
আইএসএলে মোহনবাগান
আসন্ন আই লিগে এবছর মোহনবাগান নেই। এটিকের সঙ্গে গাঁটছাড়া বেঁধে ক্লাব এটিকে-মোহনবাগান নতুন দল হিসেবে আইএসএলে খেলতে চলেছে।

ইস্টবেঙ্গল আইএসএল খেলতে মুখিয়ে
মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলেরও আইএসএল খেলা নিয়ে কথাবর্তা চলছে। যদিও বিনিয়োগকারী জোগাড় করে উঠতে না পারার কারণে লাল-হলুদ ক্লাবের আইএসএল খেলা এখনও চূড়ান্ত নয়।

নতুন ক্লাবের জন্য দরপত্র হাঁকা হয়েছিল
এই পরিস্থিতিতে জুন মাসে আই লিগে নতুন দল নেওয়ার জন্যে ফেডারেশন বিজ্ঞাপন দেয়। ১০ জুন থেকে ২০ জুনের মধ্যে চার লক্ষ টাকার বিনিময়ে বিড পেপার তোলা গিয়েছিল।

কোন শহরগুলি থেকে নতুন দল আসতে পারে
২০২০-২১ মরসুমেই একাধিক নতুন দল লিগে অংশ নিতে পারে। রাজধানী দিল্লি, রাঁচি, জয়পুর, যোধপুর, ভোপাল, আমেদাবাদের মতো শহর থেকে আসতে পারে আই লিগের নতুন দল। ফলে লিগের আকর্ষণ বাড়তে চলেছে বলেই ফুটবল মহলের ধারণা।

দিল্লি থেকে সম্ভবত দুটি দল
আই লিগে দল নেই এমন শহর থেকে এবার দরপত্রের কেনার জন্য আহ্বান জানানো হয়েছিল। এদিন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর ৩৬তম জন্মদিন উপলক্ষ্যে এক ফুটবল আড্ডায় এই নিয়ে প্রফুল্ল প্যাটেল মুখ খুললেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, 'দিল্লি থেকে এবছর আই লিগে নতুন ক্লাব আসতে চলেছে।' রাজধানী শহর থেকে এক নয়, একাধিক ক্লাব আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।


Click it and Unblock the Notifications



















