সাউদাম্পটনের মন্থর উইকেটে সমর্থকদের হতাশ করে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ২২৪ রানে থমকে গেল ভারতের ইনিংস। এই রান তুলতে ৫০ ওভারে ৮ উইকেট হারাল টিম ইন্ডিয়া। আফগান বোলারদের দাপটের মধ্যে তবু লড়লেন বিরাট কোহলি। ৬৩ বলে ৬৭ রান করলেন ভারত অধিনায়ক। ৬৮ বলে ৫২ রান করেছেন কেদার যাদবও। ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ৫২ বলে ২৮ রানের টেস্ট সুলভ ইনিংসের সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি। শেষ বলে উইকেট নিয়ে আফগানিস্তানকে অলআউট করে দিলেন ২১৩ রানে। ভারত জিতল ১১ রানে।
নবির উইকেট নিয়ে প্রায় জয় নিশ্চিত করে দিলেন শামি। ক্যাচ নিলেন পান্ডিয়া।
অনবদ্য ওভার করলেন বুমরা। দিলেন মাত্র ৫ রান। শেষ ৬ বলে চাই ১৬ রান।
অনবদ্য বোলিং করলেন মহম্মদ শামি। দিলেন মাত্র ৩ রান। শেষ ১২ বলে আফগানিস্তানকে তুলতে হবে ২১ রান।
বুমরার ওভারে ছক্কা হাঁকালেন নবি। আফগানিস্তানের শেষ ১৮ বলে চাই ২৪ রান।
চাহাল দিলে ৮ রান। ৪৬ ওভার শেষে আফগানিস্তান ১৯২/৭।
৪৬তম ওভারের চতুর্থ বলে রশিদ খানকে স্টাম্পড করলেন ধোনি। বোলার চাহাল। ১৯০ রানে সপ্তম উইকেট হারাল আফগানিস্তান।
৪৫তম ওভারের শেষে আফগানিস্তান ১৮৫/৬।
৪৪ ওভার শেষে আফগানিস্তান তুলল ৬ উইকেটে ১৭৬ রান।
শেষ হল ৪৩তম ওভার। চাহালের ওভার শেষে আফগানিস্তান তুলল ৬ উইকেটে ১৭২ রান।
৪২তম ওভারের শেষে আফগানিস্তান ১৬৯/৬।
বল হাতে সাফল্য এনে দিলেন হার্দিক পাণ্ডিয়া। ভয়ঙ্কর হয়ে ওঠা নাজিবুল্লাহ জাদরানকে ফেরালেন ২১ রানে।
শেষ হল ৪১তম ওভার। মহম্মদ শামি দিলেন ৮ রান। উঠল ১৬৫/৫।
শেষ হল ৪০তম ওভার। পান্ডিয়া দিলেন মাত্র ৬ রান। উঠল ১৫৭ রান।
শামির ওভারে এল ৮ রান। আফগানিস্তান দলগত দেড়শো রানের গণ্ডী পেরিয়ে গেল। ৩৯ ওভার শেষে উঠল ৫ উইকেটে তুলল ১৫১ রান।
কুলদীপ যাদবের ওভারেও এল ৩ রান। ৩৮ ওভারের শেষে আফগানিস্তান ১৪৩/৫।
ফের এক অনবদ্য ওভার করলেন মহম্মদ শামি। দিলেন মাত্র ৩ রান। আফগানিস্তান ৩৭ ওভার শেষে ১৪০/৫।
৩৬ তম ওভারে কুলদীপ দিলেন ৭ রান। আফগানিস্তান ১৩৭/৫।
৩৫তম ওভারের শেষ বলে এল সাফল্য। অসগর আফগানকে ৮ রানে বোল্ড করে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ১৩০ রানে ৫ উইকেট খোয়াল আফগানরা।
৩৪তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে এল ৪ রান। আফগানিস্তান ৪ উইকেটে ১২৫ রান তুলল।
চাহলের শেষ বলে চার মারলেন নবি। ৩৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১২১/৪।
লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে আক্রমণে আনলেন বিরাট।
হার্দিকের ওভারে এল ৬ রান। ৩২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১১৬/৪। ১০৮ বলে ১০৯ রান করতে হবে নবিদের।
নিজের সপ্তম ওভারের প্রথম বলই ওয়াইড করলেন হার্দিক পাণ্ডিয়া।
ভারতকে দারুণ লড়াই দিচ্ছে আফগানিস্তান।
ম্যাচ জিততে ১১৪ বলে ১১৫ রান করতে হবে আফগানদের।
ওভারে এল ৩ রান। ৩১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১১০/৪।
বুমরার দুর্দান্ত বাউন্সার কোনওমতে সামাল দিলেন আফগান ব্যাটসম্যান অজগর আফগান।
ক্রিজে দুই নতুন আফগান ব্যাটসম্যান।
নিজের সপ্তম ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
নিজের ষষ্ঠ ওভারে ১ রান দিলেন হার্দিক। ৩০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১০৭/৪।
আবারও বল করতে এলেন হার্দিক পাণ্ডিয়া। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিজ্ঞ আফগান ব্যাটসম্যান মহম্মদ নবি।
