করোনা প্রকোপ কাটিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, কবে থেকে টিভির পর্দায় ম্যাচ দেখা যাবে,জেনে নিন

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে বন্ধ খেলার দুনিয়া। ১৬ মে থেকে বুন্দেস লিগা দিয়ে স্থগিত থাকা বড় লিগগুলির দামামা বাজতে চলেছে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়া নিয়ে সবুজ-সংকেত।

করোনা ধাক্কা কাটিয়ে ব্রিটেন শুরু হতে চলেছে ফুটবল

করোনা ধাক্কা কাটিয়ে ব্রিটেন শুরু হতে চলেছে ফুটবল

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রিটিশ যুক্তরাষ্ট্রে দ্রুত সব ধরনের খেলাধুলা চালু হবে বলে সুখবর দিয়েছেন। সোমবার এই নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।

 কবে থেকে প্রিমিয়র লিগ শুরু হতে পারে

কবে থেকে প্রিমিয়র লিগ শুরু হতে পারে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ১ জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগসহ দেশের সব ধরনের খেলাধুলা শুরু করা যাবে।

প্রিয়িমার লিগ কবে শুরু হওয়ার সম্ভবনা ছিল

প্রিয়িমার লিগ কবে শুরু হওয়ার সম্ভবনা ছিল

ইংলিশ প্রিমিয়ার লিগ ১২ জুন শুরু করার যে প্রাথমিক পরিকল্পনা ছিল, সেটাই এগিয়ে নিয়ে আসার পথে এদিন সবুজ সংকেত দেওয়া হল।

শর্তসাক্ষেপে খেলার মাঠ খুলছে

শর্তসাক্ষেপে খেলার মাঠ খুলছে

বিশ্বে করোনার ভয়াবহতা এখনও কাটেনি। ভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ার কারণে প্রাণঘাতী কোভিড ১৯ নির্মূল করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ম্যাচ খেলার শর্তে ফুটবল শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির উপর খেলা শুরু নির্ভর করছে

করোনা পরিস্থিতির উপর খেলা শুরু নির্ভর করছে

সেই সঙ্গে মে মাসের শেষ সপ্তাহ ও জুনে দেশে করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলেই ১ জুন থেকে প্রিমিয়ার লিগ আয়োজন করা যাবে।

দর্শকহীন স্টেডিয়ামে খেলা

দর্শকহীন স্টেডিয়ামে খেলা

অন্যদিকে প্রিমিয়ার লিগ শুরু হলেও এখন মাঠে দর্শক প্রবেশ একেবারে নিষিদ্ধ।

লকডাউন শিথিল

লকডাউন শিথিল

করোনা পরিস্থিতির ধাক্কা কাটিয়ে ব্রিটিশ সরকার ধীরে ধীরে লকডাউন শিথিল করার পক্ষে। ধাপে ধাপে লকডাউন উঠিয়ে নেওয়ার পাশাপাশি খেলাধুলোর জগতের বন্ধ হয়ে থাকা তালা খুলে খেলার মধ্যে দিয়েই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার পক্ষে ব্রিটিশ সরকার মত দিয়েছে।

সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক

সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক

তবে দেশের নাগরিকদের এখনও কয়েক মাস সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে।

প্রিমিয়র লিগে এখনও কত ম্যাচ বাকি

প্রিমিয়র লিগে এখনও কত ম্যাচ বাকি

প্রিমিয়র লিগে এখনও ৯২টি ম্যাচ বাকি রয়েছে। ১ জুন থেকে লিগ শুরু হওয়া নিয়ে এবার সবুজ সংকেত মিলেছে।

নিরপেক্ষ ভেন্যু

নিরপেক্ষ ভেন্যু

করোনার বিরুদ্ধে সাবধানতা নিয়ে নিরাপদ ও সুরক্ষিত নিরপেক্ষ ভেন্যু ম্যাচ খেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ১০টি ভেন্যু বেছে লিগের স্থগিত ম্যাচগুলির জন্যে সূচি করা হবে বলে লিগ কমিটি পক্ষ থেকে আলোচনা করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 11, 2020, 22:10 [IST]
Other articles published on May 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+