করোনা ভাইরাসের গ্রাসে ক্রীড়াদুনিয়া: ইউরো কাপ স্থগিতের জন্য অনুরোধ

করোনায় গ্রাসে ক্রীড়াদুনিয়া। ইউরোপ জুড়ে করোনা ভাইরাস রাতারাতি মারণ রোগে পরিণত হওয়ায় স্তব্ধ জনজীবন। স্থগিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। ইতালির সিরি এ লিগ থেকে শুরু করে, ইংল্যান্ডের প্রিমিয়র লিগ, স্পেনের লা লিগার ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনার ভয়াল কোপ থেকে সাধারণ মানুষদের বাঁচাতে ইউরোপে যেকোনও ধরনের জমায়েত এখন নিষিদ্ধ। এর মাঝেই তিন মাসের মধ্যে ফুটবল দুনিয়ার মেগা ইভেন্ট ইউরো কাপ। ইউরোপ সেরা জাতীয় দলের এই লড়াই এবার স্থগিত করার অনুরোধ জানাতে চলেছে রোমানিয়া।

কবে থেকে শুরু ইউরো কাপ

কবে থেকে শুরু ইউরো কাপ

চলতি বছরের জুন মাসে ইউরো কাপ শুরু হচ্ছে। ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরো কাপ চলবে।

কটি শহরে ইউরো কাপ আয়োজন হতে চলেছে

কটি শহরে ইউরো কাপ আয়োজন হতে চলেছে

আসন্ন ইউরো কাপের অন্যতম আয়োজক দেশ রোমানিয়া। এবছর ১২টি শহরে ইউরো কাপের আসর বসতে চলেছে। যার মধ্য়ে রোমানিয়ার রাজধানী বুচারেস্টে অন্যতম আয়োজক শহর।

কী জানিয়েছে রোমনিয়া

কী জানিয়েছে রোমনিয়া

রোমানিয়ার ফুটবল ফেডারেশন(এফ আর এফ) সোমবার জানিয়েছে করোনার গ্রাসে ইউরোপ এখন স্তব্ধ। প্রতিটি দেশ থেকেই এখন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে উয়েফার কাছে ইউরো ২০২০ স্থগিত করার জন্য ফেডারেশনের থেকে অনুরোধ জানানো হবে।

ফেডারেশন আরও যা জানিয়েছে

ফেডারেশন আরও যা জানিয়েছে

রোমানিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, 'করোনার গ্রাস থেকে ফুটবল দুনিয়াকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য। ইউরো আয়োজন করতে গিয়ে দেশের দর্শকদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেওয়া হবে না। এখন স্বাস্থ্যের সুরক্ষা প্রধান লক্ষ্য হওয়া উচিত।

ইউরোপের প্রথম সারির সব ফুটবল টুর্নামেন্ট স্থগিত

ইউরোপের প্রথম সারির সব ফুটবল টুর্নামেন্ট স্থগিত

উল্লেখ্য রোমানিয়ান ফুটবল সংস্থায় প্রেসিডেন্ট জানিয়েছেন, এই নিয়ে ভিডিও বৈঠকে উয়েফাকে করোনায় ফলে দেশে কী সংকট আসতে চলেছে, বুঝিয়ে বলা হবে। সেই সঙ্গে প্রেসিডেন্টে এও জানিয়েছেন এই মুহূর্তে দেশে সব ফুটবল প্রতিযোগিতা স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে ইউরোপেও এখন ফুটবলের সব হাইভোল্টেজ টুর্নামেন্ট স্থগিত রয়েছে।

করোনা থাবায় ইউরোপের পরিস্থিতি কী

করোনা থাবায় ইউরোপের পরিস্থিতি কী

রোমানিয়ায় গত মাসে করোনা আক্রান্তের প্রথম খবর জানা যায়। এখনও পর্যন্ত এই দেশে ১৬০টি বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। চিন ছাড়িয়ে ইউরোপ এখন করোনা ভাইরাসের আঁতুর ঘরে পরিণত হয়েছে। ইউরোপে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে মৃত্যের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে। ইউরোপের ১৩টি শহরে এই ভাইরাস এখন প্রাণঘাতী রূপ নিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 17, 2020, 13:00 [IST]
Other articles published on Mar 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+