ফের উইকেট নিলেন বুমরা। ফলো থ্রুতে শাহিদির ক্যাচ নিলেন ভারতীয় পেসার। ২৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১০৬/৪।
আউট হলেন রহমত শা (৩৬)। উইকেট নিলেন জসপ্রীত বুমরা।
আফগানিস্তানের জিততে প্রয়োজন ১১৯ রান।
ওভারে এল ২ রান। ২৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১০৬/২।
কুলদীপ যাদবের অষ্টম ওভার।
বুমরার ওভারে এল ৬ রান। ২৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১০৪/২।
ম্যাচ জেতার জন্য আফগানদের প্রয়োজন আর ১২৫ রান।
আফগানিস্তানের শতরান পূর্ণ।
রহমত ও হাসমাতুল্লাহ-র মধ্যে ৩৫ রানের পার্টনারশিপ।
উইকেট তুলতে পেসার জসপ্রীত বুমরাকে আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
চাপে ভারত। ওভারে এল ৭ রান। ২৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৯৮/২।
কুলদীপ যাদবের বলে রহমত শা-র দারুণ চার।
চাহলের ওভারে এল ৪ রান। ২৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৯১/২।
জীবনদান পেলেন শাহিদি।
শাহিদির বিরুদ্ধে স্ট্য়াম্প আউটের আবেদন।
হাসমাতুল্লাহ শাহিদির দুর্দান্ত চার।
ষষ্ঠ ওভার বল করছেন চাহল।
নিজের ষষ্ঠ ওভারে ৩ রান দিলেন কুলদীপ। এখনও সাফল্য পেলেন না চায়না ম্যান। ২৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৮৭/২।
ওভারে এল ১ রান। ২৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৮৪/২।
বল করতে এলেন যুজবেন্দ্র চাহল।
আফগানদের রানের ধারা আটকাতে নাজেহাল ভারত।
ওভারে এল ৭ রান। ২২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৮৩/২।
কুলদীপের বলে চার মারলেন হাসমাতুল্লাহ শাহিদি।
হার্দিকের ওভারে এল চার সহ ৫ রান। ২১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৭৬/২।
কুলদীপের ওভারে এল ৪ রান। ২০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৭১/২।
উইকেট নিতে অ্যাটাকিং ফিল্ড সেট ভারতের।
মেডেন ওভার দিলেন হার্দিক পাণ্ডিয়া। ১৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬৭/২।
উইকেট টেকার হার্দিকের সামনে হাসমাতুল্লাহ শাহিদি।
এই ওভারে ১ রান দিলেন কুলদীপ। ১৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬৭/২।
বল করছেন কুলদীপ যাদব।
১৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬৬/২।
ব্রেক থ্রু। গুলাবদিনের উইকেট নিলেন হার্দিক।
যুজবেন্দ্র চাহলের পরিবর্তে বোলিং অ্যাটাকে হার্দিক পাণ্ডিয়াকে আনলেন ভারত অধিনায়ক।
চিন্তা বাড়ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির।
আফগান অধিনায়ক গুলবাদিন নাইব ও রহমত শা-র মধ্যে ৪১ রানের পার্টনারশিপ।
ওভারে এল ৪ রান। ১৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬১/১।
বল করছেন কুলদীপ যাদব।
যুজবেন্দ্র চাহলের ওভারে এল ১ রান। ১৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫৭/১।
উইকেটের খোঁজে ভারত। কুলদীপের ওভারে এল ১ রান। ১৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫৬/১।
বল করতে এলেন চায়না ম্যান কুলদীপ যাদব।
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট আফগানিস্তানের। নাজেহাল ভারত।
ক্রিজে জমে বসছেন দুই আফগান ব্যাটসম্যান। চাহলের ওভারে এল ১ রান। ১৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫৫/১।
২০ রানে ব্যাট করছেন গুলবাদিন নাইব। ১২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫৪/১।
