এমএস ধোনির কোন রেকর্ড ছোঁয়ার মুখে ঋদ্ধিমান সাহা, জেনে নিন

১৪ নভেম্বর মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমী। আবার এই ম্যাচেই ভারতীয় লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির এক রেকর্ড ধরে ফেলতে পারেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধি 'সুপারম্যান' সাহা। এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

বাংলাদেশের বিরুদ্ধে ধোনি

বাংলাদেশের বিরুদ্ধে ধোনি

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলে ১৫ জন ব্যাটসম্যানকে আউট করেছেন ভারতের লেজেন্ডারি উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। যা ভারত ও বাংলাদেশের মধ্যেকার লাল বলের ক্রিকেট ম্যাচে এখনও পর্যন্ত রেকর্ড।

কোথায় ঋদ্ধি

কোথায় ঋদ্ধি

বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট খেলে ৭ জন ব্যাটসম্যানকে আউট করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ইন্দোর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে আরও ৮ জন ব্যাটসম্যানকে আউট করতে পারলে লেজেন্ড এমএস ধোনিকে ছোঁবেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। প্রাক্তনীকে টপকেও যেতে পারেন তিনি।

তালিকায় আর কে

তালিকায় আর কে

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক দীনেশ কার্তিক। বাংলাদেশের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচে ১২জন ব্যাটসম্যানকে আউট করেছেন ডিকে।

মুশফিকুরের কাছে সুযোগ

মুশফিকুরের কাছে সুযোগ

বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম ভারতের বিরুদ্ধে ২টি টেস্ট খেলে ১১ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। ইন্দোর টেস্টে এমএস ধোনিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছেও।

দেখে নিন তালিকা

দেখে নিন তালিকা

এমএস ধোনি : ১২টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্প

দীনেশ কার্তিক : ১১টি ক্যাচ ও ১টি স্ট্যাম্প

মুশফিকুর রহিম : ৯টি ক্যাচ ও ২টি স্ট্যাম্প

খালেদ মাশুদ : ৫টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্প

ঋদ্ধিমান সাহা : ৫টি ক্যাচ ও ২টি স্ট্যাম্প

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 13, 2019, 10:27 [IST]
Other articles published on Nov 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+