ইন্ডিয়া এ-র হয়ে দুর্দান্ত ব্যাটিং ঋদ্ধিমানের, বিরাটের দলে খুলবে কী প্রথম একাদশের দরজা?

তিনি না ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দলের প্রথম একাদশে কে খেলবেন, তা নিয়ে শুরু হয়েছে তর্ক। কিন্তু তিনি যে সেসবের ধার ধারেন না, ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ঝকঝকে ইনিংস খেলে প্রমাণ করলেন ঋদ্ধিমান সাহা।

গত বছর যখন তিনি ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন, তখন তিনি দারুণ ছন্দে ছিলেন। চোট সারিয়ে ফের একই জায়গায় ফিরে আসার কাজ ছিল কঠিন। তবু হাল ছাড়েননি ঋদ্ধি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের নির্বাচকদের ফের নিজের দিকে আকর্ষণ করেন বাংলার উইকেটরক্ষক।

দলে ঢুকলেই তো হল না, ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম একাদশে জায়গা পাবেন কী ঋদ্ধি। এই প্রশ্নই এখন ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। কারণ প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ক্রিকেটের সব ফর্ম্যাটেই মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে তরুণ ঋষভ পন্থকেই ভাবা হচ্ছে। এরপর ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে ঋদ্ধিমান সাহার জায়গা করে নেওয়া কার্যত অসম্ভব বলে অনেকের মত।

এসব আলোচনায় কান না দিয়ে নিঃশব্দে নিজের সহজাত প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে চলেছেন ঋদ্ধিমান সাহা। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে তাদেরই মাঠে ৬১ রানের অপরাজিত ইনিংস খেললেন ভারতের উইকেটরক্ষক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 26, 2019, 15:03 [IST]
Other articles published on Jul 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+