আই লিগে বিদেশি ফুটবলার খেলানো নিয়ে কী সিদ্ধান্ত জানাল ফেডারেশন

ரெய்னாவின் விக்கெட் எடுக்க பொல்லார்ட் பிடித்த அற்புத கேட்ச்

আই লিগে কমছে বিদেশি ফুটবলারের সংখ্যা। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আগেই এই নিয়ে প্রস্তাব দিয়েছিল।এরপর সোমবার ভিডিও বৈঠকে আইলিগের ক্লাবগুলির সঙ্গে বিদেশি কমানো নিয়ে ফেডারেশন মতামত নেয়। প্রত্যাশামতোই এবছরের আই লিগ থেকেই বিদেশি সংখ্যা কমছে। এআইএফএফ এর কার্যকরী কমিটি বুধবার আই লিগে বিদেশি কমানোর ব্যাপারে সবুজ সংকেত দিল।

ফেডারেশন কী জানিয়েছে

ফেডারেশন কী জানিয়েছে

ফেডারেশনের কার্যকারী কমিটি জানিয়েছে, ২০২০-২১ ফুটবল মরসুম থেকে আই লিগে বিদেশির সংখ্যা কমে চারজন করা হবে।

চারজনের একজন হবে এশিয়ান কোটার

চারজনের একজন হবে এশিয়ান কোটার

চারজন বিদেশি নেওয়ার ক্ষেত্রে একজন এশিয়ান কোটার বিদেশি নিতে হবে। ম্যাচে চার বিদেশি খেলানো খেলানো যাবে।

এতদিন আই লিগে কজন বিদেশি নেওয়া যেত

এতদিন আই লিগে কজন বিদেশি নেওয়া যেত

এতদিন আই লিগে প্রথম একাদশে পাঁচ বিদেশি খেলানো যেত। নতুন নিয়মে এখন থেকে সেই সংখ্যা চারে বেধে দেওয়া হল।

 এবার থেকে আই লিগে কতজন বিদেশির রেজিস্ট্রেশন

এবার থেকে আই লিগে কতজন বিদেশির রেজিস্ট্রেশন

আই লিগে এবার থেকে চার বিদেশিকে রেজিস্ট্রেশন করানো যাবে। ফেডারেশনের বৈঠকে চূড়ান্ত এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। বিদেশি কমানোর ব্যাপারে অধিকাংশ আই লিগ ক্লাবই সম্মতি জানিয়েছে ।

বিজ্ঞাপন দিয়ে নতুন দল

বিজ্ঞাপন দিয়ে নতুন দল

মোহনবাগান যেহেতু আসন্ন মরসুমের আই লিগে খেলছে না সেকারণে, বৈঠকে ঠিক হয় বিজ্ঞাপন দিয়ে নতুন দল নেওয়া হবে বলে ফেডারেশন জানিয়েছে।

টেকনিক্যাল কমিটিতে বৈঠক

টেকনিক্যাল কমিটিতে বৈঠক

চলতি মাসের শুরুতে এআইএফএফের টেকনিক্যাল কমিটির বৈঠকে আইএসএল ও আই লিগে বিদেশি কমানোর পক্ষে কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা মত দিয়েছিলেন। এআইএফএফ সচিব কুশল দাস, জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ আর ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল ছিলেন ।শ্যাম থাপার নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটির সব সদস্যই ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিদেশি কমানোর পক্ষেই সায় দিয়েছিল। এবার ফেডারেশনের কার্যকরী কমিটি টেকনিক্যাল কমিটির প্রস্তাবকে এই মরসুমের আই লিগ থেকেই চালু করল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 14, 2020, 9:31 [IST]
Other articles published on May 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+