ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ হলেও পরে আবার শুরু হয়। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। এই ম্যাচে হিটম্যানের করা ১৪০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে সর্বোচ্চ। আবার কেএল রাহুলের সঙ্গে রোহিতের ১৩৬ রানের ওপেনিং পার্টনারশিপ এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ। ৬২ বলে ৭১ রানে ব্যাট করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। মহম্মদ আমিরের বল ব্যাটে না লাগা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান বিরাট। নিজের সিদ্ধান্তে নিজেই ক্ষুব্ধ হন ভারত অধিনায়ক। ৭৮ বলে ৫৭ রান করেন ভারতীয় ওপেনার কেএল রাহুলও। পাকিস্তানের হয়ে অসাধারণ বল করা মহম্মদ আমির নিয়েছেন ৩ উইকেট।
শেষ হল ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ পাকিস্তান হারল ৮৯ রানে। বড় জয় টিম ইন্ডিয়ার। শেষ অবধি ৪০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ২১২ রান।
বুমরার ওভার শেষে পাকিস্তান। শেষ ৬ বলে চাই ৯৪ রান।
চাহালের ওভারে ক্যাচ মিস করলেন কেএল রাহুল। এল ১৪ রান। শেষ ১২ বলে পাকিস্তানের চাই ১০৬ রান।
শেষ ১৮ বলে পাকিস্তানের চাই ১২০ রান।
৩৭ তম ওভারে বুমরা-র বলে এল ১০ রান। পাকিস্তান ১৭২/৬।
৩৬ তম ওভারে এল মাত্র ৬ রান। পাকিস্তান ১৭২/৬।
প্রায় ঘণ্টাখানেক পর ফের শুরু হচ্ছে খেলা। ৪০ ওভারে পাকিস্তানের টার্গেট ৩০২ রান। ফলে পাকিস্তানে নামার আগেই ম্যাচ হেরে বসে রয়েছে।
ফের নামল বৃষ্টি। খেলা বন্ধ। তবে ৩৫ ওভার শেষে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত ৮৬ রানে এগিয়ে রয়েছে। ফলে খেলা না হলে সরাসরি ভারতকে জয়ী ঘোষণা করা হবে।
৩৫ তম ওভারে এল মাত্র ১ রান। পাকিস্তান ১৬৬/৬ তুলে ধুঁকছে।
বিজয় শঙ্করের বলে আউট হলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
৩৪ ওভারের শেষে পাকিস্তানের রান ১৬৫/৫।
৩৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৫৭/৫।
৩২ ওভার শেষে পাকিস্তান দেড়শো রানের গণ্ডী পেরোল। উঠল ১৫৪/৫।
শেষ হল ৩১তম ওভার। পাকিস্তানের রান ১৪৬/৫।
৩০ ওভার শেষে পাকিস্তান ১৪০/৫। কুলদীপের ওভারে এল মাত্র ৩ রান।
২৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩৭/৫।
২৮ ওভার শেষে পাকিস্তান ১৩২/৫।
এক ওভারে দুই উইকেট তুলে নিলেন হার্দিক পাণ্ডিয়া। পরপর দুই বলে ফেরালেন মহম্মদ হাফিজ ও শোয়েব মালিককে। ২৭ ওভার শেষে পাকিস্তান ১২৯/৫।
২৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৩, পরপর দুই ওভারে দুই উইকেট কুলদীপের।
মেডেন উইকেট নিলেন কুলদীপ। ২৬ ওভার শেষে পাকিস্তান ১২৬/৩।
ফের বড় উইকেট পেলেন কুলদীপ। ৬২ রানে ফেরালেন ফকর জামানকে।
যুজবেন্দ্র চাহালের ওভারে এল ৯ রান। পাকিস্তান ২৫ ওভার শেষে ১২৬/২।
৪৮ রানের মাথায় বাবর আজমকে বোল্ড করলেন কুলদীপ যাদব।
২৩ ওভার শেষে পাকিস্তানের রান ১১৩/১।
২২ ওভার শেষে উঠল ১০৩/১ রান। ফকর জামান অনবদ্য খেলছেন।
যুজবেন্দ্র চাহালকে ছক্কা হাঁকিয়ে অর্শধতরান করলেন ফকর জামান। ২১ ওভার শেষে পাকিস্তান ৯৫/১।
ফকর জামানকে স্টাম্পিংয়ের সুযোগ এসে গিয়েছিল। তবে একটুর জন্য মিস হল। কুলদীপ যাদবের ওভারে এল ১ রান। ২০ ওভার শেষে পাকিস্তান ১ উইকেটে ৮৭ রান তুলল।
চাহলের ওভার থেকে মাত্র ২ রান তুলতে সক্ষম হল পাকিস্তান। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৬/১।
অন্য এন্ড থেকে কুলদীপকে আক্রমণে আনলেন বিরাট। ওভারে এল ৫ রান। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৪/১।