আবারও চার মারলেন আফগান অধিনায়ক গুলবাদিন। দুর্দান্ত ব্যাটিং।
হার্দিক পাণ্ডিয়ার বলে গুলবাদিনের চোখ ধাঁধানো চার।
গুলবাদিন ও রহমতের মধ্যে ২৫ রানের পার্টনারশিপ।
উইকেটের খোঁজে ভারত। ১১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৪২/১।
যুজবেন্দ্র চাহলের বলে রহমত শাহের দুর্দান্ত চার।
পাণ্ডিয়া ওভারে এল ৮ রান। ১০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৩৮/১।
নো বলে চার রান দিলেন পাণ্ডিয়া।
জসপ্রীত বুমরার পরিবর্তে ভারতের বোলিং আক্রমণে হার্দিক পাণ্ডিয়া।
নিজের প্রথম ওভারে ৩ রান দিলেন চাহল। ৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২৯/১।
পেসার মহম্মদ সামির পরিবর্তে স্পিনার যুজবেন্দ্র চাহলকে আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
জসপ্রীত বুমরার চতুর্থ ওভারে এল ৫ রান। ৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২৬/১।
মহম্মদ সামির সফল ওভার শেষ হল। দিলেন ৩ রান। ৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২১/১।
অবশেষে সফলতা পেলেন সামি। হাজরাতুল্লাহ জাজাইকে বোল্ড করলেন।
৬ ওভার পরেও দুর্বল আফগানদের দুর্গ ভেদ করতে পারল না ভারত। ফল থ্রুতে গুলবাদিনের কঠিন ক্যাচ ধরার চেষ্টা করেও পারলেন না বুমরা। ৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৮/০।
নিজের তৃতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
তৃতীয় ওভারে ৪ রান দিলেন মহম্মদ সামি। ৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৬/০।
এখনও পর্যন্ত অক্ষত গুলবাদিন ও জাজাইয়ের ওপেনিং জুটি।
আফগানদের উইকেট তুলতে মরিয়া ভারত।
৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১২/০।
বুমরার দ্বিতীয় ওভারের প্রথম বলে সিঙ্গলস নিলেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।
নিজের দ্বিতীয় ওভার মেডেন দিলেন সামি। ৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬/০।
আম্পায়ারের সিদ্ধান্তে খুশি নন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
রিভিউ নিয়েও সফলতা পেল না ভারত।
হাজরাতুল্লাহ জাজাইয়ের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন।
এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মহম্মদ সামিকে ভয়ঙ্কর দেখাচ্ছে।
একটি বাই চার সহ বুমরার ওভারে এল ৫ রান। ২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬/০।
ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
প্রথম ওভারেই নড়বড় আফগানিস্তান। দুর্দান্ত সামির ওভারে এল ১ রান। ১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১/০।
ভারতের হয়ে প্রথম ওভার বল করছেন মহম্মদ সামি।
সফল হয়েছেন প্রত্যেক আফগান বোলার। ২টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক গুলবাদিন নাইব ও মহম্মদ নবি। ১টি করে উইকেট নিয়েছেন রশিদ খান, আফতাব আলম, রহমত শা, মুজিব উর রহমান।
৫০ ওভারে টেনেটুনে ২২৪ তুলল ভারত। শেষ ওভারে ২ উইকেট নিলেন গুলবাদিন নাইব।
সামির পর আউট হলেন কেদার। ভারতের ব্যাটিং বিপর্যয়।
বোল্ড হলেন মহম্মদ সামি।
ভারতীয় ইনিংসের শেষ ওভার বল করছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। অর্ধ শতরান পূর্ণ করলেন কেদার যাদব।
৭ রান করে আউট হার্দিক। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ২১৯/৬।
বিপর্যয়। আফতাব আলমের স্লোয়ারে আউট হার্দিক।
