ইংরেজ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ২৪১ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ম্যাচে তিন উইকেট নিলেন লিয়াম প্ল্যাঙ্কেট ও ক্রিস ওকস। ১টি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও জোফ্রা আর্চার। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন বাঁ-হাতি ওপেনার হেনরি নিকোলস। উইকেটরক্ষক টম লাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন যথাক্রমে ৪৭ ও ৩০ রান করেন। বিশ্বকাপ জিততে ৫০ ওভারে ইংল্যান্ডকে ২৪২ রান তুলতে হবে। কিউই-দের বোলিং শক্তির দিকে তাকিয়ে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সুপার ওভারেও একই রান উঠল। তবে ইংল্যান্ড জিতে গেল বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপ জিতল ইংরেজরা।
শেষ বলে চাই ২ রান।
চতুর্থ বলেও এল ২ রান। শেষ ২ বলে চাই ৩ রান।
তৃতীয় বলে এল ২ রান। শেষ ৩ বলে চাই ৫ রান।
দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন নিশম। শেষ ৪ বলে চাই ৭ রান।
প্রথম বলে এল ২ রান। ১ বল শেষে নিউজিল্যান্ড তুলল ৩ রান।
প্রথম বল ওয়াইডে এল ১ রান। ৬ বলে আর ১৫ চাই নিউজিল্যান্ডের।
রান তাড়া করতে নামল কিউয়িরা। ইংল্যান্ডের বোলার হলেন জোফ্রা আর্চার। দুই ব্যাটসম্যান হলেন মার্টিন গাপটিল ও জিমি নিশম।
৬ বলে নিউজিল্যান্ডের চাই ১৬ রান।
ষষ্ঠ বলে এল ৪ রান। ১ ওভার শেষে ইংল্যান্ড তুলল ১৫ রান।
পঞ্চম বলে বাটলার নিলেন ২ রান।
চতুর্থ বলে ১ রান এল বোল্টের বলে।
তৃতীয় বলে চার মারলেন স্টোকস।
দ্বিতীয় বলে এল ১ রান।
প্রথম বলে স্টোকস নিলেন ৩ রান।
শুরু হল সুপার ওভার। ক্রিজে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান বেন স্টোকস ও জস বাটলার। বোলার ট্রেন্ট বোল্ট।
একই স্কোরে শেষ হল দুই দলের ইনিংস। বিশ্বকাপ ফাইনাল গড়াল সুপার ওভারে।
শেষ বলে ইংল্যান্ডের জয়ের জন্য চাই ২ রান।
রুদ্ধশ্বাস ফাইনালে কোনওক্রমে বাঁচলেন স্টোকস। তবে শেষ বলে নিশম জোফ্রা আর্চারের উইকেট নিয়ে অষ্টম উইকেটের পতন ঘটালেন। শেষ ৬ বলে ইংল্যান্ডের চাই ১৫ রান।
১০ রানে ফিরলেন লিয়াম প্ল্যাঙ্কেট। ৯ বলে চাই ২২ রান। ইংল্যান্ড ২২০/৭।
শেষ ১২ বলে চাই ২৪ রান। ৪৮ ওভার শেষে ইংল্যান্ড ২১৮/৬।
৪৭ ওভার শেষে উঠল ২০৮/৬। অনবদ্য বোলিং লকি ফার্গুসনের। ১০ ওভারে ৫০ রান দিয়ে নিলেন ৩ উইকেট।
লকি ফার্গুসনের বলে আউট ক্রিস ওকস। ইংল্যান্ড ২০৩ রানে হারাল ষষ্ঠ উইকেট।
৪৬ ওভার শেষে ইংল্যান্ড ২০৩/৫। ইংল্যান্ডের ভরসা বেন স্টোকস ৫৬ রানে ক্রিজে রয়েছেন।
