এটিকে-মোহনবাগানের বোর্ড মিটিং, নাম থেকে লোগোতে থাকছে জোর চমক! লোগো বাছতে পারেন সৌরভ

শুক্রবার এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং। বহু প্রতিক্ষীত বোর্ড মিটিংয়ের দিকে তাকিয়ে বাংলায় তামাম ফুটবল মহল। উৎকণ্ঠায় প্রহর গুনছেন মেরিনার্স সমর্থকরা। দুপুর ১২টায় মিটিং শুরু। অনলাইনেই হবে মিটিং। গাঁটছ়ড়া বাঁধার পর এই প্রথম নতুন কোম্পানির ডিরেক্টররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসছেন। বৈঠকে বোর্ডের ডিরেক্টর হিসেবে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্লাবের শেয়ারে পাল্লা ভারী এটিকের, নতুন নাম কি এটিকের দিকে ঝুঁকছে?

ক্লাবের শেয়ারে পাল্লা ভারী এটিকের, নতুন নাম কি এটিকের দিকে ঝুঁকছে?

দুপুরের বোর্ড মিটিংয়ের সময় যত এগোচ্ছে মার্জার ক্লাবের নতুন নাম কী হবে সেই নিয়ে উত্তেজনা বাড়ছে। ক্লাবের শেয়ার থেকে বোর্ডের প্রতিনিধিতে এটিকের পাল্লা ভারী। সেক্ষেত্রে নতুন ক্লাবের নাম কি এটিকের দিকে ঝুঁকতে চলেছে, লাখ লাখ মোহনবাগান সমর্থকরা সেই দিকে তাকিয়ে।

অনেক প্রশ্ন বাগানে

অনেক প্রশ্ন বাগানে

শুক্রবার অনেক প্রশ্ন বাগানে। নতুন ক্লাবের নাম থেকে মার্জার ক্লাবের হোম-অ্যাওয়ে জার্সি, লোগোতে মোহনবাগানের ঐতিহাসিক পালতোলা নৌকার প্রতীক কী থাকছে? দুপুরে সব উত্তর মিলতে চলেছে।

ক্লাবের নাম ঘিরে বিকেলে ময়দানে জোর জল্পনা

ক্লাবের নাম ঘিরে বিকেলে ময়দানে জোর জল্পনা

এটিকে-মোহনবাগান নাকি মোহনবাগান-এটিকে? কার দিকে পাল্লা ভারী! রাত পর্যন্ত ময়দানে জোর গুঞ্জন শেষটায় এটিকে শব্দই আগে বলতে চলেছে। সেক্ষেত্রে জার্সির রঙে মোহনবাগানের প্রাধান্য রেখে সবুজ-মেরুন রাখা হতে চলেছে। ক্লাবের নাম হয়ত এটিকে মোহনবাগান।

জার্সিতে হয়ত 'এটিকে-মোহনবাগান ২০২০'!

জার্সিতে হয়ত 'এটিকে-মোহনবাগান ২০২০'!

ময়দানে জোর খবর রাত পর্যন্ত যা আলোচনা হয়েছে,তাতে শুক্রবারে বৈঠক শেষে সম্ভবত জার্সিতে 'এটিকে-মোহনবাগান ২০২০' লেখায় শিলমোহর পড়তে চলেছে। জার্সিতে ২০২০ সালের উল্লেখ থাকতে পারে।

লোগোতে জোর চমক

লোগোতে জোর চমক

তবে শোনা যাচ্ছে নতুন ক্লাবের লোগোতে জোর চমক থাকতে চলেছে। সঞ্জীব গোয়াঙ্কা বেশ কয়েকটি লোগো বড় সংস্থাকে দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন বলে খবর। বৈঠকে যা প্রস্তাব রূপে দেওয়া হবে। লোগো বাছতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিকেলে অবশ্য সব প্রশ্নের উত্তর মিলতে চলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 9, 2020, 23:11 [IST]
Other articles published on Jul 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+