ভারত-শ্রীলঙ্কার ম্যাচ বাতিল, গুয়াহাটি স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের দুষলেন জাহির থেকে নেটিজেনরা

যত না বৃষ্টি, তার চেয়েও বেশি গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের গাফিলতিকেই ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিলের কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার জাহির খান নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গুয়াহাটি স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের নিয়ে মসকরায় মাতলেন নেটিজেনরা।

টসে জেতে ভারত

টসে জেতে ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। খেলা শুরু হওয়ার ঠিক পনেরো মিনিট আগে গুয়াহাটিকে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলেও মাঠ ও পিচের খারাপ অবস্থার জেরে এক বলও খেলা হয়নি।

তিন বার মাঠ প্রদক্ষিণ

তিন বার মাঠ প্রদক্ষিণ

বৃষ্টি থামার পর তিন বার গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামের মাঠ ও পিচ পরিদর্শন করেন আম্পায়ারা। কিন্তু প্রতিবারই তাঁদের হতাশ হতে হয়। রাত সাড়ে ১০টা নাগাদ আম্পায়াররা জানাতে বাধ্য হন যে স্যাঁতস্যাঁতে পিচের জন্য বন্ধ করা হয়েছে খেলা।

পিচে জল!

পিচে জল!

বৃষ্টি নামার সঙ্গে গুয়াহাটি স্টেডিয়ামের পিচ ঢেকে দেওয়া সত্ত্বেও, কভারের ফাঁক-ফোকর দিয়ে জল বাইশ গজে প্রবেশ করে। বিশেষ করে বোলিং এন্ডের পপিং ক্রিজে অনেকটা জল ঢুকে যায়। এরপর পিচ শুকনোর আপ্রাণ চেষ্টা করেন গুয়াহাটি স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা। আয়রন থেকে হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকনোর চেষ্টা হলেও, তা সম্ভব হয়নি। ফলে বন্ধ করে দিতে হয় খেলা।

ক্ষুব্ধ জাহির

ক্ষুব্ধ জাহির

গুয়াহাটি স্টেডিয়ামের এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার জাহির খান। তাঁর কথায়, আধুনিক ক্রিকেটে এমন ঘটনা হতাশাজনক। কেন এমন হল? প্রশ্ন তোলার পাশাপাশি জাহির আশঙ্কা করেছেন যে হয়তো বৃষ্টির সময় পিচ সঠিক ভাবে ঢাকা দেওয়া হয়নি।

নেটিজেনদের বিদ্রুপ

হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকানোর অভিনব চেষ্টার মসকরা করেছেন নেটিজেনরা।

লজ্জাজনক

হেয়ার ড্রায়ার দিয়ে গুয়াহাটির পিচ শুকানোর ভাবনাকে লজ্জাজনক বলেও আখ্যা দিয়েছেন নেটিজেনরা।

বিসিসিআই-কে নিশানা

গুয়াহাটির এই ঘটনা প্রত্যক্ষ করে নেটিজেনদের একটা অংশ পরোক্ষে বিসিসিআই-কে নিশানা করেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 6, 2020, 10:57 [IST]
Other articles published on Jan 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+