৪৫ তম ওভার শেষ হল। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস ওকস।
ফার্গুসনের বলে ৫৯ রানে ফিরলেন জস বাটলার। ইংল্যান্ড ৪৪.৫ ওভারে ১৯৬ রানে ৫ উইকেট হারাল।
বাটলার ও স্টোকস দুজনেই অর্ধশতরান করে ফেললেন। ৪৪ ওভার শেষে উঠল ১৮৯ রান ৪ উইকেটের বিনিময়ে।
৪৩ ওভারের শেষে উঠল ১৮৩/৪। শেষ ৭ ওভারে চাই ৫৯ রান।
ইংল্যান্ড ১৭৭/৪ তুলল ৪২ ওভারের শেষে।
৪১ ওভার শেষে উঠল ১৭৩/৪।
আর ম্যাচের বাকী ১০ ওভার। শেষ হল ৪০তম ওভার। ইংল্যান্ড পৌঁছে গেল ৪ উইকেটে ১৭০ রানে।
শেষ হল ৩৯তম ওভার। ইংল্যান্ড পৌঁছে গেল ১৬২ রানে।
দলগত দেড়শো রানের গণ্ডী পেরিয়ে গেল ইংল্যান্ড। ৩৮ ওভার শেষে স্কোর ১৫৬/৪।
৩৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৪৯/৪। শেষ ৭৮ বলে চাই ৯৩ রান।
খেলায় ফিরছে ইংল্যান্ড। ৩৬ ওভার শেষে স্কোর ১৪৩/৪। ক্রিজে সেট হয়ে গিয়েছেন বাটলার-স্টোকস।
৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৪১/৪।
ম্যাট হেনরির ওভারে এল ৮ রান। ইংল্যান্ড তুলল ৪ উইকেটে ১৩৭ রান।
শেষ হল ৩৩ তম ওভার। ইংল্যান্ড ১২৯ তুলল ৪ উইকেটের বিনিময়ে। অনবদ্য বোলিং করে ইংরেজদের আটকে রেখেছে কিউয়ি বোলাররা।
৩২ ওভারের পর উঠল ১২৬/৪। ক্রিজে বেন স্টোকস ও জস বাটলার।
৩১ ওভারের পর উঠল ১১৯ রান।
ইংল্যান্ড ৩০ ওভার শেষে ১১৫/৪। ভালো চেপে ধরেছে কিউয়িরা।
২৯ ওভার শেষে ইংল্যান্ড ১১১/৪।
নিশহামের ওভারে এল ৮ রান। ২৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০৬/৪। বিশ্বকাপ জিততে ১৩২ বলে ১৩৬ রান প্রয়োজন ইংরেজদের।
জেমস নিশহামের তৃতীয় ওভারের তৃতীয় বলে চার মারলেন বেন স্টোকস।
গ্রান্ডহোম দুর্দান্ত মেডেন ওভার। ২৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯৮/৪।
ব্যাট করছেন বেন স্টোকস ও জোস বাটলার।
নিজের নবম ওভার বল করছেন কলিন ডে গ্রান্ডহোম।
ওভারে এল ৫ রান। ২৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯৮/৪।
জেমস নিশহামের দ্বিতীয় ওভার।
অষ্টম ওভারে ৪ রান দিলেন গ্রান্ডহোম। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯৩/৪।
অষ্টম ওভারে ৪ রান দিলেন গ্রান্ডহোম। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯৩/৪।
নিশহামের দুর্দান্ত প্রথম ওভারে এল ৩ রান। অসাধারণ ক্য়াচ নিয়ে ইংরেজ অধিনায়ককে ফেরালেন লোকি ফার্গুসন। ২৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮৯/৪।
IS THAT A CATCH? THAT IS A CATCH!#EoinMorgan pulls and Lockie Ferguson takes a brilliant low grab diving forward. Jimmy Neesham has a wicket with his first ball!
