মধ্যে ধোনি রব। ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ৩০১/৩।
কোহলি অন ফ্লাইং মোড। স্টার্ককে অনায়াসে ছয় হাঁকালেন ভারতের অধিনায়ক। ওভারে এল ১১ রান। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ২৯২/২।
পাণ্ডিয়ার স্ট্রেট ব্যাট ছয় এবং পরের বলে স্টানিং চারের সৌজন্যে অধিনায়ক কোহলির সঙ্গে তাঁর ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হয়। ৪১ রানে খেলছেন হার্দিক। ৫৯ রানে খেলছেন বিরাট। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ২৮১/২।
পাসিং ইওর সিট বেল্ট, পাণ্ডিয়া হিয়ার। স্টানিং হেলিকপ্টার ছয় মারলেন তরুণ তারকা। অ্যাডাম জাম্পার ওভারে এল ১০ রান। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ২৬৭/২।
ব্যাট চালাতে শুরু করলেন কোহলি। নাথান কুল্টার-নাইলের ওভারে মারলেন দুর্দান্ত চার। ৫৭ রানে ব্যাট করছেন অধিনায়ক। হার্দিক পাণ্ডিয়ার পাওয়ারফুল চারের দৌলতে ওভারে এল ১১ রান। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ২৫৭/২।
অধিনায়ক বিরাট কোহলির অর্ধ-শতরান। স্বভাবোচিত ভঙ্গিতে ছয় মারলেন হার্দিক পাণ্ডিয়া। ওভারে এল ১০ রান। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২৪৬/২।
নাথান কুল্টার-নাইলের বলে চার মেরে নিজের উদ্দেশ্য বোঝালেন হার্দিক। ওভারে এল ৬ রান। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২৩৬/২।
ডিপ ফাইন লেগে কোহলির নিশ্চিত চার ঝাঁপিয়ে বাঁচালেন নাথান কুল্টার-নাইল। কমিন্সের ওভারে এল ৫ রান। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ২৩০/২।
রানের গতি বাড়াতে ক্রিজে আসা হার্দিক পাণ্ডিয়ার ক্যাচ ফেললেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৪৩-এ ব্যাট করছেন অধিনায়ক কোহলি। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ২২৫/২।
ভয়ঙ্কর ধাওয়ান স্টার্ককে তাঁরই মাথার উপর দিয়ে তুলে মারলেন। রকেটের গতিতে ছুটে আসা বলে হাত লাগাবেন ভেবেও সরিয়ে নিলেন মিচেল। এই ওভারে ১১৭ করে আউটও হলেন ভারতের বাঁ-হাতি ওপেনার। ওভারে এল ৮ রান। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ২২০/২।
গ্লেন ম্যাক্সওয়েলের বদলে নাথান কুল্টার-নাইলকে আনলেন অজি অধিনায়ক ফিঞ্চ। ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এল স্ট্যানিং চার। ওভারে এল ৭ রান। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ২১৩/১।
ধাওয়ানকে রুখতে নাজেহাল অস্ট্রেলিয়া। সাঙ্গ হয়েছেন কোহলি। ১১২-তে ব্যাট করছেন গব্বর। বিরাট খেলছেন ৩২ রানে। মিচেল স্টার্কের ওভারে এল ৫ রান। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২০৬/১।
শতরান করেই হাত খুললেন ধাওয়ান। গ্লেন ম্যাক্সওয়েলের ওভারে অফ ও লেগে মারলেন দুটি চার। ভারতের ২০০ রান পূর্ণ। ধাওয়ান ও বিরাটের পার্টনারশিপ উঠল ৭৪ রান। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ২০১/১।
শিখর ধাওয়ানের শতরানের জন্য সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হওয়ার হাত থেকে একটুর জন্য বাঁচেন বিরাট কোহলি।
মার্কাস স্টোইনসের বলে নাটকীয় সিঙ্গেলস নিয়ে শতরান পূর্ণ করলেন অপ্রতিরোধ্য শিখর ধাওয়ান। বিরাটের ব্যাট থেকে আসা একটি চার সহ ওভারে এল ৮ রান। ২৮-এ ব্যাট করছেন কোহলি। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৯০/১।
গ্লেন ম্যাক্সওয়েলের ওভারে এল ৪ রান। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৮২/১।
প্যাট কমিন্সের পরিবর্তে বল করতে আসা মার্কাস স্টোইনসের ওভার থেকে ৮ রান নিলেন ভারতীয়রা। ৯৭ রানে খেলছেন ধাওয়ান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৭৮/১।
শতরানের দোড়গোড়ায় শিখর ধাওয়ান। খেলছেন ৯৬ রানে। অধিনায়ক বিরাট খেলছেন ১৩ রানে। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৭০/১।
প্যাট কমিন্সের ওভারে স্কুপ শটে চার মারলেন ধাওয়ান। ওভারে এল ৭ রান। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৬৪/১।
জাম্পার পরিবর্তে গ্লেন ম্যাক্সওয়েল এলেন বোলিং আক্রমণে। দিলেন ৪ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৫৭/১।