তৃতীয় বলে দুর্দান্ত চার বাঁচালেন রশিদ খান।
৪৯তম ওভার বল কচছেন আফতাব আলম।
ব্যাট ও গ্লাভস পরিবর্তন করলেন কেদার যাদব।
ওভারে এল ৭ রান। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ২১৩/৫।
আফগানদের অসাধারণ বোলিং।
হাত খুলতে পারছেন না পাণ্ডিয়া, কেদার।
গুলবাদিনের ওভারের প্রথম ৩ বলে এল ১ রান।
ওভারে এল ১ রান। ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ২০৬/৫।
নিজের দশম ওভার বল করছেন রশিদ খান।
আফতাব আলমের ওভারে একটি ছয়ও মারলেন কেদার। ওভারে এল ১১ রান। ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ২০৫/৫।
প্রবল চাপে ভারত। আফতাব আলমের দ্বিতীয় বলে চার মারলেন কেদার যাদব।
৪৫ ওভার শেষে ভারতের স্কোর ১৯৪/৫।
৫২ বলে ২৮ রান করে স্ট্য়াম্প আউট হলেন এমএস ধোনি। ভারতীয় সমর্থকদের মধ্যে হতাশা।
৩১ রানে খেলছেন কেদার। ২৭ রানে ব্যাট করছেন ধোনি। মুজিবের ওভারে এল ২ রান। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ১৯২/৪।
কেদার ও ধোনির মধ্যে অর্ধ শতরানের পার্টনারশিপ।
দুটি চার সহ আফতাবের ওভারে এল ১১ রান। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ১৯০/৪।
কেদারের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন। নাকচ করলেন আম্পায়ার।
কেদার যাদবের দুর্দান্ত চার।
পেসার আফতাব আলমকে ফের আক্রমণে আনলেন আফগান অধিনায়ক গুলবাদিন।
মুজিবের ওভারে এল মাত্র ২ রান। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ১৭৯/৪।
নিজের নবম ওভার বল করতে এলেন মুজিব উর রহমান।
রশিদ খানের অষ্টম ওভারে এল মাত্র ২ রান। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/৪।
ওভারে এল ৯ রান। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ১৭৫/৪।
গুলবাদিনের চতুর্থ বলে চার মারলেন ধোনি।
বল করছেন গুলবাদিন।
রশিদ খানের ওভারে এল মাত্র ৩ রান। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ১৬৬/৪।
রশিদ খানের সপ্তম ওভার।
গুলবাদিন নাইবের ওভারে এল ৭ রান। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৩/৪।
বোলিংয়ে পরিবর্তন। আফগান অধিনায়ক প্রথম বলেই খেলেন চার। ১৩ রানে খেলছেন ধোনি।
রশিদ খানের ওভারে চার মারলেন কেদার। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ১৫৬/৪।
শেষ পাঁচ ওভারে ভারত করেছে ১৬ রান।
রশিদ খানকে আক্রমণে আনলেন আফগান অধিনায়ক গুলাবদিন।
মুজিব উর রহমানের ওভারে এল ১ রান। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/৪।
বল করছেন মুজিব।
নিজের নবম ওভারে ৫ রান দিলেন মহম্মদ নবি। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫১/৪।
ফের মুজিব উর রহমানকে আক্রমণে আনলেন আফগান অধিনায়ক। ওভারে এল ৩ রান। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১৪৬/৪।
নিজের অষ্টম ওভার শেষ করলেন নবি। ওভারে এল ৫ রান। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৪৩/৪।
ক্রিজে এমএস ধোনি ও কেদার যাদব। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৩৮/৪।
আফগান ঘূর্ণিতে এলোমেলো ভারতের ব্যাটিং।
আরও চাপে ভারত। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৩৬/৪।
হার্ট ব্রেক! মহম্মদ নবির বলে ধৈর্য হারিয়ে আউট বিরাট কোহলি। ৬৩ বলে ৬৭ রান করলেন অধিনায়ক।
রশিদের পরিবর্তে বল করতে এলেন রহমত। ওভারে দিলেন ৫ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৩৩/৩।
আফগান স্পিনারদের দুর্দান্ত বোলিং।
বল করতে এলেন মহম্মদ নবি।
