করোনা লকডাউনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মেসির জন্মদিন পালন, ভক্তদের জরিমানা

লকডাউনের নিয়মকে বুড়ে আঙুল দেখিয়ে মেসির জন্মদিন পালন ঘিরে বিতর্ক। বুধবার আন্তর্জাইন ফুটবলার লিওনেল মেসি ৩৩ বছরে পা রাখলেন। করোনা ভাইরাসের করাল গ্রাসের কারণে বিশ্বজুড়ে লিও'র ফ্যানেরা ছিমছামভাবে মেসির জন্মদিন পালন করে। ঘরোয়াভাবেও জাঁকজমকহীন সেলিব্রশেন করেছেন ফ্যানেরা।

কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি দেখা গিয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ধুমধাম করে মেসির জন্মদিনের উৎসব পালন করা হয়েছে।

মেসির ভক্তরা এক ক্যাফেতে কেক কেটে জন্মদিন পালন করে। যেখানে করোনা লকডাউনের কোনও নিয়ম মানা হয়নি। যা নিয়ে বিতর্ক শুরু।

করোনা মহামারির মাঝে এভাবে নিয়মভঙ্গ করার মেসির ফ্যানেদের জরিমানাও হয়। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর ১৭ থেকে ৩২ বছরের মধ্যে ১৫ জন মেসিভক্ত এক ক্যাফেতে মেসির জন্মদিন পালন করে।

এই সব ফ্যানেদের মধ্যে কেউই সামাজিক দূরত্ব কিংবা মুখে মাস্ক রাখেননি। করোনা নিয়ম ভাঙায় ফ্যানেদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি ধুমধাম করে জন্মদিন সেলিব্রেশনে অনুমতি দেওয়ার জন্য ক্যাফে মালিকেরও জরিমানা হয়েছে।

জরিমানার অঙ্ক যদিও খুব বেশি নয়। মেসিভক্তদের প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা হয়েছে। সেই সঙ্গে ক্যাফে মালিকের ৬ হাজার টাকা জরিমানা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 25, 2020, 21:46 [IST]
Other articles published on Jun 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+