যুজবেন্দ্র চাহলের প্রথম ওভারে এল ৪ রান। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৯/১।
হার্দিকের ওভারে ব্যাট খুলে অসাধারণ ২টি চার মারলেন ফাকার জামান। ওভারে এল ১১ রান। ধীর ধীরে খেলা ধরার চেষ্টায় পাকিস্তান। ১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৫/১।
ড্রিংকস ব্রেকের পর প্রথম ওভার বল করতে এলেন হার্দিক পাণ্ডিয়া।
বাবর আজম ও ফাকার জামানের মধ্যে ৫১ রানের পার্টনারশিপ।
কুলদীপ যাদবের ওভারে এল ৬ রান। ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬৪/১। ম্যাচ জিততে আরো ২৭৩ রান করতে হবে পাকিস্তানকে।
২৫ রানে ব্যাট করছেন বাবর আজম। ২৪ রানে খেলছেন ফাকার জামান। একটি চার সহ ওভারে ৭ রান দিলেন হার্দিক পাণ্ডিয়া। ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫৮/১।
স্পিনার কুলদীপ যাদবকে আক্রমণে আনলেন অধিনায়ক কোহলি। প্রথম ওভারে ২ রান দিলেন চায়না ম্যান। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫১/১।
ম্যাচে চেপে বসেছে ভারত। ছন্দ ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় পাকিস্তান। গ্যাপ খুঁজতে ব্যর্থ পাক ব্যাটসম্য়ানরা। বিজয় শঙ্করের ওভারে তবু একটি চার সহ এল ৮ রান। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪৯/১।
গ্যালারিতে ঢাক-ঢোল বাজিয়ে চলেছেন ভারতীয় সমর্থকরা। ১১তম ওভার শেষ করলেন হার্দিক পাণ্ডিয়া। দিলেন মাত্র ৩ রান। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪১/১।
অন্য এন্ডে বুমরার বদলে বোলিং অ্যাটাকে আনা হল বিজয় শঙ্করকে। ওভারে ৩ এল রান। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৮/১। ৪০ ওভারে আর ২৯৯ রান করতে হবে পাকিস্তানকে।
বিজয় শঙ্করের বদলে হার্দিক পাণ্ডিয়াকে বোলিং অ্যাটাকে আনলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একটি চার সহ প্রথম ওভারে ৫ রান দিলেন হার্দিক। ৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৪/১।
দারুণ বল করেও ওভারের শেষ বলে চার খেলেন বুমরা। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৯/১।
আবার ওভার শুরু করতে এসেই প্রথম বলে চার খেলেন বিজয় শঙ্কর। ওভারে এল ৫ রান। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৫/১।
জসপ্রীত বুমরার ওভারে এল একটি চার সহ ৬ রান। ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২০/১।
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই প্রথম বলে উইকেট পেলেন বিজয়। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৪/১।
পায়ে চোট পেয়ে মাঠের বাইরে গেলেন ভুবনেশ্বর কুমার। তাঁর বদলে ওভার শেষ করতে এসেই প্রথম বলে ইমাম উল হকের উইকেট তুলে নিলেন বিজয় শঙ্কর।
জসপ্রীত বুমরার অসাধারণ বোলিং। ওভারে এল মাত্র ১ রান। ৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩/০।
ভুবনেশ্বর কুমারের ওভারে ইমাম উল হকের দুরন্ত চার। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২/০।
অফ সাইডের বাইরে বুমরার জুসি ফুলটস। চার মারতে ভুল করেননি পাকিস্তানের ফাকার জামান। ওভারে এল ৪ রান। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬/০।
দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
প্রথম ওভারে ২ রান দিলেন ভুবনেশ্বর কুমার। ১ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২ রান।
পাকিস্তানের ইনিংসের প্রথম ওভার বল করতে এলেন ভুবনেশ্বর কুমার।
