মেরিনার্স সমর্থকদের আয়োজিত রক্তদান শিবির
করোনার কারণে জারি দীর্ঘ লকডাউনে রক্তের যোগান বজায় রাখতে এর আগেও মেরিনার্স ভক্তরা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এর আগে বাগুইআটি অঞ্চলের মেরিনার্স ভক্তরা রক্তদানের আয়োজন করেছিল। এবার মধ্যমগ্রাম অঞ্চলের সবুজ-মেরুন ভক্তদের রক্তদানের মহৎ উদ্যোগ নিতে দেখা গেল।

আম্ফান দুর্গতদের পাশে ফুটবলার থেকে সমর্থকরা
করোনা পরিস্থিতিতে সামাজিক কাজের পাশাপাশি অন্যদিকে আম্ফান দুর্গতদের পাশেও মেরিনার্স সমর্থকরা। সুন্দরবন অঞ্চলে পৌঁছে গিয়ে আম্ফান দুর্গতদের সাহায্য করেছে সমর্থকরা। সাহায্য করেছেন মোহনবাগানে ১৪ মরসুম খেলা গোলকিপার শিল্টন পাল। পূর্ব বর্ধমান মেরিনার্স গ্রুপের বেশ কিছু ফুটবল সমর্থক অর্থ সংগ্রহ করে করোনা ও আম্ফান জোড়া বিপর্যয়ের মাঝে সুন্দরবন অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ান। ২০ মে আম্ফান ঝড়ে সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্রই বিস্তর ক্ষতি। তিলোত্তমা কলকাতাও রক্ষে পায়নি।
পূর্ব বর্ধমান মেরিনার্সের সাহায্য
সুদূর বর্ধমান থেকে ২২০ কিমি পথ পারি দিয়ে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া প্রতন্ত গ্রামে মোহনবাগান সমর্থকরা পৌঁছে যান। এরপর দিন গড়িয়ে রাত পর্যন্ত আম্ফান বিধ্বংস্ত এলাকাগুলিতে ত্রিপল, রেশন , চিঁড়ে গুড় , মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন আর ব্লিচিং পাউডার ত্রাণ দেওয়া হয়।
বিরাটী মেরিনার্সের সাহায্য
বিরাটী মেরিনার্স ভক্তরা আম্ফান বিধস্ত হাসনাবাদের বিভিন্ন এলাকায় গুলো ঘুরে ঘুরে প্রায় ৩৫০টি ঘর হারা , অভুক্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী (চিড়ে,ছাতু,মুড়ি,গুড়, বিস্কুট)এবং বস্ত্র, বাচ্চাদের খাবার, ওয়ারেস তুলে দিয়েছে।


Click it and Unblock the Notifications



