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
New Zealand are firmly on top now. In walks Jos Buttler...#CWC19 | #CWC19Final pic.twitter.com/BuiUPdAMgr
দুর্দান্ত বোলিং পরিবর্তন। প্রথম ওভারের প্রথম বলেই ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ফেরালেন জেমস নিশহাম।
গ্রান্ডহোমের সপ্তম ওভারে এল ৪ রান। ২৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮৬/৩।
নিজের সপ্তম ওভার বল করছেন কলিন ডে গ্রান্ডহোম। তৃতীয় বলে চার মারলেন বেন স্টোকস।
ওয়াইড চার সহ ফার্গুসনের ওভারে এল ৭ রান। ২২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮২/৩।
ইয়ন মর্গ্যানকে একের পর এক বাউন্সার দিয়ে চলেছেন লোকি ফার্গুসন।
ওভারে এল ২ রান। ২১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭৫/৩।
ষষ্ঠ ওভার বল করছেন কলিন ডে গ্রান্ডহোম।
ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যানকে সঙ্গ দিতে ক্রিজে বেন স্টোকস।
দুই ল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই। ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭৩/৩।
Death rattle ☠️#CWC19 | #CWC19Final pic.twitter.com/LgCguJLaMw
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
ফার্গুসনের বলে বোল্ড হলেন বেয়ারস্টো। তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
ফার্গুসনের তৃতীয় ওভারের দ্বিতীয় ওভারে চার মারলেন জনি বেয়ারস্টো।
নিজের পঞ্চম ওভারে ৩ রান দিলেন গ্রান্ডহোম। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৬/২।
ওভারে এল ৩ রান। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৩/২।
লোকি ফার্গুসনের দ্বিতীয় ওভার।
গ্রান্ডহোমের সফল ওভারে এল ১ রান। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬০/২।
Joe Root nicks off - the pressure finally tells!
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
England's No.3 was getting frustrated and aims a big swing, but only gets a thin edge.
New Zealand are right in this game!#CWC19 | #CWC19Final pic.twitter.com/OzeDuVB5Q7
২ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।
নিজের চতুর্থ ওভারে জো রুটকে তুলে ইংল্যান্ডকে বড় ঝটকা দিলেন গ্রান্ডহোম। ৭ রান করে আউট রুট।
ফার্গুসনের প্রথম ওভারে এল ৩ রান। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫৯/১।
লোকি ফার্গুসনকে বোলিং আক্রমণে আনলেন ব্ল্যাক ক্যাপদের অধিনায়ক উইলিয়ামসন।
ওভারে এল ৫ রান। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫৬/১।
কলিন ডে গ্রান্ডহোমের তৃতীয় ওভার চলছে।
ওভারে এল ৯ রান। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫১/১।
পঞ্চম বলে ব্যাটের কানায় লেগে চার পেলেন বেয়ারস্টো।
চতু্র্থ বলে চার মারলেন বেয়ারস্টো।
ম্যাট হেনরির সপ্তম ওভার।
ওভারে এল ৩ রান। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪২/১।
গ্রান্ডহোমের দ্বিতীয় ওভার।
আনপ্লেয়েবেল হেনরি। নিজের ষষ্ঠ ওভারও দিলেন মেডেন। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৯/১।
ফলো-থ্রুতে বোয়াস্টোর ক্যাচ ফেললেন গ্রান্ডহোম। দিলেন মেডেন। ১১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৯/১।
ট্রেন্ট বোল্টের পরিবর্তে কলিন ডে গ্রান্ডহোমকে বল করতে ডাকলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
পঞ্চম ওভার মেডেন দিলেন ম্যাট হেনরি। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৯/১।
কিউই ম্যাট হেনরির পঞ্চম ওভার।
নিজের পঞ্চম ওভারে একটি চার সহ ৫ রান দিলেন বোল্ট। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৯/১।
