
করোনা ও লকডাউন
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভারতে আক্রাম্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। ১২০ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে ভারত জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ঘরবন্দি থাকতে হচ্ছে মানুষকে। আপদকালীন ব্যতিরেকে স্তব্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পরিষেবা। সরকারের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে দেশের ক্রিকেটাররা।

বন্ধ ক্রিকেট
করোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। একই সঙ্গে সব ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও মারণ ভাইরাসের প্রভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে দেশের ক্রিকেটাররা আপাতত পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন কিংবা শরীরচর্চায় মগ্ন রয়েছেন। মহেন্দ্র সিং ধোনিও রয়েছেন তাঁদের তালিকায়।

জিভার কাণ্ড
বাবা এমএস ধোনিকে অনেকটা সময় কাছে পেয়ে কন্যা জিভার যেন খুশির কিনারা নেই। সেই আনন্দের বশবর্তী হয়েই হয়তো বাড়ির বাগান সাফাইয়ের কাজে নেমে পড়ে ওই খুদে। কচি হাতে মহা আনন্দে শুকনো পাতা তুলে তা মালির হাতে তুলে দিতে দেখা গিয়েছে জিভাকে।
|
সাক্ষীর পোস্ট
কন্যা জিভার এই সুন্দর ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এমএস ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। লিখেছেন, পাতাগুলিকে ফেলে দেওয়ার সময় হয়েছে। ভিডিওটি দেখে হাসি ধরে রাখতে পারেননি নেটিজেনরা।


Click it and Unblock the Notifications



















