অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের জয়জয়কার,অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জুনিয়র ব্লু ব্রিগেড

காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

অস্ট্রেলিয়াকে ৭৪ রান হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। ব্যাটে এদিন শুরুটা ভালো না করলেও যশশ্বী জয়সওয়ালের ৬২ ও অথর্ব অঙ্কোলেকরের ৫৫ রানের ইনিংসের সুবাদে ভারত ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে।

২৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে এরপর ব্যাটে ধরাশায়ী অস্ট্রেলিয়া। কার্তিক ত্যাগির বোলিংয়ের সামনে অজিরা নিয়মিত উইকেট হারায়। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই অজিদের তিন উইকেটর পতন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ১৫৯ রানে অলআউট করে ৭৪রানে ম্যাচ জিতে জুনিয়র বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত।

১১৪/৫ থেকে ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা

তরুণ ব্রিগেডের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিনের এই জয় রূপকথার চেয়ে কিছু কম নয়। ম্যাচে টস জিতে অজিরা ফিল্ডিং নেয়। এরপর ভারত একসময় ১১৪ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে অথর্ব অঙ্কলেকরের ৫৫ রানের ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয়। তার আগে ৮২ বলে ৬২ রানের ইনিংস খেলে যশশ্বী দলকে তুলে ধরেন।

বল হাত কার্তিক ত্যাগির দাপট

যশশ্বী-অঙ্কোলকরের ব্যাটে প্রত্যাবর্তনের পর বল হাতে কার্তিক ত্যাগি অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন। অজিদের ব্যাটিং ইনিংসে প্রথম ওভারে কার্তিক ২টি উইকেট নিয়ে নেন। সব মিলিয়ে ম্যাচে ৮ ওভারে ২৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন।

আশা জাগাচ্ছে ভারতীয় বোলিং

লিগ পর্বের ম্যাচে রবি বিষ্ণোর বোলিংয়ে প্রতিপক্ষদের ধরাশায়ী হতে দেখলেও এদিন পেসাররাই বেশি কামাল দেখালেন। ২৩৩ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে করতে নেমে কার্তিক তিয়াগির ৪ উইকেট ছাড়া আকাশ সিং ৩টি উইকেট নিয়েছে। বিষ্ণো এদিন ১টি উইকেট নেয়। ব্যাটে বিষ্ণো এদিন ৩১ বলে ৩০ রানের দামি ইনিংস খেলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 28, 2020, 21:06 [IST]
Other articles published on Jan 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+