ওভারে এল ১ রান। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৪/১।
ম্যাট হেনরির চতুর্থ ওভার ফেস করছেন জো রুট।
ওভারে এল ৫ রান। ৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৩/১।
ট্রেন্ট বোল্টের চতুর্থ ওভারের তৃতীয় বলে চার মারলেন জনি বেয়ারস্টো।
৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৮/১।
When you take your side's first wicket in a World Cup final.#CWC19 | #CWC19Final pic.twitter.com/zxIRkS8gC3
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
২০ বলে ১৭ রান করে আউট হলেন রয়।
চতুর্থ বলে রয়ের উইকেট তুলে ইংল্যান্ডকে ধাক্কা দিলেন হেনরি।
কিউই ম্যাট হেনরির তৃতীয় ওভারের দ্বিতীয় ওভারে জেসন রয়ের চোখ জুড়ানো চার।
ওভারে এল ৮ রান। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৪/০।
পঞ্চম বল ফুলটস দিয়ে ফের চার খেলেন বোল্ট।
ওভারের তৃতীয় বলে চার মারলেন ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টো।
তৃতীয় ওভার বল করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
হেনরির ওভারে এল ৪ রান। ৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৬/০।
ম্যাট হেনরির দ্বিতীয় ওভার।
৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২/০।
পরের বলেই চার মারলেন ইংরেজ ওপেনার।
বোল্টের দুর্দান্ত ইয়র্কার কোনও মতে সামাল দিলেন রয়।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ওয়াইড দিলেন ট্রেন্ট বোল্ট।
হেনরির ওভারের শেষ বলে স্ট্রেট ড্রাইভে চার মারলেন রয়। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫/০।
প্রথম ৫ বলে কোনও রান হল না।
ম্যাট হেনরির সুইং বুঝতে নাজেহাল ইন-ফর্ম রয়।
নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন ম্যাট হেনরি।
দারুণ শুরু করলেন বোল্ট। প্রথম ওভারে দিলেন মাত্র ১ রান। ১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১/০।
নট আউট জেসন রয়।
প্রথম বলেই রয়ের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন।
স্ট্রাইক নেবেন ইংল্যান্ডের জেসন রয়।
কিউই-দের হয়ে প্রথম ওভার বল করবেন ট্রেন্ট বোল্ট।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নামছে ইংল্যান্ড।
শেষ ওভারে মাত্র ৩ রান দিলেন জোফ্রা আর্চার। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান তুলল নিউজিল্যান্ড।
ম্যাট হেনরিকে বোল্ড করে ম্যাচে নিজের প্রথম উইকেট নিলেন জোফ্রা আর্চার।
ওকসের ওভারে এল ১৩ রান। ৯ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিলেন ওকস। ৪৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৩৮/৭।
পরের বলেই টম লাথামের উইকেট তুলে নিলেন ওকস। ৫৬ বলে ৪৭ করলেন কিউই উইকেটরক্ষক।
ক্রিস ওকসের নবম ওভারে ওয়াইডে চার রান পেল নিউজিল্যান্ড।
ওভারে এল ৫ রান। ৪৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২২৫/৬।
নবম ওভার বল করছেন জোফ্রা আর্চার।
ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট নিলেন ক্রিস ওকস। ৪৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২২০/৬।
কলিন ডে গ্রান্ডহোমের উইকেট নিলেন ওকস।
স্লগ ওভারে দুর্দান্ত বল করছে ইংল্যান্ড।
নিজের অষ্টম ওভার বল করতে এলেন ক্রিস ওকস।
আর্চারের অষ্টম ওভার থেকে এল মাত্র ৩ রান। ৪৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১৪/৫।
New Zealand are 211/5 heading into the last five overs of the innings.
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
Can Colin de Grandhomme and Tom Latham give the Black Caps a big finish?