মাঠে নেমেও বৃষ্টির জন্য ফিরে যেতে হল ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের।
মাঠে ওয়ার্ম-আপে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা।
দুই ইনিংসের মাঝে ফের বৃষ্টি হওয়ায় বন্ধ রয়েছে খেলা। মাঠ পরিদর্শনে নেমেছেন আম্পায়াররা।
স্লগ ওভারে আবারও দুর্দান্ত বোলিং মহম্মদ আমিরের। ভারতীয় ইনিংসের শেষ ওভারে দিলেন ৯ রান। ৫০ ওভার শেষে ভারতের স্কোর ৩৩৬/৫।
আল্ট্রা এজ অনুযায়ী, বল ব্যাটে লাগেনি বিরাট কোহলির। তাও নিজেই ক্রিজ ছাড়ায় হতাশ ভারতের অধিনায়ক। ওয়াহাব রিয়াজের ৪৯তম ওভারে একটি চার মারলেন বিজয় শঙ্কর। ওভারে এল ১২ রান। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৩২৭/৫।
৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৩১৫/৫
৪৮তম ওভারে বল করতে এসেই বিরাট কোহলির (৭৭) উইকেট নিলেন মহম্মদ আমির। ৪৭.৪ ওভারে ভারতের স্কোর ৩১৪/৫।
ওয়াহাব রিয়াজের ওভারে এল একটি চার সহ ৯ রান। অসাধারণ বিরাট কোহলি। ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ৩১১/৪।
সুখবর। ওল্ড ট্রাফোর্ডে ব্যাট করতে নামছেন বিরাট কোহলি ও বিজয় শঙ্কর।
ওল্ড ট্রাফোর্ডের মাঠে পাকিস্তানি বোলারদের ওয়ার্ম-আপ শুরু।
মাঠ পরীক্ষা করছেন আম্পায়াররা। যে কোনও সময় শুরু হতে পারে খেলা।
মাঠ শুকানোর কাজ করছেন গ্রাউন্ড স্টাফরা।
দারুণ খবর। ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি থেমে যাওয়ায় পিচ থেকে সরানো হল কভার। খুব শীঘ্রই শুরু হবে খেলা।
রোহিত শর্মা ও কেএল রাহুলের মধ্যে ১৩৬ রানের ওপেনিং পার্টনারশিপ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের ইতিহাসে রেকর্ড।
নিজের জীবনের দ্রুততম অর্ধ-শতরান (৩৪ বলে) করলেন রোহিত শর্মা। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের (১৪০) মালিকও হলেন রোহিত।
ম্যাচে ১ উইকেট নিলেও ৯ ওভার বল করে ৮৪ রান দিয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলি। এর আগে বিশ্বকাপে এক ইনিংসে এত রান দেননি কোনও পাক বোলার।
ওল্ড ট্রাফোর্ডে ঝিরিঝিরি বৃষ্টি। বন্ধ হল খেলা। তারই মধ্যে ওয়াহাব রিয়াজের বলে রিভিউ জিতলেন বিজয় শঙ্কর। ৪৬.৪ ওভারে ভারতের স্কোর ৩০৫/৪।
ক্রিজে এলেন বিজয় শঙ্কর। ৭০ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ৩০২/৪।
মহম্মদ আমিরের বলে আউট হলেন মহেন্দ্র সিং ধোনি।
২২২ ইনিংসে ১১ হাজার রান করে ভারতীয়দের মধ্যে দ্রুততম হলেন বিরাট কোহলি। হাসান আলির ওভারে মারলেন চোখ ধাঁধাঁনো ২টি চার। ৬৭ রানে খেলছেন ভারতের অধিনায়ক। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ২৯৮/৩।
৫১ বলে অর্ধ-শতরান পূর্ণ করেই মহম্মদ আমিরের ওভারে হাত খুললেন বিরাট কোহলি। মিড অফ দিয়ে বার করলেন চার। চার মারলেন হার্দিক পাণ্ডিয়াও। পরের বলেই আউটও হলেন তিনি। ২৬ রান করলেন পাণ্ডিয়া। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ২৮৬/৩।
হাসান আলির বলে হার্দিক পাণ্ডিয়ার ওয়ান হ্যান্ডেড সিক্স। তাও ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে। চতুর্থ বল ফুলটস পরলে চার হাঁকালেন হার্দিক। ওভারে এল ১৩ রান। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ২৭৪/২।
আবারও আক্রমণে এসেই প্রথম বলে বিরাট কোহলির কাছে চার খেলেন ওয়াহাব রিয়াজ। ওভারে এল ৭ রান। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ২৬১/২।
হাসান আলির ওভারে এল ৬ রান। ৪১ রানে খেলছেন বিরাট। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২৫৪/২।
