কাকে টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর বাছলেন যুবরাজ, জেনে নিন

বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা মহেন্দ্র সিং ধোনি নন। বরং তরুণ অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়াই টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর বলে দাবি করেছেন যুবরাজ সিং।

২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা প্রাক্তন অল-রাউন্ডারের কথায়, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টু্র্নামেন্টে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবক্ষেত্রেই প্রতিপক্ষকে টেক্কা দেওয়া জরুরি। হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটার ওই তিন বিভাগেই বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে আলো দেখাতে পারে বলে মনে করেন যুবরাজ সিং। কারণ পাণ্ডিয়ার মতো প্রতিভাবান ক্রিকেটার নীল জার্সির দলে নেই বলেও দাবি ভারতের এই প্রাক্তন বাঁ-হাতির।

সদ্য শেষ হওয়া আইপিএলের ১৬টি ম্যাচে ৪০২ রান করার পাশাপাশি ১৪টি উইকেট নেন তরুণ হার্দিক। তাঁর অন-ফিল্ড অ্যাপিয়ারেন্স অন্যান্য খেলোয়াড়দের মধ্যে এনার্জি সঞ্চার করে বলেই জানিয়েছেন হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ যুবরাজ। ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন যুবরাজ সিং। সেবার ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন তিনি। ইংল্যান্ড বিশ্বকাপে হার্দিকের সামনেও তেমনই সুযোগ আছে বলেই বিশ্বাস করেন যুবরাজ সিং।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 28, 2019, 15:50 [IST]
Other articles published on May 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+