Follow the #CWC19Final live on the #CWC19 app 👇
APPLE 🍎 https://t.co/whJQyCahHr
ANDROID 🤖 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/rQDuEi7mar
জোফ্রা আর্চারের অষ্টম ওভার।
৪৯ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে নিজের ১০ ওভার শেষ করলেন উড। ৪৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১১/৫।
উডের তৃতীয় বলে ছয় হাঁকালেন টম লাথাম।
মার্ক উডের শেষ ওভার।
তিনটি ওয়াইড সহ আর্চারের ওভারে এল ৮ রান। ৪৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২০৪/৫।
জোফ্রা আর্চারের সপ্তম ওভার।
উডের নবম ওভার থেকে এল ১০ রান। ৪৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৯৬/৫।
Hats off to Liam Plunkett today 🧢 👏#CWC19 | #CWC19Final | #WeAreEngland pic.twitter.com/EDl7I2a5o0
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
উডের ওভারে লেগ বাই-তে চার পেল নিউজিল্যান্ড।
নিজের নবম ওভার বল করছেন মার্ক উড।
নিজের ষষ্ঠ ওভারে ৫ রান দিলেন আর্চার। ৪২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৮৬/৫।
জোফ্রা আর্চারকে দ্বিতীয় স্পেলে বল করতে ডাকলেন ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান।
দুর্দান্ত স্পেল। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৩ উইকেট নিলেন প্ল্যাঙ্কেট। ৪১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৮১/৫।
ম্যাচে নিজের শেষ ওভার বল করছেন ইংল্যান্ডের লিয়াম প্ল্যাঙ্কেট।
নিজের অষ্টম ওভারে ৬ রান দিলেন মার্ক উড। ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৭৯/৫।
দিনটা যেন লিয়াম প্ল্যাঙ্কেটেরই।
প্ল্যাঙ্কেটের নবম ওভারে চার মেরে আউট হলেন নিশহাম। সঠিক সময়ে সঠিক উইকেট তুলে নিলেন প্ল্যাঙ্কেট। ২৫ বলে ১৯ করলেন নিশহাম। ৩৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৭৩/৫।
নিজের নবম ওভার বল করছেন লিয়াম প্ল্যাঙ্কেট।
উডের ওভারে এল ৬ রান। ৩৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৬৫/৪।
Two fours in three balls from Jimmy Neesham - the first boundaries since the 20th over!
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
Can he kick-start the New Zealand innings?
Follow #NZvENG live and watch highlights on the #CWC19 app 👇
APPLE 🍎 https://t.co/whJQyCahHr
ANDROID 🤖 https://t.co/Lsp1fBwBKR#CWC19Final pic.twitter.com/on79DffGWJ
বড় পার্টনারশিপের খোঁজে নিউজিল্যান্ড।
মার্ক উডের সপ্তম ওভারের প্রথম বলে কভার ড্রাইভে চার মারলেন টম লাথাম।
৩৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫৯/৪।
প্ল্যাঙ্কেটের অষ্টম ওভারের চতুর্থ বলে চার মারলেন টম লাথাম।
২ উইকেট নেওয়া লিয়াম প্ল্যাঙ্কেটকে ফের বোলিং আক্রমণে আনল ইংল্যান্ড।
মার্ক উডের ষষ্ঠ ওভার থেকে বেরোল ১ রান। ৩৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫৩/৪।
একটি চার সহ স্টোকসের ওভারে এল ১১ রান। ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫২/৪।
নিজের তৃতীয় ওভার বল করছেন বেন স্টোকস।
মার্ক উডের সফল মেডেন ওভার শেষ হল। ৩৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৪১/৪।
আবারও বোলিং পরিবর্তন কাজে দিল ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্য়ানের।
দ্বিতীয় স্পেলে বল করতে এসেই রস টেলরের উইকেট তুলে নিলেন মার্ক উড।
স্টোকসের ওভার থেকে এল ৪ রান। ৩৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৪১/৩।
আদিল রশিদের অষ্টম ওভার শেষে নিজের দ্বিতীয় ওভার বল করতে এলেন বেন স্টোকস।
নিজের প্রথম ওভারে ৪ রান দিলেন স্টোকস। ৩১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৩০/৩।