রোহিতের পর ব্যাট ঘোরাতে শুরু করলেন অধিনায়ক বিরাট কোহলি। ক্রিজে হার্দিক পাণ্ডিয়া। শাদাব খানের ওভারে এল একটি চার সহ ১০ রান। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২৪৮/২।
হাসান আলির সফল ওভার শেষ। ওভারে এল ৮ রান। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ২৩৮/২।
চার মারার পরের বলে হাসান আলির বলে আউট হলেন রোহিত (১৪০)। স্বস্তির নিঃশ্বাস ফেলল পাকিস্তান। ভারতের সহ-অধিনায়ককে দাঁড়িয়ে সম্মান জানালেন দর্শকরা। ৩৮.২ ওভারে ভারতের স্কোর ২৩৪/২।
রোহিত-বিরাটের পার্টনারশিপ ভাঙতে মরিয়া পাকিস্তান। ওয়াহাব রিয়াজের শর্ট বলে পুল করে চার মারলেন হিটম্যান। ১৩৬ রানে খেলছেন রোহিত। ৩০ রানে খেলছেন কোহলি। ওভারে এল ১০ রান। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ২৩০/১।
ড্রিংকসের পর ইমাদ ওয়াসিমের ওভার থেকে ৫ রান নিল ভারত। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ২২০/১।
টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া রোহিত শর্মা রয়েছেন দুরন্ত ফর্মে। তাঁর মারা একটি চার সহ ওয়াহাব রিয়াজের ওভারে এল ৯ রান। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ২১৫/১।
১১৯ রানে খেলছেন রোহিত। ইমাদ ওয়াসিমের ওভারে ব্যাটের কাণায় লেগে চার পেলেন। ২৪ রানে ব্যাট করছেন বিরাট। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২০৬/১।
শাদাব খানকে সুইপ করে চার মারলেন রোহিত। ওভারে এলেন ৮ রান। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১৯৯/১।
৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৯১/১।
অধিনায়ক বিরাট ও সহ-অধিনায়ক রোহিতের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৮৭/১।
আমিরের ওভারে বিরাটের ব্যাট থেকে এল চার। ওভারে এল ৯ রান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৮১/১।
৮৪ বলে ২৪তম শতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৭২/১।
আমিরের ওভারে এল মাত্র ১ রান। ৫টি ডট বল দিলেন বিরাট। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৬৫/১
মুখোমুখি বিরাট-আমির। জমে গেছে খেলা।
মহম্মদ আমিরকে আবারও আক্রমণে আনলেন পাক অধিনায়ক সারফারাজ আহমেদ।
শতরানের থেকে ৬ রান দূরে রোহিত শর্মা। অধিনায়ক বিরাট কোহলি খেলছেন ৭ রানে। ওয়াহাব রিয়াজ দিলেন ৪ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৪/১।
৯২ রানে খেলছেন রোহিত। হাসান আলির ওভারে এল ৯ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১৬০/১।
অফ স্ট্যাম্পের বাইরে হাসান আলির লুজ বলে ছক্কা হাঁকালেন রোহিত শর্মা।
২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৫১/১।
সফল ওয়াহাব রিয়াজ আবারও বল করতে এলেন।
আগের ওভারে রোহিত-রাহুলের পার্টনারশিপ ভেঙেছেন রিয়াজ। পরের ওভারে হাসান আলিকে আনলেন পাক অধিনায়ক সারফারাজ। রোহিতকে সঙ্গ দিতে ক্রিজে ভারত অধিনায়ক বিরাট কোহলি। হিটম্যানের ব্যাটের ইন-সাইড থেকে চার। ওভারে এল ১০ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৪৬/১
২৪ ওভার শেষে ভারতের স্কোর ১৩৬/১।
৭৫ রানে খেলছেন রোহিত শর্মা। রানে ব্যাট করছেন কেএল রাহুল। পিচের ডেঞ্জার এরিয়ায় ঢুকে পড়ায় ওয়াহাব রিয়াজকে আম্পায়ারের সতর্কতা। অবশেষে রাহুলের (৫৭) উইকেট নিলেন রিয়াজ। ২৩.৫ ওভারে ভারতের স্কোর ১৩৬/১।
বাধ্য হয়ে ওয়াহাব রিয়াজকে আনলেন পাক অধিনায়ক সারফারাজ।
