গৌরবের মোহনবাগান দিবস স্মরণে টাইম স্কোয়ারের বিল বোর্ডের রঙ সবুজ-মেরুন

ভারতের শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের গৌরবের মোহনবাগান দিবস দিন স্মরণ করে সম্মান জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা আবহে এবার মোহনবাগান দিবসে, বাগান তাঁবুতে জাঁকজমক না থাকলেও ফ্যানেদের মধ্যে উন্মাদনার শেষ নেই। এবার অনলাইনেই হবে সব অনুষ্ঠান। আর সেই আবেগেই অন্য রঙ ঢেলে দিল মার্কিন মুলুকের ঘটনা।

বিদেশে পালিত হল মোহনবাগান দিবস

বিদেশে পালিত হল মোহনবাগান দিবস

ঘড়ির কাঁটার রাত ১২টা ছুঁতে ভারতীয় সময় মিলিয়ে ঐতিহাসিক ক্লাব মোহনবাগানের ঐতিহ্যের মোহনবাগান দিবস দিনটা মার্কিন যুক্তরাষ্ট্রে পালন করা হয়েছে।

টাইম স্কোয়ারে ভেসে উঠল মোহনবাগানের ছবি

টাইম স্কোয়ারে ভেসে উঠল মোহনবাগানের ছবি

মোহনবাগান দিবস উপলক্ষ্যে নিউইর্য়কের বিখ্যাত টাইম স্কোয়ারের ন্যাকডাক বিলবোর্ডে মোহনবাগানের ছবি ভেসে ওঠে। বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিনে পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রঙ ভেসে উঠে।

ঐতিহাসিক মোহনবাগান দিবস

ঐতিহাসিক মোহনবাগান দিবস

১৯১১ সালের ২৯ জুলাই বাঙালি তথা মোহনবাগানিদের কাছে অত্যন্ত আবেগের দিন। ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড ঘরে তোলে মোহনবাগান। ক্লাবের গৌরবের এই দিনটি প্রতিবছর মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়। শিল্ডজয়ী অমর একাদশকে কুর্ণিশ জানিয়ে ক্লাবকে সাজিয়ে তোলা হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিংবদন্তিদের হাতে তুলে দেওয়া হয় মোহনবাগান রত্ন পুরস্কার।

আধুনিকতার মিশেলে আজ মোহনবাগান দিবসের অনুষ্ঠান

আধুনিকতার মিশেলে আজ মোহনবাগান দিবসের অনুষ্ঠান

করোনা রুখতে আজ রাজ্যজুড়ে লকডাউন। জময়েত এড়াতে আজ দিনভর অনলাইনেই মোহনবাগান দিবস উদযাপন হতে চলেছে। সকালে প্রেডিসেন্ট স্বপন সাধন বসু ক্লাবের গৌরবময় এই দিনটি স্মরণ করে বক্তব্য রাখবেন। এরপর সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক ম্যাচে ভিডিও দেখানো হবে। এরপর ১.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত মোহনবাগান দিবসে সম্মানপ্রাপকদের ভিডিও দেখানো হবে।

বিকেলে একাধিক অনুষ্ঠানে চাঁদের হাট

বিকেলে একাধিক অনুষ্ঠানে চাঁদের হাট

৫ টা থেকে ৫.৩০ পর্যন্ত 'আগমনীর স্বপ্ন' নামে একটি টক শো আয়োজন করা হবে। আড্ডায় সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা থাকবেন, সঞ্চালক হিসেবে যোগ দেবেন সাংবাদিক বোরিয়া মজুমদার। এরপর ৫.৪৫ থেকে ৬.১৫ পর্যন্ত 'ঘরের ছেলে' টক শোতে সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, শিল্টন পালরা অর্থাৎ মোহনবাগানের এক যুগ ধরে খেলা ফুটবলাররা আড্ডা দেবেন।

অনলাইন আড্ডায় বাইচুং-সনি-ব্যারেটো

অনলাইন আড্ডায় বাইচুং-সনি-ব্যারেটো

৬.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত এরপর অন্য এক আড্ডায় ব্যারেটো, বাইচুং ও সনি নর্দে আড্ডা দিতে চলেছেন। ৭.৪৫ থেকে 'ঘরে ফেরার গান' অনুষ্ঠানে প্রিতম কোটাল, প্রবীর দাস, প্রণয় হালদার, শুভাশিষরা আড্ডা দেবেন। ৮.৪৫ থেকে ১০.১৫ পর্যন্ত আড্ডায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, গায়ক ও সংগীত পরিচালক অনুপম রয়, গায়িকা লোপামুদ্রা ও অনিন্দ চট্টোপাধ্যায়রা আড্ডা দিতে চলেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 29, 2020, 9:50 [IST]
Other articles published on Jul 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+