প্ল্যাঙ্কেটের পরিবর্তে বেন স্টোকসকে বোলিং আক্রমণে আনলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।
ওভারে এল ৩ রান। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১২৬/৩।
আদিল রশিদের সপ্তম ওভার।
নিজের সপ্তম ওভার ১ রান দিলেন দুরন্ত ছন্দে থাকা প্ল্যাঙ্কেট। ২৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১২৩/৩।
The victor and the vanquished 📸#CWC19 | #CWC19Final | #NZvENG pic.twitter.com/6Sj9qFqDSC
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
আদিল রশিদের ষষ্ঠ ওভার থেকে ৪ রান বেরোল। ২৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১২২/৩।
নিজের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে নিকোলসকে বোল্ড করলেন প্ল্যাঙ্কেট। ৭৭ বলে ৫৫ রান করে আউট কিউই ওপেনার। নিউজিল্যান্ডের ৩ উইকেটের পতন।
আদিল রশিদের ওভারে এল ৫ রান। ২৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১১৪/২।
৭১ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করলেন কিউই ওপেনার হেনরি নিকোলস।
নিজের পঞ্চম ওভারে মাত্র ১ রান দিলেন প্ল্যাঙ্কেট। ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০৯/২।
নিজের পঞ্চম ওভার বল করছেন ইংল্যান্ডের দ্বিতীয় সফল বোলার লিয়াম প্ল্যাঙ্কেট।
নিজের চতুর্থ ওভারে ৫ রান দিলেন আদিল রশিদ। ২৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০৮/২। হেনরি নিকোলসকে সঙ্গ দিতে ক্রিজে অভিজ্ঞ রস টেলর।
বোলিং পরিবর্তন কাজে এল ইংল্যান্ডের। প্ল্যাঙ্কেটের সফল ওভারে এল ১ রান। ২৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০৩/২।
HUGE APPEAL!
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
The umpire is unmoved, but England are convinced... and UltraEdge shows a spike!#KaneWilliamson has to go. Massive moment!#CWC19Final | #CWC19 pic.twitter.com/yZHxCluOit
ফের ধাক্কা খেল কিউইরা। ৫৩ বলে ৩০ রান করে আউট হলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
আম্পায়ার নাকচ করায় ইংল্যান্ডের রিভিউয়ের আবেদন।
কেন উইলিয়ামসনের বিরুদ্ধে কট বি-হাইন্ড উইকেটের আবেদন।
লিয়াম প্ল্যাঙ্কেটকে ফের বোলিং আক্রমণে আনলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্য়ান।
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট করছেন ৫১ বলে ৩০ রানে।
ওভারে এল ৪ রান। ২২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০২/১।
আদিল রশিদের তৃতীয় ওভারে ব্ল্য়াক ক্যাপদের শতরান পূর্ণ।
উডের চতুর্থ ওভারে এল ৭ রান। ২১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯৮/১।
ঢিমেতালে এগোচ্ছে কিউই-দের ইনিংস।
দারুণ ফিল্ডিং করছে ইংল্যান্ড।
মার্ক উডের চতুর্থ ওভারের প্রথম বল থেকে ৩ রান নিলেন উইলিয়ামসন।
ওভারে এল ৭ রান। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯১/১।
After the early dismissal of Martin Guptill, #KaneWilliamson and Henry Nicholls have rebuilt well, putting on a half-century stand for the second wicket.
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
Where does #EoinMorgan turn to find a breakthrough?#CWC19 | #CWC19Final | #NZvENG pic.twitter.com/vQmgFdkJ4M
আদিল রশিদের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তুলে চার মারলেন কিউই অধিনায়ক।
হাত খুললেন কেন উইলিয়ামসন।
ওভারে এল ৭ রান। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮৪/১।
মার্ক উডের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে চার মারলেন নিকোলস। কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর অর্ধ শতরান পার্টনারশিপ।