রোহিত-রাহুলের জুটি ভাঙতে অভিজ্ঞ মহম্মদ হাফিজকে আনলেন পাক অধিনায়ক সারফারাজ। প্রথম বলেই স্টেপ আউট করে চার মারলেন রোহিত। পঞ্চম বলে ছয় মারলেন রাহুল। ওভারে এল ১১ রান। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩৪/০।
শাদাব খানের পরিবর্তে বোলিং অ্যাটাকে এলেন শোয়েব মালিক। ছয় মেরে অর্ধ-শতরান সম্পূর্ণ করলেন রাহুল। ওভারে এল ১১ রান। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১২৩/০।
২১ ওভার শেষে ভারতের স্কোর ১১২/০
শাদাব খানকেই বল করতে আনলেন পাক অধিনায়ক সারফারাজ। দিলেন ২ রান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১০৫/০।
ইমাদ ওয়াসিমের ষষ্ঠ ওভারে এল ২ রান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১০৩/০।
শাদাব খানের ওভারে পার্টনারশিপে শতরান পূর্ণ করলেন রোহিত ও রাহুল। হিটম্যান ব্যাট করছেন ৬১ রানে। ৩৭-এ ব্যাট করছেন রাহুল। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১০১/০। ড্রিংকস ব্রেক।
নিজের পাঁচ ওভার শেষ করলেন ইমাদ। দিলেন ৬ রান। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯৯/০।
আবারও শাদাব খান। প্রথম বলেই রোহিতের চোখ জুড়ানো চার। ওভারে এল ৬ রান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৯৩/০।
ইমাদ ওয়াসিমের ওভারে এল ৪ রান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮৭/০।
নিজের প্রথম ওভারে ১৭ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে ৩ রান দিলেন শাদাব খান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৮৩/০।
ইমাদ ওয়াসিমের ওভারে এল ১ রান। ৫০-এ ব্যাট করছেন রোহিত। ২৮ রানে খেলছেন রাহুল। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৮০/০।
দুই এন্ডেই স্পিনারকে অ্যাটাকে আনলেন পাক অধিনায়ক সারফারাজ আহমেদ। শাদাব খানের প্রথম বলে দুর্দান্ত স্কোয়ার কাটে চার মারলেন রাহুল। চতুর্থ বলে ছয় মারলেন রোহিত শর্মা। পঞ্চম বলে চার হিটম্যানের। অর্ধ-শতরান পূর্ণ করলেন রোহিত। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৭৯/০।
ইমাদ ওয়াসিমের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সুইপে চার মারলেন কেএল রাহুল। দ্বিতীয় বলে নিলেন ৩ রান। তৃতীয় বলে সিঙ্গলস নিলেন রোহিত শর্মা। ওভারে এল ৯ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৬২/০।
ওয়াহাব রিয়াজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ২ রান নিতে গিয়ে রান আউট হওয়ার হাত থেকে একটুর জন্য বাঁচলেন রোহিত শর্মা। শেষ বলে হিটম্যানের দুর্দান্ত চার। ওভারে এল ৭ রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৫৩/০।
এক্সাইটমেন্ট আট ইটস বেস্ট। ইতিমধ্যেই পিচের মধ্যে হেঁটে দুটি ওয়ার্নিং পেয়েছেন মহম্মদ আমির।
বিপজ্জনক ভাবে ব্যাট করছেন রোহিত শর্মা। মহম্মদ আমিরের পরিবর্তে বল করতে এলেন স্পিনার ইমাদ ওয়াসিম। ওভারে এল ৪ রান। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৪৬/০।
আগ্রাসী ওয়াহাব রিয়াজের প্রথম ওভারে একটি চার সহ এল ৭ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪২/০।
বোলিংয়ে পরিবর্তন। হাসান আলির পরিবর্তে বল করতে এলেন ওয়াহাব রিয়াজ। প্রথম দুই বলে দিলেন ২ রান।
অভিজ্ঞ মহম্মদ আমিরের চতুর্থ ওভার থেকে এল ৩ রান। ২৬ রানে খেলছেন রোহিত। ৮-এ ব্যাট করছেন রাহুল। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৫/০।
হাসান আলির বলে রোহিত শর্মার স্বভাবোচিত স্কোয়ার কাট। বিদ্যুতের গতিতে বল বাউন্ডারির বাইরে। পুলে ছয়ও মারলেন রোহিত। ওভারে এল ১২ রান। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩২/০।
