
কোন টুর্নামেন্ট পিছল
২০২১ সালের জানুয়ারিতে ক্যামেরুনে আফ্রিকান কাপ অফ নেশনস হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট এখন ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হল। মঙ্গলবার কনফেরাডেশন অফ আফ্রিকান ফুটবল এই সিদ্ধান্ত নিয়েছে।

টুর্নামেন্ট কবে হওয়ার কথা ছিল
২০২১ সালে ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি ২০২২ সালের জানুয়ারি মাসে হবে বলে জানানো হয়েছে।

কেন এই সিদ্ধান্ত
কনফেরাডেশন অফ আফ্রিকান ফুটবলের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বজুড়ে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণে ফুটবল শুরু করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণে এখন মহামারি অবস্থা। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এখন বিশ্বজুড়ে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফুটবল স্থগিত রেখে ২০২২ সালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল।

করোনা উদ্বেগ কাটিয়ে ইউরোপে ফিরেছে ফুটবল
প্রসঙ্গত আফ্রিকায়, আফ্রিকান কাপ অফ নেশনস টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হলেও করোনা প্রকোপ কমায় ইউরোপে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ইউরোপে এখন জার্মানি, ইতালি, স্পেনে ফুটবল শুরু হয়েছে।


Click it and Unblock the Notifications



















