
নতুনের অপেক্ষায়
বাড়ির লনে দাঁড়িয়ে মেসিকে পাশে নিয়ে তোলা ছবিতে দুই পুত্রও ফ্রেমে রয়েছেন। মেসির কোলে থাকা ছোট ছেলে মায়ের পেটে হাত বুলিয়ে নতুন অতিথিকে আসার আগেই পরখ করে নিচ্ছেন। ক্যাপশনেও অ্যান্তোনেলা পাঁচটি লভ সাইন দিয়ে জানিয়ে দিয়েছেন নতুন অতিথি আসার কথা।

নতুন অতিথির কথা স্বীকার
কয়েকমাস আগেই মেসি তাঁর দীর্ঘদিনের বান্ধবী অ্যান্তোনেলাকে বিয়ে করেন। সেইসময়ই গর্ভবতী ছিলেন অ্যান্তোনেলা। এবার সরকারিভাবে নিজের গর্ভাবস্থার কথা স্বীকার করে ইনস্টাগ্রাম পোস্ট করলেন তিনি।

রিল্যাক্স মেসি
নতুন এই সুখবরের কথা মেসি স্ত্রী অ্যান্তোনেলার মুখ দিয়েই সারা বিশ্বকে জানালেন। নিজের ইনস্টাগ্রাম পেজে সোফায় গা এলানো নিজের একটি ছবি পোস্ট করেছেন এমএলটেন। সেখানে চারবছরের থিয়াগো ও ২ বছরের মাতেওকে নিয়ে মেতেছেন তিনি।

মেসির হ্যাটট্রিক
বার্সেলোনার হয়ে সর্বকালের সেরা গোল স্কোরার মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে খ্যাত। দেশের হয়ে বিশ্বকাপ জেতা না হলেও ক্লাবের হয়ে সমস্ত ট্রফি জেতা হয়ে গিয়েছে মেসির। এবার ব্যক্তিগত জীবনেও হ্যাটট্রিক করে ফেললেন তিনি।

বিয়ের পর প্রথম সন্তান
বিয়ের আগে বান্ধবী থাকাকালীন মেসির দুই সন্তান তিয়াগো ও মাতেও-র জন্ম দিয়েছেন অ্যান্তোনেলা। এবার বিবাহিত অবস্থায় স্ত্রী হিসাবে প্রথম সন্তানকে অভ্যর্থনা জানাতে চলেছেন মেসি-অ্যান্তোনেলা।

জুনের শেষে বিয়ে
এই বছরের জুনের শেষে মেসির বিয়ের আসর বসেছিল। রোজারিও-য় একেবারে গ্র্যান্ড অনুষ্ঠানে ২৬০জন অতিথির সামনে অ্যান্তোনেলাকে বিয়ে করেন বার্সেলোনার সুপারস্টার ফুটবলার।


Click it and Unblock the Notifications


