কুল্টার-নাইলের পরিবর্তে বল করতে এলেন প্যাট কমিন্স। হাত খুললেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের ব্যাট থেকে আসা একটি চার সহ ওভারে এল ৬ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১৫৩/১।
থামছে না শিখর ধাওয়ানের ব্যাট। জাম্পার ওভারে মারলেন ২টি চার। ৭৪ বলে ৭৮ রানে খেলছেন ধাওয়ান। ওভারে এল ১১ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৪৭/১।
কুল্টার-নাইলের ওভারে এল ৪ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩৬/১।
অ্যাডাম জাম্পার ওভারে এল ৫ রান। ৭১ রানে খেলছেন শিখর ধাওয়ান। ১-এ ব্যাট করছেন বিরাট কোহলি। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১৩২/১।
কুল্টার-নাইলের সফল মেডেন ওভার শেষ। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১২৭/১।
মিচেল স্টার্ককে সরিয়ে কুল্টার-নাইলকে বলে এনে ব্রেক থ্রু পেল অজিরা। ৫৭ করে আউট হলেন রোহিত শর্মা। ২২.৩ ওভারে ভারতের স্কোর ১২৭/১।
অ্যাডাম জাম্পার ওভার থেকে ৬ রান নিলেন রেহিত ও ধাওয়ান। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১২৭/০।
মিচেল স্টার্কের বলে চার মেরে অর্ধ-শতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। ওভারে এল ১০ রান। রোহিত ব্যাট করছেন ৫৫ রানে। নাজেহাল অস্ট্রেলিয়া। ২১ ওভার শেষে ভারতের স্কোর ১২১/০।
অপ্রতিরোধ্য শিখর ধাওয়ান। মার্কাস স্টোইনিসের ওভারে মারলেন ২টি চার। ৬২-তে ব্যাট করছেন ভারতের বাঁ-হাতি ওপেনার। রোহিত খেলছেন ৪৬-এ। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১১১/০।
ভারতের ওপেনিং জুটি ভাঙার মরিয়া চেষ্টায় মিচেল স্টার্ককে বোলিং আক্রমণে ফিরিয়ে আনলেন অজি অধিনায়ক ফিঞ্চ। পার্টনারশিপে শতরান পূর্ণ। দর্শকাসনে ভারতীয় ফ্যানদের মেক্সিকান ওয়েভ। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১০০/০।
রোহিত-ধাওয়ানের জুটির সামনে নিভু লাগছে অজি বোলারদের। ৫৩ বলে অর্ধ-শতরান পূর্ণ করলেন শিখর। মার্কাস স্টোইনিসের ওভার থেকে এল ৬ রান। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯৬/০।
কুল্টার-নাইলের বলে ম্যাচের প্রথম ছয় হাঁকালেন রোহিত শর্মা। ধীরে ধীরে শতরানের পথে তাঁর ও ধাওয়ানের পার্টনারশিপ। ৪৭-এ ব্যাট করছেন শিখর। রেহিতের স্কোর ৪০। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯০/০।
মার্কাস স্টোইনিসের প্রথম ওভারের প্রথম বলেই কিপারের মাথার উপর দিয়ে চামচের মতো স্কুপ মেরে চার পেলেন ধাওয়ান। ৪৬ রানে খেলছেন তিনি। ধীরে চলো নীতিতে এখনও পর্যন্ত ৩২ রান করেছেন রোহিত। দুই ব্যাটসম্যানের পার্টনারশিপ ভাঙতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৮১/০।
বাড়তে থাকা ধাওয়ান, রোহিতের জুটি নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া। নাথন কুল্টার-নাইলের হঠাৎ উঠে আসা বল শিখরের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি। ওভারে এল ৬ রান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৭৫/০।
৩৬-এ ব্যাট করছেন ধাওয়ান। রোহিতের স্কোর ৩০। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৬৯/০।
ধীরে ধীরে গিয়ার আপ করছে ভারতীয় ইনিংস। রোহিতের একটি চার সহ ম্যাক্সওয়েলের ওভারে এল ৭ রান। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৬২/০।
অ্যাডাম জাম্পার প্রথম ওভারেই হাত খুললেন রোহিত শর্মা। মারলেন দৃষ্টিনন্দন চার। ব্যাটের প্লেট খুলে চার মারলেন ধাওয়ান। দুই ভারতীয় ওপেনারের পার্টনারশিপ অর্ধ-শতরান পূর্ণ করল। ওভারে এল ১১ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৫৫/০।
ফোর বোলিংয়ে পরিবর্তন। প্যাট কমিন্সের পরিবর্তে বল করতে এলেন গ্লেন ম্যাক্সওয়েল। দিলেন রান। ২৮ রানে খেলছেন ধাওয়ান। রোহিত খেলছেন ১৩ রানে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪৪/০।
১০ ওভার শেষে ভারতের স্কোর ৪১/০।
প্যাট কমিন্সের হঠাৎ উঠে আসা বলে বাঁ-হাতের বুড়ো আঙুলে সামান্য চোট পান শিখর ধাওয়ান। স্প্রে নিয়েই ফের খেলতে নামেন গব্বর। কমিন্সের ওভারে এল ৩ রান। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৩৯/০।