ওভারে এল ৭ রান। ১৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭৭/১।
প্ল্যাঙ্কেটের পরিবর্তে স্পিনার আদিল রশিদ এলেন বোলিং আক্রমণে।
উডের দ্বিতীয় ওভারে এল ২ রান। ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭০/১।
নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের খোঁজে মরিয়া ইংরেজরা।
মার্ক উডের দ্বিতীয় ওভার।
ওভারে এল ৫ রান। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৮/১।
লিয়াম প্ল্যাঙ্কেটের তৃতীয় ওভারের প্রথম বলেই পুল করে চার মারলেন কিউই ওপেনার হেনরি নিকোলস।
ইংল্যান্ডের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে ম্যাচে ফিরছে নিউজিল্যান্ড।
চলছে ড্রিংকস ব্রেক।
উডের প্রথম ওভারের শেষ বলে কেনের চার। ওভারে এল ৮ রান। ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৩/১।
২৯ বলে ৯ রান করে খেলছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪৩ বলে ২৭ রানে খেলছেন নিকোলস।
ক্রিস ওকসকে সরিয়ে মার্ক উডকে বোলিং আক্রমণে আনলেন ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান।
প্ল্য়াঙ্কেটের ওভারে এল ১টি চার সহ এল ৮ রান। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫৫/১।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন ইংল্যান্ডের লিয়াম প্ল্যাঙ্কেট।
নিজের সপ্তম ওভারে ১ রান দিলেন ওকস। ১৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪৭/১।
সাবধানে খেলছেন দুই ব্যাটসম্যানই।
উইলিমায়সন ও নিকোলসের মধ্যে এখনও পর্যন্ত ১৭ রানের পার্টনারশিপ।
অন্যদিকে ক্রিস ওকসই বোলিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন।
নিজের প্রথম ওভারে ৬ রান দিলেন অভিজ্ঞ প্ল্যাঙ্কেট। ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪৬/১।
Up, up and aw... oh wait. #CWC19 | #CWC19Final | #NZvENG | #BackTheBlackCaps pic.twitter.com/bxUOxBYuOI
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
জোফ্রা আর্চারের পরিবর্তে বল করতে এলেন লিয়াম প্ল্যাঙ্কেট।
বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড বোলিংয়ে প্রথম পরিবর্তন।
ওকসের ওভারে এল ৭ রান। ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪০/১।
ওভারের তৃতীয় বলে স্কোয়ার কাটে হেনরি নিকোলসের দুর্দান্ত চার।
ম্যাচের ১১তম ও নিজের ষষ্ঠ ওভার বল করছেন ক্রিস ওকস।
চালু হল দ্বিতীয় পাওয়ার প্লে।
শেষ হল বিশ্বকাপ ফাইনালের প্রথম ১০ ওভার। ২ রান এল আর্চারের ওভারে। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩৩/১।
নিজের পঞ্চম ও ইংল্যান্ডের দশম ওভার বল করছেন জোফ্রা আর্চার।
নিজের পঞ্চম ওভারে ১ রান দিলেন উইকেট-টেকার ওকস। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩১/১।
The review asked for, the long wait, and finally the release 😅
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
Here's how England's fans celebrated their first breakthrough of the World Cup final.#CWC19 | #CWC19Final | #NZvENG | #WeAreEngland pic.twitter.com/6l9j30o0x1
ক্রিস ওকসকে দিয়েই ম্যাচের নবম ওভার বল করাচ্ছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান।
আর্চারের ওভার থেকে এল ১ রান। ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩০/১।
লর্ডসে আগুন ঝরাতে শুরু করেছেন ইংল্যান্ডের বোলাররা।
১৮ বলে ১৯ রান করে আউট হয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।
জোফ্রা আর্চারের চতু্র্থ ওভার।
ওকসের সফল ওভারে এল মাত্র ১ রান। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৯/১।
Another LBW shout, another review, but this time England have the breakthrough!
