
২০১৯ বিশ্বকাপে আফগানিস্তান
স্কটল্যান্ড, জিম্বাবোয়ে এবং হংকং-কে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে গুলবাদিন নাইবের আফগানিস্তান। দু-তিন জন তারকা ক্রিকেটার বাদ দিলে অল-রাউন্ড প্রদর্শনকেই দলের অক্সিজেন বলে ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

প্রধান শক্তি এবং অস্ত্র
আফগানিস্তানের বোলিং বিভাগকে সমীহ করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আফগানিস্তান বোলিংয়ের মূল স্তম্ভ মিস্ট্রি স্পিনার রশিদ খান এখন বিশ্বের ত্রাস। এছাড়াও আইপিএল থেকে উঠে আসা তরুণ অফ স্পিনার মুজিব-উর-রহমান, ফাস্ট বোলার হামিদ হাসান, মিডিয়াম ফাস্ট দৌলত জারদান ও আফতাব আলমও ইংল্যান্ড বিশ্বকাপে জ্বলে উঠতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অল-রাউন্ডার
অধিনায়ক গুলবাদিন নাইব, রেহমত শাহ, সামিউল্লা শিনওয়ারি ও মহম্মদ নবির অভিজ্ঞতা এই বিশ্বকাপে আফগানিস্তানকে অনেক দূর নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যাটসম্যান
একমাত্র এই বিভাগেই রশিদ খানের দল কিছুটা হলেও পিছিয়ে আছে বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। টপ অর্ডারে নূর আলি জারদান, আজগর আফগান, নাজিবুল্লাহ জারদান, হাজরাতুল্লাহ জাজাই এবং হাসমাতুল্লাহ শাহিদির লাগাতার খারাপ ফর্মের জন্যই বড় দলগুলির সামনে আফগানিস্তান খাপ খুলতে ব্যর্থ হয় বলেও দাবি।

কোচ
আয়ারল্যান্ডের প্রাক্তন কোচ তথা প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার ফিল সিমন্সের অভিজ্ঞতা আফগানিস্তানের কাজে আসবে বলেই বিশেষজ্ঞদের আশা।

প্রথম ম্যাচ
পয়লা জুন ব্রিস্টল কাউন্টি মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে আফগানিস্তান। অজিদের কড়া টক্কর দিতে মরিয়া আফগান খেলোয়াড়রা।

আফগানিস্তানের বিশ্বকাপ দল
গুলবাদিন নাইব (অধিনায়ক), মহম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), আফতাব আলম, রেহমত শাহ, সামিউল্লা শিনওয়ারি, মহম্মদ নবি, নূর আলি জারদান, আজগর আফগান, নাজিবুল্লাহ জারদান, হাজরাতুল্লাহ জাজাই, হাসমাতুল্লাহ শাহিদি, রশিদ খান, মুজিব-উর-রহমান, হামিদ হাসান, দৌলত জারদান।


Click it and Unblock the Notifications



