বোলিংয়ে পরিবর্তন। মিচেল স্টার্কের পরিবর্তে নাথন কুল্টার-নাইলের হাতে বল তুলে দিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুটা ভালো হল না ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের হিরোর। শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসা ৩টি চার সহ ওভারে এল ১৪ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩৬/০।
শেষ হল প্যাট কমিন্সের অসাধারণ ওভার। মাত্র ১ রান দিলেন অজি ফাস্ট বোলার। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২২/০।
মিচেল স্টার্কের তৃতীয় ওভারে একটি লেগ বাই ছাড়া রোহিত শর্মার ব্যাট থেকে এল ২ রান। ৬ ওভার শেষে ভারতের স্কোর ২১/০।
সাবধানে খেলছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। প্যাট কমিন্সের তৃতীয় ওভারে একটি চার সহ এল ৭ রান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১৮/০।
স্টার্কের দ্বিতীয় ওভারে এল মাত্র ২টি সিঙ্গলস। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১১/০।
দ্বিতীয় ওভার ফেললেন প্যাট কমিন্স। দিলেন মাত্র ২ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৯/০।
মিচেল স্টার্কের বলে রোহিত শর্মার ক্যাচ ধরার মরিয়া চেষ্টা করলেন নাথান কুল্টার-নাইল। জীবনদান পেলেন হিটম্যান। ২ ওভার শেষে ভারতের স্কোর ৭/০।
অজিদের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু ভারতের। প্রথম ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২ রান।
ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইলেন ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। আবেগতাড়িত হলেন সমর্থকরা।
পরিসংখ্যান বলছে, কোহলি টস জিতে ব্যাটিং নিলে বড়ো রান পান রোহিত শর্মা। কোহলি ব্যাটিং নিয়েছে এমন সিচুয়েশনে, দশ ইনিংসে রোহিতের সংগ্রহ ৭৭৬ রান, রয়েছে ৩টি শতরান ও ২টি অর্ধশতরান। রোহিতের সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসও এসেছিল প্রথমে ব্যাট করে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাইশ গজের লড়াইয়ে নেমে পড়ার আগে মাঠে সচিনের সঙ্গে দেখা করলেন কোহলি। ওভালের মাঠে বেশ কিছুটা সময় বিরাটের সঙ্গে কথা বলতে দেখা যায় সচিনকে।
টিম অস্ট্রেলিয়া- অ্যারন ফিঞ্চ(অধিনায়ক),ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা,স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়েনিস, অ্যালেক্স ক্যারি, কুল্টারনাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক,অ্যাডাম জাম্পা
ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি(অধিনায়ক),লোকেশ রাহুল,মহেন্দ্র সিং ধোনি,কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল
বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ অজি মহারণে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুই দলই অপরিবর্তিত রয়েছে।
পিচ রিপোর্ট বলছে, বাউন্সি ওভালে ২৮০ রানের টোটাল যথেষ্ট লড়াকু হতে পারে।
আর কিছুক্ষণের মধ্যেই টস করতে মাঠে নামবেন ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক যথাক্রমে বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ।
অজিদের বিরুদ্ধে ওয়ান ডে-তে রোহিত শর্মার সর্বোচ্চ স্কোর ২০৯। ইংল্যান্ডে ৬৭.৪ ব্যাটিং গড়ে ১৬ ম্যাচে ৮০৯ রান করেছেন হিটম্যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাটিং গড় ৬১.৯। বিরাট কোহলির ব্যাটিং গড় ৫৩.১। অজিদের বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়কের।
ওভালের পিচে ঘাস থাকায়, ম্যাচে আন-ইভেন বাউন্স এবং ল্যাটারাল সিম মুভমেন্টের সম্ভবনা আছে বলে মনে করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এর থেকেও কঠিন পরিস্থিতিতে খেলা বিরাট কোহলি, রোহিত শর্মাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের ন্যাচারাল গেম খেলার পরামর্শ দিলেন লিটল মাস্টার।
রৌদ্রজ্বল ওভালের দর্শকাসন পূর্ণ। প্রিয় দলের জার্সি পরে, পতাকা নিয়ে, মুখে রং মেখে সকাল থেকে ভিড় জমিয়েছন দুই দেশের সমর্থকরা। সকালের প্র্যাকটিস সেশন শেষে টিম মিটিংয়ে ব্যস্ত ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড় এবং কোচ।
[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]