২৮ ওভার শেষে ভারতের স্কোর ১২৫/৩।
রশিদ খানের পঞ্চম ওভার।
৩ উইকেট হারিয়ে চাপে ভারত। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১২৪/৩।
রিভিউ নষ্ট হল ভারতের। ক্রিজে মহেন্দ্র সিং ধোনি।
রিভিউ নিয়ে বাঁচলেন না বিজয় শঙ্কর। রহমতের বলে লেগ বিফোর উইকেট হলেন অল রাউন্ডার। ভারতের জোর ধাক্কা।
চতুর্থ ওভারে একটি চার সহ ৭ রান দিলেন রশিদ খান। চার মারলেন কোহলি। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১২২/২।
তৃতীয় ওভারে ৬ রান দিলেন রহমত। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/২।
তৃতীয় বলে বিজয়ের দুর্দান্ত চার।
রহমত শা-র দ্বিতীয় ওভার।
রশিদের ওভারে এল ৪ রান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১০৯/২।
তৃতীয় ওভারের প্রথম বলেই ২ রান দিলেন রশিদ।
রহমতের প্রথম ওভারে এল ৭ রান। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১০৫/২।
82 ⇨ 77 ⇨ 50*
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
Third consecutive #CWC19 half-century for #ViratKohli
It's his 93rd 50-plus score in ODI cricket!#INDvAFG | #TeamIndia pic.twitter.com/rM0T7KaRzn
২৩ বলে ১৭ রানে খেলছেন শঙ্কর।
মহম্মদ নবির পরিবর্তে বল করতে এলেন রহমত শা। তাঁর প্রথম বলেই চার মারলেন বিজয় শঙ্কর।
৪৮ বলে ৫০ রানে খেলছেন ভারতের অধিনায়ক। মাঠ জুড়ে উন্মাদনা।
ওভারে এল ৭ রান। ২২ ওভার শেষে ভারতের স্কোর ৯৮/২।
বিরাট কোহলির অর্ধ শতরান।
রশিদ খানের দ্বিতীয় ওভার।
মহম্মদ নবির পঞ্চম ওভারে এল ৫ রান। ২১ ওভার শেষে ভারতের স্কোর ৯১/২।
বিজয় শঙ্করের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন নাকচ। রিভিউ নষ্ট আফগানিস্তানের। রশিদ খানের ওভারে এল ৭ রান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৮৬/২।
২০তম ওভারে বল করতে এলেন রশিদ খান। মিস্ট্রি স্পিনারের প্রথম বলেই চার হাঁকালেন বিরাট।
চতুর্থ ওভারে ৪ রান দিলেন মহম্মদ নবি। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৭৯/২।
বল করছেন মহম্মদ নবি।
WICKET! 👆
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
The reliable Mohammad Nabi comes through for Afghanistan once again, and KL Rahul is dismissed for a 53-ball 30. #INDvAFG#AfghanAtalan pic.twitter.com/SYpWOkDyQE
ফের শুরু হচ্ছে খেলা।
চলছে ড্রিংকস ব্রেক।
রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হন রাহুল। তাই আর কোনও ভুল না করে দেখে খেলছেন বিরাট ও বিজয়।
রোহিত ও রাহুলের উইকেট হারিয়ে ধরে খেলছে ভারত। গুলবাদিন নাইবের ওভারে এল ২ রান। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৭৫/২।
মহম্মদ নবির ওভারে এল ২ রান। ৩৫ রানে খেলছেন কোহলি। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৭৩/২।
গুলবাদিন নাইবের ওভারে এল ৫ রান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৭১/২।
বল করছেন গুলাবদিন।
৩০ রান করে আউট রাহুল। ক্রিজে বিজয় শঙ্কর। নবির সফল ওভারে এল ২ রান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৬৬/২।
আউট! নবির বলে আউট কেএল রাহুল।
গুলবাদিন নাইবের তৃতীয় ওভারে এল ৫ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৬৪/১।
১৩ তম ওভারে নবির হাতে বল তুলে দিলেন আফগান অধিনায়ক। ওভারে মাত্র ৪ রান খরচ করলেন নবি।১৩ ওভার শেষে ভারত ৫৯/১।
