
দেশে চার দফার লকডাউন
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে দেশে ম্যারথন লকডাউন চলে। ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ভারতে চার দফার লকডাউন চলে। যার ফলে আন্তঃরাজ্য পরিবহন পরিষেবা বন্ধ ছিল। আর এই সময়ে ৭২ দিন মুম্বই বিমানবন্দরে বন্দি দশা কাটালেন ফুটবলার।

লকডাউনে আটকে পড়েন ঘানার ফুটবলার
ভারত সফরে এসে ২৩ বছর বয়সী ঘানার যুব ফুটবলার র্যান্ডি জুয়ান মুলারে লকডাউনে আটকে পড়েন। কেরালার ওআরপিসি স্পোর্টস ক্লাবের হয়ে খেলার জন্য ভারতে এসেছিলেন মুলারে

ভারতে কতদিনের ভিসা ছিল
ভারতে খেলতে আসার জন্য ছমাসের ভিসা ছিল। জুয়ান মুলার গত বছর নভেম্বরে এদেশে এসেছিলেন। মেয়াদ শেষের আগে মার্চে ভারত থেকে ফিরে যাওয়ার কথা। ২১ মার্চ যুব ফুটবলার বাড়ি যাওয়ার জন্য বিমানবন্দরে যান। সেই সময় ভারতে ক্রমেই করোনা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে। এই পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়েছিল। তার আগে ২১ মার্চ থেকে মুম্বই বিমানবন্দরে আটকে রয়েছেন মুলার। এভাবেই একদিন, দুদিন নয়, টানা ৭২ দিন তিনি বিমানবন্দরে বন্দি হয়ে থাকেন।

একেবারে যেন সিনেমার মতো
ঘানার যুব ফুটবলার জানিয়েছেন, ভারতের প্রতি ম্যাচ থেকে ৩ হাজার টাকা করে পাওয়ার কথা থাকলেও নভেম্বর থেকে এখনও পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ হয়ে ওঠেনি। যেকারণে হাতে টাকা ফুরিয়ে আসতেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু লকডাউনের জন্য মুম্বইয়ে আটকে পড়েন। বিমানবন্দরেরই ৭২ দিন কাটান। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে তাঁকে রাখতে না চাইলেও পরে থাকতে ও খেতে দেয়।


Click it and Unblock the Notifications
নিজের শরীরচর্চার ভিডিও-তে ক্যাপশন চেয়ে মজার জবাব পেলেন অধিনায়ক বিরাট কোহলি


















