
চাহলের দুই
হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। মারমুখী শিমরোন হেটমের ও ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডকে সাজঘরে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান যুজবেন্দ্র চাহল।

চাহলের মোট উইকেট
ভারতের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যুজবেন্দ্র চাহল। হেটমের ও পোলার্ডকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৫২ জন ব্যাটসম্যানকে নিজের শিকার বানিয়েছেন ভারতীয় লেগ স্পিনার।

পিছিয়ে গেলেন বুমরা
পিঠের চোট সারিয়ে লন্ডন থেকে দেশে ফেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে অনুপস্থিত। সেই সুযোগে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে উইকেট সংগ্রাহকের তালিকায় তাঁকে টপকে গেলেন স্পিনার যুজবেন্দ্র চাহল। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৫১টি উইকেট নিয়েছেন বুমরা।

অশ্বিনের পাশে
ভারতীয় দলের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫২টি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের তালিকায় তিনি শীর্ষ স্থানে ছিলেন একাই। এবার তাঁর পাশে বসলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অশ্বিনকে টপকেও যেতে পারেন চাহল।


Click it and Unblock the Notifications



















