
নিয়ম ভাঙলেন বুন্দেসলিগার দুই ফুটবলার
ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সুরক্ষাবিধি মেনে জার্মানিতে ইতিমধ্যে মাঠে বল গড়িয়েছে। ১৬ মে থেকে সর্তকতা মেনে বুন্দেসলিগায় ঢাকে কাঠি পড়েছে। আর সেই বুন্দেসলিগার দুই ফুটবলারই নিয়ম ভাঙলেন।

ঠিক কী ঘটেছে
করোনা নিয়ে জারি করা সুরক্ষাবিধি না মেনেই লকডাউনের আবহে হেয়ার স্টাইলিস্টকে বাড়িতে ডেকে বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবের দুই ফুটবলার জ্যাডোন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকানজি চুল কাটিয়েছেন।

লকডাউনে চুল নিয়ে কেরামতি করে তার ফলাও প্রচার
করোনার সুরক্ষাবিধি লঙ্ঘন করে বাড়িতে স্টাইলিস দেখে চুল কেটেই দুই ফুটবল তারকা থেমে থাকেননি, সোশ্যাল মিডিয়ায় এরপর নতুন হেয়ারস্টাইলে ছবি পোস্ট করেছেন তারা। যেখানে ফুটবলার বা হেয়ার স্টাইলিস কারুর মুখে মাস্ক ছিল না। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।

কড়া শাস্তি
ঘটনা জানতে পেরে জার্মান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে কড়া শাস্তি ঘোষণা করেছে। নিয়মভঙ্গের দায়ে দুই ফুটবলারকে মোটা অঙ্কের জরিমানা করেছে ক্লাব। জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮ লক্ষ ৫৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


Click it and Unblock the Notifications
কেন পুত্রের নাম রেখেছেন 'রোহন', সেই অনুপ্রেরণামূলক কাহিনী শোনালেন সুনীল গাভাসকর


