গুলবাদিনের ওভারে এল ৬ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৫৫/১।
গুলবাদিন নাইবের দ্বিতীয় ওভারের প্রথম ৩ বলে এল ২ রান।
মুজিবের ওভারের শেষ বলে চার। ওভারে এল ৮ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪৯/১।
বল করছেন মুজিব উর রহমান।
আক্রমণাত্মক ঢঙে ব্যাট করছেন বিরাট কোহলি। ২০ রানে ব্যাট করছেন ভারত অধিনায়ক। ২০ রানেই খেলছেন রাহুল। গুলবাদিনের ওভারে এল ৫ রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৪১/১।
বল করতে এলেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। প্রথম দুই বলে দিলেন ৪ রান।
ধীরে ধীরে ছন্দে ফিরছে ভারত।
মুজিব উর রহমানের ওভারে এল ২ রান। ১৬ রানে ব্যাট করছেন বিরাট। ১৯-এ খেলছেন রাহুল। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৩৬/১।
আফতাবের পঞ্চম বলেও চার মারলেন কোহলি। ওভারে এল ১৪ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩৪/১।
আফতাব আলমের ওভারের চতুর্থ বলে চার মারলেন কোহলি।
আফতাব আলমের চতুর্থ ওভারের প্রথম বলে ২ রান নিলেন বিরাট কোহলি।
৭ ওভার শেষে ভারতের স্কোর ২০/১।
মুজিব উর রহমানের ওভার দেখে খেলছেন রাহুল।
WICKET!
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
Mujeeb strikes and Rohit is gone for 1️⃣
FOLLOW #INDvAFG LIVE ON #CWC19 APP ⬇️
APPLE 👉 https://t.co/whJQyCahHr
ANDROID 👉 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/frrbgvyBLl
রাহুলের ব্যাটের কানায় লেগে চার। আফতাব আলমের ওভারে এল ৯ রান। ৬ ওভার শেষে ভারতের স্কোর ১৮/১।
ইন-ফর্ম রোহিতকে (১) হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া।
আফতাব আলমের ওভারের দ্বিতীয় বলে ভারতীয় ইনিংসের প্রথম চার মারলেন রাহুল।
মুজিব উর রহমান ক্যারাম বলে ক্লিন বোল্ড রোহিত। ৪.২ ওভারে ভারতের স্কোর ৭/১।
দ্বিতীয় ওভার বল করছেন আফতাব আলম।
মুজিবের দ্বিতীয় ওভার থেকে এল ১ রান। আফগানদের বিরুদ্ধে সাবধানী শুরু ভারতের। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৭/০।
আফতাবের ওভারে এল ৩ রান। ২ ওভার শেষে ভারতের স্কোর ৬/০।
এখনও পর্যন্ত ৪ বলে ২ রান দিয়েছেন আফতাব।
দ্বিতীয় ওভার বল করতে এলেন পেসার আফতাব আলম।
আফগানিস্তানের চমক। প্রথম ওভার বল করলেন স্পিনার মুজিব উর রহমান। ওভারে দিলেন ৩ রান। ১ ওভার শেষে ভারতের স্কোর ৩/০।
জাতীয় সঙ্গীত গাইলেন দুই দলের খেলোয়াড়রা। সাউদাম্পটনে আবেগঘন মুহূর্ত।
আফগানিস্তান দল : হজরতুল্লাহ জাজাই, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শা, হাসমাতুল্লাহ শাহিদি, অজগর আফগান, মহম্মদ নবি, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জার্দান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।
ভারতীয় দল : রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।
চোটগ্রস্ত ভুবনেশ্বর কুমারের পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে খেলছেন মহম্মদ সামি। খেলছেন অল-রাউন্ডার বিজয় শঙ্করও।
সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের।
সাউদাম্পটনের পিচ ব্যাটিং সহায়ক। সহায়তা পাবেন স্পিনাররা।
এই ম্যাচে ১০৪ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার পূর্ণ করবেন বিরাট কোহলি।
ভারতীয় সমর্থকদের উৎসাহে ভাঁটা নেই। জাতীয় দলের পোশাক ও পতাকায় মুড়ে ঢাক-ঢোল নিয়ে রোজ বোলে হাজির অগণিত টিম ইন্ডিয়া অনুরাগী।
সাউদাম্পটনে আর কিছুক্ষণের মধ্যে হবে টস।