পঞ্চম ওভার বল করছেন হাসান আলি।
আমিরের ওভার থেকে এল ৪ রান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২০/০।
চতুর্থ ওভার বল করতে এলেন মহম্মদ আমির। দ্বিতীয় বলে পুলে চার মারলেন রাহুল।
হাসান আলির তৃতীয় বলে স্ট্রেট ড্রাইভে দুর্দান্ত চার মারলেন রোহিত শর্মা। ওভার থেকে এল ৫ রান। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১৬/০।
ম্যাচের তৃতীয় ওভার বল করতে এলেন হাসান আলি। প্রথম বলে ১ রান নিলেন কেএল রাহুল।
আমিরের দ্বিতীয় ওভার থেকে এল মাত্র ২ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১১/০।
মহম্মদ আমিরের বিষাক্ত বাউন্সারে চালাতে গিয়ে মিস করলেন রোহিত।
হাসান আলির ওভারের তৃতীয় বলে ইন-সাইড এজে চার পেলেন রোহিত। ম্যাচে ভারতের প্রথম চার। পঞ্চম বলে ২ রান নিলেন হিট ম্যান। ষষ্ঠ বলে এল ৩ রান। ২ ওভার শেষে ভারতের স্কোর ৯/০।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ওভার বল করতে এলেন হাসান আলি। সামনে রোহিত শর্মা।
মেঘাচ্ছন্ন ওল্ড ট্রাফোর্ডে প্রথম ওভার বল করলেন মহম্মদ আমির। সাবধানী কেএল রাহুল দিলেন মেডেন। ১ ওভার শেষে ভারতের স্কোর ০/০।
জাতীয় সঙ্গীত গাইলেন দুই দেশের ক্রিকেটাররা। আবেগাপ্লুত সমর্থকরা।
ম্যাচের অন্যতম আকর্ষণ বিরাট বনাম আমিরের ডুয়েল
পাকিস্তান একাদশ- ইমাম উল হক, ফকহর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ(অধিনায়ক), শোয়েব মালিক, ইমাদ ওয়াশিম,শাদাব খান,হাসান আলি, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির
ভারত একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব
কোহলির দলে এদিন একটি পরিবর্তন। শিখর ধাওয়ান ছিটকে যাওয়ার কারণে দলে এলেন বিজয় শংকর। বলার অপেক্ষা রাখে না চার নম্বরের কথা মাথায় রেখেই বিজয়কে দলে নিলেন কোহলি
দুই স্পিনারে খেলছে পাকিস্তান। শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতীয় দলে ঢুকেছেন বিজয় শঙ্কর।
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান।
আর কিছুক্ষণের মধ্যেই টস। মাঠ জুড়ে শোরগোলে মাতলেন ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা।
স্যাঁতস্যাঁতে ওল্ড ট্রাফোর্ডে পিচ কিন্তু শুকনো। পেসের পাশাপাশি পিচে টার্নও থাকবে। পরের দিকে বৃষ্টি হলেও হতে পারে। তাই টসে জিতে প্রথমে ব্যাট করাই শ্রেয়।
ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার।
লড়াইয়ে নজরে, বিরাট কোহলি বনাম মহম্মদ আমির ও রোহিত শর্মা বনাম ওয়াহাব রিয়াজ।
ইতিমধ্যেই মাঠে প্রবেশ করে ফেলেছেন ক্রিকেটাররা। আকাশ মেঘলা হলেও এখনও বৃষ্টির দেখা নেই ম্যাঞ্চেস্টারে। এবং ফ্যানদেরও আকুতি, আজ যেন না নামেন বর্ষাসুর।
স্যাঁতস্যাঁতে পরিবেশে পাকিস্তানের বিরুদ্ধে স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে পেসার মহম্মদ সামিকে খেলাতে পারে ভারত। শিখর ধাওয়ানের বদলি হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে দীনেশ কার্তিক ও বিজয় শঙ্করের লড়াই।
ওল্ড ট্রাফোর্ডোর আকাশ মেঘাচ্ছন্ন। বেলার দিকে ঝিরিঝিরি বৃষ্টির পূর্বাভাস। তবু ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে আগ্রহে কোনও ঘাটতি নেই। ইতিমধ্যেই শেষ ম্যাচের সব টিকিট। ব্ল্যাকে চড়া দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন ক্রিকেট প্রেমীরা। সাজগোজ করে সকাল সকালই মাঠে ভিড় জমাতে শুরু করেছেন ভারত-পাক সমর্থকরা। ফুটবলের শহরে শুরু হয়েছে ক্রিকেট উৎসব।