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
Martin Guptill has to go, and New Zealand have lost their review!#KaneWilliamson walks in early once more...#CWC19 | #CWC19Final | #NZvENG pic.twitter.com/TiKlnZEEWl
ক্রিজে এলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইংল্যান্ডকে প্রথম সফলতা দিলেন ক্রিস ওকস। আউট মার্টিন গাপটিল। বিশ্বকাপ ফাইনালের প্রথম উইকেট।
আম্পায়ার আউট দিলেও রিভিউ-র আবেদন ব্যাটসম্যানের।
গাপটিলের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন।
নিজের চতুর্থ ও ম্যাচের সপ্তম ওভার বল করছেন ইংল্যান্ড পেসার ক্রিস ওকস।
আর্চারের ওভারে এল চার রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৮/০।
ষষ্ঠ ওভারের মধ্যেই ইংল্যান্ডের দুটি আউটের আবেদন ও উৎসব উদযাপন ব্যর্থ হয়েছে।
Plenty of celebrations, but no wickets yet for England 🙌 ❌#CWC19 | #WeAreEngland | #NZvENG pic.twitter.com/fuYqLSeQnm
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
৩ বলে ৩ রান দিলেন আর্চার।
বিশ্বকাপ ফাইনালে জোফ্রা আর্চারের তৃতীয় ওভার।
ওকসের ওভারে এল ২ রান। ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৪/০।
৩ বলে দিলেন ২ রান।
The most important team talk #EoinMorgan has ever done...#WeAreEngland | #CWC19 | #NZvENG pic.twitter.com/bDnYXQ3i4d
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
নিজের তৃতীয় ও ম্যাচের পঞ্চম ওভার বল করছেন ক্রিস ওকস।
আর্চারের দ্বিতীয় ওভার থেকে বোরোল ১২ রান। ৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২২/০।
ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোচ্ছেন কিউই ব্যাটসম্যানরা।
চতুর্থ বলে বোলারের মাথার উপর দিয়ে মারলেন চার।
জোফ্রা আর্চারের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ছয় মারলেন গাপটিল।
ওকসের ওভার থেকে এল ২ রান। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০/০।
নিজের দ্বিতীয় ওভারেই হেনরি নিকোলসের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের জোরাল আবেদন ক্রিস ওকসের। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলেও, রিভিউতে দেখা গেল ব্যাটসম্যান নট আউট।
ওভারে এল ৩ রান। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮/০।
গাপটিলের বিরুদ্ধে জোরাল আউটের আবেদন নাকচ।
ইংল্যান্ডের হয়ে ম্যাচের দ্বিতীয় ওভার বল করছেন জোফ্রা আর্চার।
প্রথম ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫/০।
Martin Guptill and Henry Nicholls walk out to open the batting, Chris Woakes has the new ball in his hand.
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
Let's play!
Follow the #CWC19 final live https://t.co/e2XyWuWxrJ pic.twitter.com/VrdRxFIjRr
ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার মার্টিন গাপটিলের চার।
প্রথম বল ওয়াইড করলেন ওকস।
বিশ্বকাপ ফাইনালের প্রথম ওভার বল করছেন ক্রিস ওকস।
মাঠে নামলেন নিউজিল্যান্ডের দুই ওপেনিং ব্যাটসম্যান।
মাঠে নেমে পড়লেন ইংল্যান্ডের খেলোয়াড়রা।
দুই দলের জাতীয় সঙ্গীতে মুখরিত ঐতাহাসিক লর্ডস।
মাঠে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দল।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা। অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
Game face 🔛 🤝#CWC19 | #NZvENG pic.twitter.com/scZCRIwzCB
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
ফাইনালে টিম নিউজিল্যান্ড- মার্টিন গাপটিল,হেনরি নিকহোলস, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, রস টেলর, জেমস নিশাম, কলিন গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন
ফাইনালে টিম ইংল্যান্ড- জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গ্যান, জোস বাটলার, বেন স্টোকস, আদিল রাশিদ, জোফরা আর্চার, ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লানকেট
লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের।
#KaneWilliamson has won the toss and elected to bat first in the World Cup final at Lord's!
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
Good decision?
Follow #NZvENG live and watch highlights on the #CWC19 app 👇
APPLE 🍎 https://t.co/whJQyCahHr
ANDROID 🤖 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/27cWwKojtm
১৫ মিনিট দেরিতে হবে টস।
UPDATE: Overnight rain means toss will be delayed to 10.15am. Play will start at 10.45am.#WeAreEngland | #CWC19 | #BackTheBlackCaps
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
রাতভর বৃষ্টিতে কিছুটা স্যাঁতস্যাঁতে রয়েছে লর্ডসের আউটফিল্ড।
পিচে ঘাস থাকায় সুবিধা পাবেন সিমার্সরা।
সুখবর! সহায় বৃষ্টি দেবতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার রোদ ঝলমলে থাকবে লন্ডন।